a তোমাকে ভালোবাসার জন্য
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

তোমাকে ভালোবাসার জন্য


নিউজ ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০১:৫৪
তোমাকে ভালোবাসার জন্য

প্রতিকী ছবি

তোমাকে ভালোবাসার জন্য, 
আমি রঞ্জিত কোন দিবস খুঁজি না,
কারনে-অকারনেই তোমাকে ভালোবাসি,
লাগে  না কোন কারণ তোমাকে ভালোবাসতে
ভালোবাসাকে আমি নিলামে তুলি না,
দিবসের দোহাই দিয়ে। 
আমার প্রতিটা স্পন্দনেই যেনো তুমি, তুমিই। 
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা
আধুনিকার নামে কোন নোংরামি  ছিলো না...
মাসে দুটো চিঠি,
তোমার  নিজের হাতে তৈরি সবুজ খামে
আমার বাবার ঠিকানায়, খামের কোনে বিশেষ চিহ্নে,
ডাকপিয়নকে ঘুষ দিয়ে নিজের চিঠি চেয়ে নেয়া 
খামটা হাতে নিয়ে বুকের মাঝে চেপে ধরা, নাকে নিয়ে গন্ধ নেয়া,
এর পর উওর দেয়ার পালা, কি লিখবো ভাবনায় কাটে বেলা
লেখায় বানান ভুল হলে সাজা অবধারিত 
মাসে দুটো চিঠি, ছয় মাস অপেক্ষার পর তোমার দেখা  
বছরে একবার, সবার চোঁখ ফাঁকি দিয়ে হলে গিয়ে  ছবি দেখা, নায়িকার বিরহে চোঁখের জলে ভাসা। 
এর পর লজ্জায় তোমার  চোঁখে  চোঁখ মেলাতে না পারা
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা 
চায়ের কাপের উষ্ণতায় প্রতিটি চুমুকে তোমাকে অনুভব  করি
তোমাকে ভালোবাসার জন্য রঞ্জিত আয়োজনের
অপেক্ষা কখনও করিনি,
আমার বিশ্বাসটা ছিলো ইন্দ্রিয় আখিঁতে 
তোমাতে নয়!
ছিলো না কোন অঢেল চাওয়া  পাওয়া 
এক মুঠো রেশমি চুড়িঁতেই ছিলাম খুশি, 
তাতেই খুঁজে  পেতাম বিশুদ্ধ  ভালোবাসা 
চুড়ির রিনিঝিনি শব্দে খুঁজে  পেতাম  তোমাকে
কারন আমি ৯০ এর দশকের প্রেমিকা 
আধুনিকতার নামে নোংরামি থেকে দূরে থেকে-ই
ভালোবেসেছি তোমায়।
৯০ এর দশকের প্রেমিকা,
  গুল বাহার

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের পাশে এ এস এম আব্দুল হালিম


রিয়াদ, সিনিয়র রিপোর্টার, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:৪০
জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের পাশে এ এস এম আব্দুল হালিম

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

রিয়াদ, ইসলামপুর, মুক্তসংবাদ প্রতিদিন: গত বছরের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শাসক হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র ও জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত আন্দোলনে পুলিশের গুলিতে আহত সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামদে রাব্বি আকরাম ও গণমাধ্যমকর্মী রিয়েল রোমান-এর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব জনাব এ এস এম আব্দুল হালিম।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক আহত দুই যোদ্ধার হাতে তুলে দেন চেয়ারম্যান মহোদয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "জুলাই বিপ্লবে ছাত্র ও জনতার আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন করে আশার আলো দেখেছে। প্রকৃত স্বাধীনতার মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তিতে দেশ এগিয়ে চলছে। এই যুদ্ধে নিহত ও আহতদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত।"

এ এস এম আব্দুল হালিম আরও বলেন, "রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে হবে। এটি মানবিক ও নৈতিক দায়িত্ব।"

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ওয়াশিংটনে বিক্ষোভ সমাবেশ


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ৩১ মে, ২০২১, ০১:২৮
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ওয়াশিংটনে বিক্ষোভ সমাবেশ

সংগৃহীত ছবি

 

ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের দাবিতে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে সেদেশের জনগন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভ-সমাবেশে যোগদান করেন। আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে এ সকল মানুষ ওয়াশিংটনে এসে জমায়েত হন।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান এবং তেল আবিব যে বর্ণবাদী নীতি অনুসরণ করে আসছে তার তীব্র নিন্দা জানান। 

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বেরও অবসান চান এবং মার্কিন সরকার বর্ণবাদী ইসরায়েল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে তার বাতিলের দাবি জানান।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করে যাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব আইনজীবীরা কাজ করছেন তাদের প্রতি হয়রানি বন্ধ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়ার দাবি করেন সমাবেশে যোগদানকারীরা।

তারা বলেন, এই সমাবেশ থেকে একথা পরিষ্কার হয়েছে যে, বাইডেন প্রশাসন ইসরায়েলের লাগাম টেনে ধরতে আগ্রহী না হলেও সমাবেশে যোগ দেওয়া লোকজন ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে প্রস্তুত। তারা আরও বলেন, সব রকমের সাহায্য সহযোগিতা নিয়ে তারা তাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সর্বদায় প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: টাইমস অব ইসরায়েল, আরব নিউজ, ভয়েস অব আমেরিকা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর