a
বেগম খালেদা জিয়া
করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নেয়া হবে বলে জানা গেছে। সেখানে তার সিটিস্ক্যান করানো হবে।
আজ রাত ৮টার দিকে বিএনপির বিশেষ এক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে।
খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কিছুটা জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল পজিটিভ আসে। খালেদা জিয়া ছাড়াও তার গৃহকর্মী ফাতেমাসহ বাসার মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সহিত শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির ভাইসচেয়ারম্যান বরকত উল্
ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ বছর যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক প্রতিনিধিদল। আজ শনিবার অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও কেন্দ্রীয় নেতা কায়সার জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতা বুলু বলেন, পুলিশ কোনো দলের নয়, তারা রাষ্ট্রের। অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালীন পুলিশের অনেক উন্নয়ন করেছে। তাই দল মতের ঊর্ধ্বে থেকে পুলিশ যেন রাষ্ট্রের হয়ে কাজ করে। সেই বার্তা দেওয়ার জন্যই ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়েছি।
তিনি আরো বলেন, এত প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা পুলিশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আশা করি তারা সব সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সবার সঙ্গে মানবিক আচরণ করবেন। আমরা দেশের প্রচলিত আইন মেনেই সবকিছু করতে চাই।
এদিন বেলা ৩টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমালা। শোভাযাত্রায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় যুক্ত থাকের ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, ডগ স্কোয়াড, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ অন্যান্য ইউনিটের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল-মামুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ যাবৎ গত ১৪ বছরে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এবারই প্রথম দাওয়াত কার্ড পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সূত্র: কালের কন্ঠ
ফাইল ছবি
প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কবল থেকে ঝুঁকিমুক্ত রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার ঘূর্ণিঝড় প্রস্তুতিবিষয়ক জরুরি সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন তিনি।
ডা.এনামুর রহমান বলেন, আল্লাহতায়ালার কাছে এ জন্য শুকরিয়া জানাই, তিনি বাংলাদেশকে একটি ভয়ংকর ঘূর্ণিঝড় থেকে বাচিয়েছেন। রক্ষা করেছেন এ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল এবং ফসল ফলাদি।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ভারতের পশ্চিমে উড়িশার উত্তরে আঘাত হেনেছে।
এটি এখনো অতিক্রম করছে। আমরা আশা করছি বিকেল ৪টার ভিতর এটি উড়িশা অতিক্রম করবে। যদি মোড় ও নেয় তাহলে সেটা বাংলাদেশে আঘাত করার তেমন সম্ভাবনা নেই।
বিশেষ সতর্কতার জন্য চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরে ঘূর্ণিঝড় অতিক্রমের সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেলী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলায় ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে।
তাছাড়া উত্তর বঙ্গোপসাগরের সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।