a দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১০:০৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা

ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিতে মন্ত্রিসভা থেকে ফোন পেয়েছেন অনেকে। আগামীকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন। 
   
আজ মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করেন বঙ্গভবনে আমন্ত্রণ পাওয়াদের মধ্যে রয়েছেন- 

মন্ত্রী: ১।  আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১),  ২।  ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), ৩।  নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। (নরসিংদী-৪), 8। আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ৫। ডা: দীপু মনি (চাঁদপুর-৩), ৬।  মোঃ তাজুল ইসলাম (কুমিল্লা-৯), ৭।  মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), ৮।  আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), ৯।  আনিসুল হক (বাক্ষণবাড়িয়া-৪), ১০।  মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), ১১।  মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) , ১২।  সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), ১৩।  র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), ১৪।  মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১), ১৫।  নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), ১৬।  আব্দুস সালাম (ময়মনসিংহ)-৯৮, ১৭।  মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯০), ১৮।  ফরহাদ হোসেন (মেহেরপুর-১), ১৯।  মোঃ ফরিদুল হক খান (জামালপুর-২), ২০।  মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), ২১।  সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), ২২।  জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), ২৩।  নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), 
২৪। স্থপতি ইয়াফেস ওসমান, ২৫।  সামন্ত লাল সেন

প্রতিমন্ত্রী: ১। সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), ২।  নসরুল হামিদ (ঢাকা-৩), ৩।  জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), 8।  মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), ৫।  মোঃ মহিববুর রহমান (পটুয়াখালী-৪), ৬। খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), ৭।  জাহিদ ফারুক (বরিশাল-৫), ৮।  কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), ৯। রুমানা আলী (গাজীপুর-৩), ১০।  শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), ১১।  আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। সূত্র: মানবজমিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সপ্তাহে ২দিন ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১৮ ফেরুয়ারী, ২০২২, ০৬:৫৮
সপ্তাহে ২দিন ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ২দিন ছুটি থাকবে। শিক্ষার্থী ও শিক্ষকরা সাপ্তাহিক ছুটি ২দিন উপভোগ করতে পারবেন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামে পাইলটিং (পরীক্ষামূলক) ক্লাস শুরু হবে। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ের ক্লাস শুরুর কথা রয়েছে মার্চ মাস থেকে।

সচিবালয়ে স্কুল-কলেজ খোলার বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এ তথ্য জানান।

ডা: দীপু মনি জানান, স্কুল-কলেজ খোলায় ষষ্ঠ শ্রেণির ক্লাস নতুন কারিকুলামে নিতে আর কোনো বাধা নেই। নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করার কথা। ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। এছাড়া, ২০২৬ ও ২০২৭ সালে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

নতুন কারিকুলামে দু’দিন সাপ্তাহিক ছুটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকে শনিবার ছুটি না রাখা হলেও এখন থেকে রাখার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন..., একটু যদি ব্রেক না হয়। এখন তো কম সময় ক্লাস করছিল, তারপরও একটু ব্রেক দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম, সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।’

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মুমিনের ভাবনায় নতুন বছর


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০২ জানুয়ারী, ২০২২, ১০:১৭
মুমিনের ভাবনায় নতুন বছর

প্রতিকী ছবি

দিন শেষে রাত আসে। রাতের অপেক্ষা ফুরায়। আবার রাত শেষে দিন আসে। দিনের অপেক্ষা ফুরায়। মাস ফুরিয়ে নতুন মাস আসে, বছর ফুরিয়ে আসে নতুন বছর। এভাবেই একসময় দেখতে দেখতে আমাদের জীবনটাও ফুরিয়ে যাবে। পাড়ি জমাতে হবে অন্ধকার গহিন কবরের শেষ ঠিকানায়। সময়ের পালা-বদলে পুরনো একটি বছরকে বিদায় জানিয়ে আগমন করেছে নতুন আরেকটি বছর। নতুন বছর ঘিরে নানা জনের নানা ভাবনা থাকে।

এ ক্ষেত্রে একজন মুমিনের ভাবনা হলো, আমার জীবনের মূল্যবান একটি অংশ চলে গেছে। আমি মৃত্যুর আরও কাছাকাছি পৌঁছে গেছি। কারণ আল্লাহ মানুষকে সুনির্দিষ্ট একটি সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এ সময়ের কোনো হেরফের বা কমবেশি হবে না। যার জন্য যতটুকু সময় নির্ধারিত, ততটুকু ফুরিয়ে গেলেই জীবন শেষ হয়ে মৃত্যুর ডাক এসে যাবে।

কোরআনে আল্লাহ বলেন, ‘যখন কারও নির্ধারিত সময় উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দেবেন না। তোমরা যা কিছুই কর আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।’ সুরা মুনাফিকুন।

তাই একটি বছরের উপসংহারে দাঁড়িয়ে মুমিনের মানসপটে প্রশ্ন উত্থাপিত হয় যে একটি বছর তো আমি শেষ করেছি, কিন্তু যে মহান উদ্দেশ্যে আল্লাহ আমাকে এ পৃথিবীতে পাঠালেন যেমনটি তিনি কোরআনে বলেছেন ‘আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ সুরা জারিয়াত।

সে পথে আমি কতটুকু অগ্রসর হয়েছি? জীবনের চূড়ান্ত গন্তব্য জান্নাতের দিকে কতটা এগিয়ে যেতে পেরেছি? এর জন্য পাথেয় সংগ্রহ করেছি কতটুকু? নাকি এখনো উদাসীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছি?

কোরআনে আল্লাহ এমন লোকদের উদ্দেশ করে বলেন, ‘যারা ইমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে?  তারা কি তাদের মতো হবে না, যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল। এরপর যখন তাদের ওপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হলো, তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল এবং আজ তাদের অধিকাংশই অবাধ্য।’ সুরা হাদিদ।

অতএব নতুন বছরে একজন মুমিনের কর্তব্য হলো বিগত বছরের ভুলত্রুটি সংশোধন করা এবং সেগুলোর জন্য তওবা করে নতুন বছরে নির্ভুল ও পাপমুক্ত জীবনযাপনের জন্য প্রত্যয়ী হওয়া। পরকালে আল্লাহর সামনে হিসাব-নিকাশের মুখোমুখি হওয়ার আগে পৃথিবীতেই জীবনের হিসাব-নিকাশ করে নেওয়া। সূত্র: বিডি প্রতিদিন

লেখক: মাওলানা মাহমূদ হাসান তাসনীম, ইসলামবিষয়ক গবেষক।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়