a
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমীর খসরু বলেন, ‘তাঁরা এসেছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা—এককথায় সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে।
ভেতরে কী আলোচনা হয়েছে, সেটা তো আমি বলতে পারব না। তবে আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।’
নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা সম্পর্কে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘নির্বাচন তো অবশ্যই। কারণ, নির্বাচন সবার মাথায় আছে এখন। দেশে ও দেশের বাইরে সবার কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সবার তো কনসার্ন বা উদ্বেগ আছেই।’
আমীর খসরু বলেন, ‘জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজকে এক অনুষ্ঠানে বলেছেন। এটা তো বিশ্বজুড়ে সবার উদ্বেগ। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক—সবার সেটা প্রত্যাশা স্বাভাবিক। সেটার ওপর তাঁরা আলাপ করেছেন, জানতে চেয়েছেন। আগামী দিনগুলো কী হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা—সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে।’ সূত্র: প্রথম আলো
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
আরাফাত আলম, মুক্তসংবাদ প্রতিদিন, ঢাকা: গতকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৫ইং, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ আয়োজিত মতবিনিময় সভা মালিবাগ চৌধুরী পাড়া পার্টি অফিসে অনুষ্ঠিত হয়।
ঐক্য সমন্বয় পরিষদের মিডিয়া উইং চীফ ও ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও প্রাণিসম্পদমন্ত্রী, বিএলডিপি'র চেয়ারম্যান এম. নাজিমউদ্দীন আল আজাদ।
মাননীয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ পুরো জাতি অস্থিরতার মাঝে দিনাতিপাত করছে। দেশের আইন-শৃংখলা অবনতি, দ্রব্য মূ্ল্যের উর্ধ্বগতি এবং রমজান মাসে মানুষের দূর্ভোগ লাগবে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করতে পারলে সামনে দেশের পরিস্থিতি আরো সংকটময় হবে। আমরা সকল দল মিলে প্রফেসর ড. ইউনুসকে ক্ষমতায় বসিয়েছি কিন্তু এই অর্ন্তবর্তী সরকার জনগণের আশা-আকাংখার প্রতিফলন আশানুরূপ ঘটাতে সক্ষম হননি। আমরা এই সরকারকে প্রয়োজনে আরো সময় দিতে চাই, যাতে তারা দ্রুত সময়ে দেশের গুরুত্বপূর্ণ সংস্কার করে দেশে আবারও গণতান্ত্রিকধারা নিশ্চিত হয়।
বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মীর্জা আজম তার মূল্যবান বক্তব্যে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা অনেক ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) তেমন কোনো রাজনৈতিক দর্শন লক্ষ্য করা যায়নি। তাদের রাজনৈতিক দল গঠনও অনেকটা একপেশে। বেসরকারী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠান ও স্বৈরাচার হটাতে সর্বশ্রেণি মানুষের অংশগ্রহণ করা মানুষদের রাজনৈতিক মাঠে নেমে তারা সব ভুলে গেছেন। সুতরাং তারা অনেক বড় বড় কথা বলে সারাদেশে ঢাকঢোল পিটিয়ে জনসমাগোম করলেও সঠিক রাজনৈতিক দর্শন না থাকায় দেশের মানুষের আশা-আকাংখা পূরণে কতটুকু পূরণ করতে পারবে তা ভবিষ্যতে কথা বলবে। আমি তাদের শুরুটা খুব একটা ভালো কিছু দেখতে পারছিনা। এক্ষেত্রে আমাদের মতো ছোট বড় দলগুলো একজোট হয়ে ভবিষ্যতে এদেশের সর্বশ্রেণি মানুষের সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সম্পৃক্ত করতে হবে।
জাতীয় মুক্তিদলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহা. খোরশেদ আলম তার বক্তব্যে বলেন, এদেশে পতিত স্বৈচারচার সরকারগুলো বার বার রাষ্ট্রের কাঠামোগুলো ধ্বংস করে ফেলেছে এবং অর্থনৈতিক কাঠামোও প্রায় ভঙ্গুর পর্যায়ে। সেখান থেকে উত্তোরণে গনতন্ত্রকামী সবাইকে দলমত উর্ধ্বে উঠে নতুন করে প্রিয় বাংলাদেশকে মেরামত করতে হবে। জাতীয় মুক্তিদলের মহাসচিব জনাব মুহাম্মদ আবদুল আহাদ নূর ‘জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ’ আগামী দিনগুলোতে জরুরীভিত্তিতে যেসব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যকীয় তা লিখিতভাবে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক সরকার, এডভোকেট ছারোয়ার মিয়া, এস,এম আমানুল্লাহ প্রমুখ।
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলার পূর্বে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। আজ ১৭ মে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ পরিকল্পনা নেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পন্ন হলেই শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া হবে।
মহামারী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বন্ধ থাকলেও ভার্চুয়ালিভাবে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে হবে।
গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর পর ২৩ মে খুলে দেওয়ার কথা থাকলেও করোনাএ প্রকোপ বেড়ে যাওয়ায় তাও সম্ভব হচ্ছে না। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য নতুন করে ২৯ মে ধার্য্য করা হয়েছে, তবে এ নিয়েও শিক্ষার্থী অবিভাবকদের মনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বিশাল শঙ্কাবিরাজ করছে।