a চীন বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ ভ্যাকসিন দি‌চ্ছে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

চীন বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ ভ্যাকসিন দি‌চ্ছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২১ মে, ২০২১, ১০:০৫
চীন বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ ভ্যাকসিন দি‌চ্ছে

ফাইল ছবি

 

চীন বাংলা‌দেশ‌কে আরও ৬ লাখ ডোজ ক‌রোনার ভ্যাকসিন উপহার হি‌সে‌বে দি‌চ্ছে। এই টিকা বাংলাদেশ‌কে দেওয়া চীনের এই টিকা দ্বিতীয় উপহার। শুক্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌য়ের কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিক পত্র দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন। তারই প‌রি‌প্রেক্ষি‌তে আজ টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন‌কে বাংলা‌দে‌শে‌কে ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

চী‌নের দূতাবাস থে‌কে আরও‌ জানা‌নো হয়, বাংলাদেশের ক‌রোনা মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে চীন গভীর নজর রাখছে। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের গুরুত্বপূর্ণ এ সময়ে টিকা জরুরি প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন চীন।

দূতাবাস সূত্রে জানায়, বাংলাদেশে উপহারের প্রথম চালানের ৫ লাখ টিকা আসার ৯ দিনের মাথায় আরও ৬ লাখ টিকা উপহারের ঘোষণা দিয়েছে চীন। এতে প্রমাণিত হয় চীন বাংলাদেশের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক কত গভীর! চীন বিশ্বাস করে, চীনের দ্বিতীয় ধাপের উপহারের টিকা বাংলাদেশ সরকার ও জনগণকে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি শক্তি হিসেবে কাজে দেবে।

ভবিষ্যতেও বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মহামারির বিরুদ্ধে চীন অগ্রণী ভূমিকা পালন করবে। চীন বাংলাদেশের সঙ্গে মহামারি বিরোধী সহযোগিতা আরও জোরদার করবে এবং দুই দেশের জনগণের স্বাস্থ্য ও জীবন নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা করে যাবে চীন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেখা যায়নি চাঁদ, ঈদ শুক্রবার


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১২ মে, ২০২১, ০৮:৪৪
দেখা যায়নি চাঁদ, ঈদ শুক্রবার

ফাইল ছবি

 

ঈদুল ফিতরের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। আগামীকাল বৃহস্পতিবার ঈদ হচ্ছে না।১৪ মে শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ১২ মে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার (১২ মে) সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করেন ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ব্যাপক সমঝোতার অঙ্গীকারে ইরান-সৌদি আরবের চুক্তি হয়েছিল : চীন


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২১ আগষ্ট, ২০২৩, ১১:১৮
ব্যাপক সমঝোতার অঙ্গীকারে ইরান-সৌদি আরবের চুক্তি হয়েছিল : চীন

ফাইল ছবি

চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ও পরস্পরেরর চিরশত্রু গণ্যকারী সৌদি  আরব-ইরান সমঝোতা চুক্তি করেছিল। সেই সমঝোতা চুক্তির রহস্য জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই।

ওয়াং-ই বলেছেন, অসংখ্য বিষয়ে আপসের অঙ্গীকারে চালিত হয়ে ওই চুক্তি হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিজস্ব স্বার্থ বজায় রাখার স্বার্থে চীন বিবাদমান দেশগুলোকে নিয়ে বসতে এবং তাদের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী।

ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশটির পাশে দাঁড়ানোরও অঙ্গীকার করেন ওয়াং-ই।

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে আকস্মিক বৈরিতার অবসান হয়। এই দুই দেশের মধ্যে বৈরিতার কারণে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। সূত্র: আল জাজিরা

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়