a আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ


বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১০ ফেরুয়ারী, ২০২৫, ১০:১৮
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি সংগৃহীত: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এ সাক্ষাৎ হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবীর খান আরও বলেন, আগামীকাল বিএনপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে প্রধান উপদেষ্টার সাথে। দলে কারা কারা থাকবেন তা এখনো ঠিক হয়নি। তবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ঢাকার বাইরে থাকলেও গতকাল রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন।

এদিকে গতকাল সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। নেতৃত্ব দিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির ২ সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভাসানচর নিয়ে আলজাজিরার প্রতিবেদন মিথ্যা: পররাষ্ট্রমন্ত্রী


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১২:২৮
ভাসানচর নিয়ে আলজাজিরার প্রতিবেদন মিথ্যা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভাসানচর নিয়ে আলজাজিরার প্রতিবেদনটি ভুল তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের প্রতি প্রতিহিংসা পরায়ন। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আলজাজিরার আসল উদ্দেশ্য মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। উল্লেখ্য, সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে যে, ঘূর্ণিঝড়ের মৌসুম সন্নিকটে, ভাসানচরে রোহিঙ্গারা তীব্র ঝড়ের কবলে পড়তে পারে এবং সেখানে খাদ্যসংকট দেখা দিতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদনে কিছু লোকের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। কিন্তু তাদের মুখ ঢাকা ছিল। মিথ্যা সংবাদ প্রচারই তাদের উদ্দেশ্য। তাই এসব বিষয়ে কিছু বলার নেই।

পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ভাসানচর সরেজমিনে ঘুরে আসা জাতিসংঘের প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সরকারকে প্রাথমিক একটি প্রতিবেদন দিয়েছে। যেখানে তারা সেখানকার ব্যবস্থাপনা ইতিবাচক উল্লেখ করেছে। ভাসানচর আশপাশের দ্বীপগুলোর চেয়ে বেশি নিরাপদ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মুক্ত হয়ে সমর্থকদের শান্ত থাকতে বললেন মামুনুল হক


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০৯:১৬
মুক্ত হয়ে সমর্থকদের শান্ত থাকতে বললেন মামুনুল হক

আল্লামা মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। 

তিনি বলেন, আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এখানকার সাংবাদিক ও পুলিশ ভায়েরা আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। 

কয়েকদিন লাগাতার কাজের চাপে আমার একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল। এ জন্য আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। মামুনুল হক এমনই বক্তব্য দিয়েছেন তার সমর্থকদের উদ্দেশ্যে।

উল্লেখ্য, আজ শনিবার সন্ধ্যার পর মাওলানা মামুনুল হক হোটেলে অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটি ঘিরে ফেলে এবং সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে তার সমর্থকরা সেখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে যায়। এসময় সমর্থকদের সঙ্গে মিছিল সহকারে মোগড়াপাড়ার দিকে যান মামুনুল হক। পরে স্থানীয় একটি ঈদগাহ মাঠে বক্তব্য দেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়