a এ্যাডভোকেট ফজলুর রহমানের প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা চান আবদুর রহিম মোল্লা
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

এ্যাডভোকেট ফজলুর রহমানের প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা চান আবদুর রহিম মোল্লা


সাইফুল আলম, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ০৪:২৭
এ্যাডভোকেট ফজলুর রহমানের প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা চান আবদুর রহিম মোল্লা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) নির্বাচনী এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, প্রাণ নাশের হুমকির প্রতিবাদে এবং বাংলাদেশে একমাত্র বিতর্কিত ব্যক্তি এ্যড. ফজলুর রহমানের প্রাথমিক মনোনয়ন বাতিলের জন্য সংবাদ সম্মেলন করেন বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা, সাবেক জেলা প্রশাসকসহ কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

আজ ১১ নভেম্বর ২০২৫ সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমি বিএনপির একজন কর্মী এবং মনোনয়ন প্রত্যাশী। ছাত্রজীবন থেকেই ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম। পড়াশুনো শেষ করে একটি কলেজে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করি। কিছুদিন পর ১৯৮৫ ব্যাচে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের কারণে সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলাম না। চাকরীকালীন সময়ে একপর্যায়ে আমি ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক হিসেবে এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করি। কিন্তু একসময়ে দলের প্রতি আনুগত্য থাকার বিষয়ে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নজরে আসার পর দীর্ঘদিন ওএসডি কর্মকর্তা হিসেবে চাকরীজীবন অতিবাহিত করি এবং ২০১৬ সালে অবসরে যাই। অবসরে যাওয়ার পর সরাসরি রাজনীতিতে পুনরায় সক্রিয় হই। ৫ই আগষ্টের পূর্ববর্তী সময়ে দলের নির্দেশে ঢাকার কেন্দ্রীয় প্রোগ্রাম, জেলার প্রোগ্রাম সহ ময়মনসিংহ টু কিশোরগঞ্জ রোডমার্চ, ভোট বর্জন সহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করি এবং সময়ে সময়ে দলীয় নির্দেশনা পালন করে যাচ্ছি।

অপরদিকে এ্যাড. ফজলুর রহমানের পরিচিতি সম্পর্কে আপনারা অনেকে ওয়াকিবহাল থাকলেও তাঁর সম্পর্কিত সুনির্দিষ্ট ভাবে কতিপয় বিষয় আপনাদের নিকট পেশ করছি। তিনি একসময় আওয়ামীলীগের আশ্রয়ে থেকে বাকশালের আশ্রয়ে ছিলেন। পরে আবার বাকশাল থেকে আওয়ামী রাজনীতিতে ফিরে আসেন। পরবর্তী ধাপে তিনি কিশোরগঞ্জ-৪ এলাকায় ১৯৯৬ সালে টেলিভিশন মার্কায় স্বতন্ত্র নির্বাচন করেন। অন্য একটি সময়ে কিশোরগঞ্জ নির্বাচনী-২ এলাকা থেকে পিঁড়ি মার্কায় স্বতন্ত্র নির্বাচন করেন এবং ২০০১ সালে কৃষক শ্রমীক জনতা লীগ থেকে গামছা মার্কায় কিশোরগঞ্জ নির্বাচনী এলাকা ৪ থেকে নির্বাচন করেন এবং ২০০৬ সালে বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে ওয়ান ইলেভেনের সময় ড. ফেরদৌস আহমেদ কোরাইশী এর সাথে কিংস পার্টি তৈরীতে সম্পৃক্ত হন এবং মাইনাস টু ফর্মুলার পরিকল্পনায় যুক্ত হন।

২০০৮ সালে বিএনপিতে যোগদান করার পর একপর্যায়ে জেলা কমিটির সভাপতি হলে টেলিভিশন, গামছা ও লীগের ঐসব সহকর্মীরাই (দুয়েকজন ব্যতীত) বিএনপির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে প্রধান হয়ে উঠেন । ফলে বিএনপিতে বিগত ৩টি নির্বাচনে যেসব বিএনপির সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন যেমন বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সচিব জহির উদ্দিন ভূঁইয়া এবং ইঞ্জি. ইমদাদুল হক সাহেবের সাথে কাজ করেছিলেন ফজলুর রহমানের কমিটিতে এদের কারোর স্থান হয় নাই। ফলে ফজলুর রহমানের দেওয়া কমিটিগুলোর পকেট কমিটি হিসেবে সারা এলাকায় পরিচিতি লাভ করে বলে জেলা নেতৃবৃন্দের বক্তব্যে জানা যায়। ফলশ্রুতিতে বিএনপি নেতাকর্মীরা আমার উপর আস্থা রেখে এখনও টিকে আছে। একারনেই আজকে ফজলুর রহমানের নাম প্রাথমিক তালিকায় আসার পর ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন এ অত্যাচারের মাত্রা আতঙ্কে রূপ নিয়েছে।

উল্লেখ করার মত যে, ফজলুর রহমান বিগত ১৬ বছরে এলাকায় বিএনপির কোন রাজনৈতিক প্রোগ্রামে যাননি এবং দলীয় নির্দেশনাও পালন করেননি। এমনকি ১৬ বছরে কেন্দ্রীয় অফিসে কতবার যোগাযোগ রেখেছেন তাও সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীরা জানেননা। আপনারা জানেন এ্যাড. ফজলুর রহমানের অন্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্থান পায়নি। আওয়ামীলীগ তার প্রাণ, বঙ্গবন্ধু তার ধ্যান, ৩২ নম্বর তার জ্ঞান, জয়বাংলা তার শ্লোগান। এ বিষয়ে তার টকশো, বক্তৃতা, বিবৃতি, ইউটিউব এবং এতদ্বসংক্রান্ত কার্যকলাপ শুধু ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন নয় সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে ফ্যাসিস্ট সরকার কর্তৃক বের করে দেওয়া হয়, অথবা যখন শহীদ প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম উপাধী কেড়ে নেওয়া হয় তখন ফজলুর রহমান বোধ হয় ঘুমিয়ে থাকেন।

উক্ত সংবাদ সম্মেলনে, এ্যাড. ফজলুর রহমানের নয়ন কুকীর্তি তুলে ধরেন আবদুর রহিম মোল্লা। তিনি আরো বলেন, এলাকার বিভিন্ন খাস জমি দখল, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা, বিশাল আকারের ফিসারি কার্যক্রম, মামলা বানিজ্য ও নগ্ন চাঁদাবাজি, সংখ্যালঘু সম্প্রদায়ের বড় ব্যবসায়ীগণ এর সাথে দ্বন্দ্ব,  নিজের নামে বাড়ি গাড়ি, কোটি টাকার গাড়ীতে চলাচলসহ আরো অনেক কর্মকান্ডের কথা বলেন।

যেহেতু ফজলুর রহমান নিজে আওয়ামীলীগের ভক্ত, আওয়ামীলীগ তার প্রাণ, বঙ্গবন্ধু তার ধ্যান, ৩২ নম্বর তার জ্ঞান, জয়বাংলা তার শ্লোগান এবং জিয়া স্বাধীনতার ঘোষক নন শেখ মুজীবের ঈশারায় দেশ স্বাধীন হয়েছে বলে বিশ্বাস করেন এবং বিএনপির নীতি আদর্শে বিশ্বাসী নয় সেহেতু এলাকাবাসী ধরে নিয়েছে যে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি, হত্যা, নির্যাতনের শিকার হবে বিএনপির নেতাকর্মীবৃন্দ। তাই এলাকাবাসীর প্রশ্ন ফজলুর রহমানের মত ব্যক্তিকে কিশোরগঞ্জ-৪ এর জন্য মনোনয়ন দিলে বিএনপি কর্মী ও গরীব হাওড়বাসী কি শান্তিতে থাকবে? না এলাকা ছেড়ে পার্বত্য চট্টগ্রামের অধিবাসী হবে? কাজেই তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট এর প্রতিকার দাবী করেছে। এমতাবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে নিরাপদ কিশোরগঞ্জ-৪ (ইটনা- অষ্টগ্রাম-মিঠামইন) হাওড় এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের স্বার্থে এ্যাড. ফজলুর রহমানের প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা পূর্বক স্থগিতের জন্য হাওড়বাসীর পক্ষে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আওয়ামী লীগকে ১০০ বছরেও নামাইতে পারবেন না : তাপস


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ০৪ মার্চ, ২০২৩, ০৯:২৫
আওয়ামী লীগকে ১০০ বছরেও নামাইতে পারবেন না : তাপস

ফাইল ছবি: মেয়র তাপস

বিএনপির নেতাদের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বলেছিলেন—আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। আওয়ামী লীগকে ১০০ বছরেও নামাইতে পারবেন না।’

তিনি বলেন, ‘বিএনপি বলে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ ভাগ ভোটও পাবে না। আপনারা মনে হয় আয়নায় চেহারা দেখেন না, নিজেদের চেহারা আয়নায় দেখে মাঠে আইসেন।’

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগাঠনিক টিম আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে মেয়র তাপস বলেন, ‘২১ আগস্ট, ২০০৪ সালে শান্তি সমাবেশে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে তারা বড় বড় কথা বলে। তারা আইভী রহমানসহ ২২ জনকে হত্যা করেছিল। বিএনপি-জামায়াতের সেই দুঃশাসনে এখনও অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। ’

তিনি বলেন, ‘যারা বিদ্যুৎ দিতে পারেনি, খাম্বা দিয়েছে। ৫ বছরে ৬ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। সংবিধানকে ভূলুণ্ঠিত করেছে। আপনাদের জন্মই সংবিধানের বাইরে, গণতন্ত্রের বাইরে। আপনারা কোনোদিন গণতন্ত্র মানবেন না, এটাই স্বাভাবিক।’

আওয়ামী লীগের ঢাকা-১০ সাংগঠনিক টিমের আহ্বায়ক নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সূত্র:বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আবারো শঙ্কায় পড়ে গেলো এশিয়াকাপ


ক্রীড়া ডেস্ক :
বুধবার, ১৯ মে, ২০২১, ০৯:২৭
আবারো শঙ্কায় পড়ে গেলো এশিয়াকাপ

ফাইল ছবি

এশিয়া মহাদেশের বিশ্বকাপখ্যাত এশিয়া কাপ গত বছর পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু বাধ সাধে করোনাভাইরাস। ঐ সময় স্থগিত হওয়া এশিয়াকাপ চলতি বছর শ্রীলঙ্কায় আয়োজিত হবে বলে ঠিক করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু আরেকবার এশিয়া কাপের বাধা হয়ে দাড়ালো করোনা। এ বছরও হচ্ছে না এশিয়া কাপ! 

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন ‘বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়’। টুর্নামেন্টটা আবার কখন হতে পারবে তা নিয়েও আছে শঙ্কা। 

এএফপি জানিয়েছে, অ্যাশলি ডি সিলভা সাংবাদিকদের বলেছেন যে এই টুর্নামেন্ট ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়া কখনো সম্ভাবনা নয়। প্রসঙ্গত, এ বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপও টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল। 

বর্তমানে করোনার সংক্রমণ কয়েক মাস ধরেই অনেক বেড়ে চলেছে। আজ ১৯ মে থেকে  শ্রীলঙ্কা আগমনে দশ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি