a মিঠুন নিজেই জানালেন, ‌‘আমার করোনা হয়নি’
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মিঠুন নিজেই জানালেন, ‌‘আমার করোনা হয়নি’


নাঈম, মুক্তসংবাদ প্রতিদিন:
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ০৭:৫৬
মিঠুন নিজেই জানালেন, ‌আমার করোনা হয়নি

মিঠুন চক্রবর্তী। ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী করোনায় ভাইরাসে আক্রান্ত বলে শোনা যাচ্ছিল। গুজব উড়িয়ে দিয়ে অভিনেতা নিজেই বললেন,‘আমার করোনা হয়নি। একেবারে সুস্থ আছি। ’গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের প্রচারে বিজেপি-র হয়ে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী।

প্রায় পুরো পশ্চিমবঙ্গ চড়কিপাক খাচ্ছিলেন এই অভিনেতা। সৌজন্যে, নির্বাচনী প্রচার সভা।সেই প্রতিটি সভাতেই তাকে একঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল মানুষের দল। ভিড়ে ঠাসাঠাসি সেই প্রতিটি জনসভায় কখনও মঞ্চের ওপর থেকে কখনও বা প্রচার গাড়িতে বসে গরম গরম ‘হিট সংলাপ’ আওড়ানোসহ বক্তৃতার কাজ সেরেছেন এই মহাগুরু।তাকে ঘিরে ফ্যানদের উছ্বাস, সেলফি তোলার আব্দার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর ছোঁয়া এই ‘সুপারস্টার’।
  
রাজনীতি মহলের একাংশের ধারণা তৈরি হয়েছিল সম্ভবত তারই পরিণতির ফলে করোনায় আক্রান্ত হয়েছেন মিঠুন। শেষ পর্যন্ত সব গুজব উড়িয়ে দিলেন মিঠুন নিজেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ আবারও পরীমণির জামিন শুনানি


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ৩১ আগষ্ট, ২০২১, ১০:৪২
আজ আবারও পরীমণির জামিন শুনানি

ফাইল ছবি। পরীমণি

মাদকের মামলায় নায়িকা পরীমণির জামিন শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই শুনানি হবে।

পরীমণির আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে মাদক মামলায় গ্রেপ্তার রয়েছেন পরীমণি। আমরা তার জামিন আবেদন করেছি। আদালত শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করছেন। আমরা আদালতের কাছে ভালো কিছু প্রত্যাশা করছি।

গত ২২ আগস্ট পরীমণির পক্ষে জামিন আবেদন করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন আরেক আবেদনে 'দ্রুত শুনানির' আর্জি জানান তার আইনজীবী মজিবুর রহমান। তাতে কোনো সাড়া না পেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে রিট ও জামিন আবেদন করেন তিনি। পরে দুই দিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ওইদিন মহানগর দায়রা জজ আদালতের আদেশে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেন, জামিন আবেদনের বিষয়ে নিম্ন আদালত রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দিয়েছে। ২১ দিন পর আদেশ দেবে, এটা জামিন আবেদনটি খারিজ করার শামিল। একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালতের আদেশ দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় পরীমণির বাসা থেকে মদ ও মাদক জব্দ করা হয়। পরদিন র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সূত্র: সমকাল

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৪ এপ্রিল) মৃত্যু ৫৩, শনাক্ত ৭০৮৭, সুস্থ ২৭০৭


স্বাস্থ্য ডেস্ক:
রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ০৫:১০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৬৬ জন। 

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭০৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। 

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৭০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন