a
ফাইল ছবি
করোনার কারনে সরকারের বেধে দেয়া বিধিনিষেধ অমান্য করার অভিযোগে গাজীপুরে দূরপাল্লার ৯৭টি বাসের চালক-মালিকের বিরুদ্ধে মামলা ও ১০টি গাড়ি ডাম্পিং করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. মেহেদী হাসান জানান, ঈদ শেষে বিভিন্ন পরিবহনে যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে আবার কর্মস্থলে ফিরছেন। এ সকল যাত্রী নিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার কিছু বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করছিল।
গতকাল রবিবার বিকেল থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে দূরপাল্লায় চলাচলকারী ৪৫টি বাসের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এবং রাস্তায় বিনা কারনে জ্যাম সৃষ্টি করার অভিযোগে আরো ১০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ির সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, একই অভিযোগে চন্দ্রা ও কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার ৪৬টি বাসের চালক-মালিকের বিরুদ্ধে মামলা ও দরকারি কাগজ-পত্র না থাকায় চারটি গাড়িকে আটক করেছে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন জানান, শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় ১৬ মে রবিবার সন্ধ্যায় দূরপাল্লার যাত্রী নিয়ে চলাচলের চেষ্টা করলে ৬ বাসচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে ময়মনসিংহের দিক থেকে যেসব দূরপাল্লার বাস ঢাকার দিকে আসছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
৪৮ ঘন্টার মধ্যে টমটমের ভাড়া পুন:নির্ধারন না করলে মানববন্ধন, অবস্হান কর্মসূচী এবং অবরোধের মত বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে বলে জানান হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ।
গতকাল হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রচারপত্র বিলি এবং পথসভায় এই ঘোষনা দেন সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। পথসভা শেষে যাত্রী কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা প্রশাসকের ইশরাত জাহানের নিকট তাদের তৈরি ভাড়ার চার্ট এবং তিনটি রোডে টমটম নিয়ন্ত্রনের পরিকল্পনা পেশ করেন নেতৃবৃন্দ । খুব শীঘ্রই টমটমের সমস্যা সমাধান করার আশ্বাস দেন হবিগঞ্জের জেলা প্রশাসক।
যাত্রী কল্যাণের পক্ষ থেক্ টমটম ভাড়া উঠানামা ৫ টাকা করাসহ চৌধুরী বাজার থেকে সরাসরি যারা শায়েস্তনগর যাবে তারা ১০ টাকা দিবে, আবার চৌধুরীবাজার থেকে বাসষ্টেশন যারা সরাসরি যাবে তারা ১০ টাকা দিবে এবং চৌধুরী বাজার থেকে যারা পোদ্দার বাড়ি যারা যাবে তারা ১৫ টাকা দিবে এভাবে ব্যাক রোড, বাইপাস রোডের ভাড়া নির্ধারন করে প্রস্তাব দেওয়া হয় এবং রাস্তার যানজট নিরসনে, লোডশেডিং থেকে মুক্তি পেতে মেইন রোড, ব্যাক রোড এবং বাইপাস রোডে লাল, সবুজ, সাদা কালারে তিনশত করে গাড়ি চলাচলের সুযোগ দেওয়া এবং নয়শতের উপরে বাকি টমটমগুলো শহরের বাহিরে সুযোগ করে দেওয়া এবং ড্রাইভারদের লাল,সবুজ, সাদা কালারের শার্ট পরিহিত আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে বলে লিখিত আকারে ফর্মুলা তুলে ধরেন যাত্রী কল্যাণ পরিষদ।
হবিগঞ্জ পৌরসভার মেয়রের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়, মেয়র এবং সচিবকে না পেয়ে অফিসে জমা দেন বলে জানান সংগঠনের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। গতকাল রবিবার সকাল ১০ ঘটিকার সময় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম হেলালুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বশিরুল আলম কাউছার, মো: আলমগীর রেজা, শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা এডভোকেট সমিতির নির্বাচিত সিনিয়র সদস্য এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী প্রমখ।
ফাইল ছবি
আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আজ রবিবার (২২ আগষ্ট) ৩০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে ৪ নতুন মুখের সাথে লঙ্কান দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। গত মার্চের ওয়েস্ট সফরে সবশেষ শ্রীলঙ্কার জার্সিতে দেখা গেছিলো ৩১ বছর বয়সী সাবেক লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল।
তবে এবারের সিরিজের জন্যও দলে যায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিমুথ করুণারত্নে এবং সুরাঙ্গা লাকমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজেও শ্রীলঙ্কার দলে নেই অভিজ্ঞ ম্যাথিউস। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা দিলশান মধুশঙ্কা, সাহান অরহান্দা, মহেশ থীক্ষনা এবং পুলিনা থারাঙ্গাকেও ৩০ সদস্যের এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া কাঁধের ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কুশাল পেরেরা। সর্বশেষ ভারত সিরিজের মতো এ সিরিজেও শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার দাসুন শানাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা। যা আগামী ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা দলঃ দাসুন শানাকা (অধিনায়ক), কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসঙ্কা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, দীনেশ চান্দিমাল, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, সাহান অরহান্দা, নুয়ান প্রদীপ দিলশান মধুশঙ্কা, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, প্রবীণ জয়বিক্রম, মহেশ থীক্ষনা, পুলিনা থারাঙ্গা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, অসিথা ফার্নান্দো, শান জয়রত্নে, ধনঞ্জয়া লক্ষণ, শিরন ফার্নান্দো, লাহিরু মধুশঙ্কা (ফিটনেস সাপেক্ষে)।