a
ফাইল ছবি
শহরের নিস্প্রাণ ঈদ
আলমগীর খোরশেদ
--------------------------
রাজধানী ঢাকায় যান্ত্রিক জীবন
ঈদ, জন্মদিন, ছোঁয়না কিছুই
টেলিভিশনে ঘোষণা ঈদের,
স্থলপথে, ফেরীতে, মানুষের ঢল
করোনা হেরে গেছে, মানবতার কাছে,
চাঁদটা কে আগে দেখেছে, তুই না আমি
ছোটবেলার তর্ক হারিয়েছে, সেই কবেই,
বুধ থেকে বুধ আষ্ট দিন বাকি
আঙ্গুলে গুণার সেই দিন,
ছোটখাটো একটা কিছু উপহার
অভিভাবকগণ এখনকার মতো
চাইলেই পাওয়া যেতোনা কিছু,
আব্বার পছন্দ সোয়াই পিঠা
চাউলের সেমাই, পোলাও কোরমা,
উঠোনে জলচৌকি ফেলে
চাউলের খাই দিয়ে বানাতাম লম্বা লড়ি,
মহিলারা হাতের তালুতে পিষে
ঠেলা দিয়ে বানাতেন সোয়াই পিঠা,
বাড়ির বড় পুকুর ঘাটে পাড়ার লোকজন
দলবেঁধে গোছলের ভীড়,
তিব্বত সাবানের ঘ্রাণ
গলায় পাউডার যেনো অত্যাবশ্যক,
বাজার থেকে কেনা কাগজের টুপি
চোখে সুরমা, আতর লাগিয়ে নাকে, মুখে
কানের চিপায় তুলো শেষটায়,
ধান ক্ষেতের আইল ধরে, দুইমাইল দূরে
ঈদের মাঠে সামিয়ানা ঠানানো,
মাইকে বয়ান মুরুব্বিগণের
মুড়কি, তিল্লোয়া যা চিনির তৈরী
কিনে নিতাম আগে,
নামাজ শুরু, লোকজনের দৌড়, দূরে
কাঁধে ছোট্ট বাবু, আরেকজন হাতে ধরা
তেল দেওয়া মাথা চিকচিক,
নামাজ শেষে বাড়ি ফিরে
ব্যাটারী দিয়ে টেলিভিশনে ঈদের অনুষ্ঠান
উঠোন ভরা পাড়ার মানুষ,
খড় বিছিয়ে দেওয়া, জগ দিয়ে পানিও
কতো মধুময় ছিলো গ্রামের ঈদ,
হারিয়ে গেছে সব কালের আবর্তে
স্মৃতির ডায়াফ্রাম কেঁপে উঠে,
রাজধানীতে লোক দেখানো ভালোথাকা
মায়ের হাতের চাউলের সেমাই
কাগজের টুপি, সুরমায় পানি আসা চোখ,
আতর মাখানো জ্বালা করা নাক
সবই ঢের ভালো ছিলো,
এই আতশবাজি ফোটানো, শহরের
মায়াহীন, নিস্প্রাণ, ঈদ থেকে।.......
মুক্তা দাশ
ভালোবাসা !!!
এ বড়ো তপস্যার বিষয় ।
বুঝিবা করেছিনু কিছু পাপ আগের জনমে...
যে তুমি তুমি হয়েও তুমি হয়ে উঠিলে না আর !!
স্বার্থের এ পৃথিবী কেবলি ভোগের, তুচ্ছতাচ্ছিল্যের !
অগ্নি সাক্ষী রেখে যে পরালো গলে মালা
সে-ও কি আপন রয় !??
যে তোমারে করছিনু পণ পাওয়ার আশায় !
তোয়াক্কা করিনি জাত-পাত, সমাজ - সংসার ।
সে তুমিও ফিরে গেলে, ফিরায়ে দিলে ;
তুচ্ছজ্ঞানে করিলে ভালোবাসার অপমান ।
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেনো ঝলসানো রুটি !
ভালোবাসা !
এ বড়ো তপস্যার ধন, অমৃত যেমন।
যতো পাই ততো চাই !
শত পরশেও মিটে না এ মন !!
পাপ -পূণ্যের উর্ধ্বে
লাভ -ক্ষতির হিসেবের বাহিরে,
মোহে কিংবা নির্মোহে...
কেবলি আশা- দুরাশায় কালক্ষেপণ ! তবু্ও
শুধু ই ভালোবাসিবারে চাই আজীবন ।।
ফাইল ছবি
বেশির ভাগ বাবা-মা হীন হতদরিদ্র পরিবারের এতিম সন্তানদের জীবন কাটাতে হয় রাস্তায় কিংবা এতিমখানায়। দুবেলা খেতে পারাটাই যাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। এছাড়াও অভাবের সংসার হওয়ায় অনেক পরিবারের সন্তানদের পোলাও-মাংস খাওয়ানোর সামর্থ্য থাকে না। তারা সন্তানকে একটি সুন্দর জীবন দিবে সে স্বপ্নই ছিল দুচোখে। কিন্তু, মহামারী যেন সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার করেছে।
তাদের স্বপ্ন পূরপণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন । তেমনি এক স্বেচ্ছাসেবী সংগঠন "মঙ্গলতরী"। বৃহত্তর এই সংকটময় পরিস্থিতিতে তারাও যুক্ত হয়েছে ক্ষুদ্র প্রচেষ্টায়। "প্রচেষ্টা" নামক এই প্রোগ্রামের জন্য তারা গিয়েছিলো গাজিপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অবস্থিত "জামিয়া মোহাম্মাদীয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা"তে।
মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থী (১৫ জন) সহ হতদরিদ্র অসহায় আরো ২২ জনকে পাঞ্জাবি বিতরণ করা হয়। সেই সাথে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অস্বচ্ছল একজন হুজুরকেও তারা সহায়তা প্রদান করে। গত ৫ই মে ২০২১ বাদ আসর এই পাঞ্জাবি বিতরণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাসুদ সাহেদ এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য ইফতারির আয়োজন করে। ইফতারির মেন্যু তে ছিলো গরুর গোশতের বিরিয়ানি, খেজুর, শরবত ইত্যাদি।
মঙ্গলতরীর প্রতিষ্ঠাতা সভাপতি অপু সরকার বলেন, মানবসেবায় নিয়োজিত করতে তার অনেক ভাল লাগে আর সে থেকেই তার বন্ধু ও সহযোগী হাসনাইন ইফতিকে নিয়েই সংগঠনটির যাত্রা।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান বলেন "সময়টা এখন একে অপরের পাশে দাঁড়ানোর। তাইতো আপনার একটু আত্মত্যাগে ফোটাতে পারে হাজারো মুখে হাসি। করোনাকালীন এই সংকটময় পরিস্থিতিতে, সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজে এগিয়ে আসুন অন্যকে এগিয়ে আসতে উৎসাহিত করুন "
উল্লেখ্য যে মঙ্গলতরীর ভলিন্টিয়ারের সংখ্যা প্রায় ৩৫ জন। যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে সকলের মাঝে সচেতনতা তৈরি করে যাচ্ছে বিভিন্নভাবে।
সংগঠনটির অন্যতম সংগঠক ও স্বেচ্ছাসেবক রিসাত রহমান স্বচ্ছ বলেন, "অসংখ্য শ্রমজীবী মানুষ এই সময়ে কর্মহীন। পরিবার ও সন্তান নিয়ে অভুক্ত দিন কাটাচ্ছে তারা। আমরা যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের কাছে অন্তত একবেলা পুষ্টিকর খাবার পৌঁছে দিতে। এ জন্য প্রয়োজন আপনাদের একান্ত সহায়তা"।
মঙ্গলতরীর সাথে আপনি শামিল হতে পারেন তাদের মহৎ উদ্যোগে ফেইসবুক লিংক: www.facebook.com/mongoltori2020/ তাদেরকে সহায়তা পাঠানো বিকাশ/নগদ/রকেট নম্বর ০১৭১৮৪৮৬৩৭৩।