a
ফাইল ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ রান তুলে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছেড়েছিলেন আসিফ আলি। এবার আফগানিস্তানের বিপক্ষে মাত্র সাত বলে তুললেন ২৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আফগানদের পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
শুক্রবার (২৯) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ১০ বলে ৮ রান তুলেন। ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন বাবর আজম। ২৫ বলে ২০ রানের তুলেন ফখর জামান। মোহাম্মদ হাফিজ ১০ বলে ১০ রান তুলেন। ১৫ বলে ১৯ রান করেন শোয়েব মালিক।
শোয়েবের পর ১৩ বলে ২৪ রানের প্রয়োজন ছিল পাকিস্তানের। শাদাব খান এক বল খেললে ওভার শেষ হয়। স্ট্রাইকে যান আসিফ প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার। ছয় বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। আসিফের সঙ্গে ক্রিজে ছিলেন এক বলে রান করতে না পারায় শাদাব খান।
ফাইল ছবি
পাকিস্তানের জার্সি গায়ে ১৬৭ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন মোহাম্মদ আমির। তিন ফরম্যাটে ২৫৯ উইকেট নিয়েছেন এই কয়েক মাস আগে পাকিস্তানি পেসার দলের প্রধান কোচ মিসবাহ ও ওয়াকারের সাথে অভিমান করে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটক থেকে অবসরের ঘোষণা দেন। আগে থেকেই লাল বলে খেলার আগ্রহ নেই বলে জানিয়েচজেন আমির। ৩৬ টেস্টে ১১৯ উইকেট শিকার করা করেছেন আমির।
এজন্য বেশ কটু মন্তব্য শুনতে হয়েছিল তৎকালীন প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসের কাছ থেকে। ফলে সাদা বলেও না খেলার সিদ্ধান্ত নেন।
২৯ বছর বয়সে জনপ্রিয় এই বোলারের সিদ্ধান্ত বেশ নাড়া দিয়েছিল ভক্তদের। তবে পাকিস্তানের কোচের পদ থেকে ওয়াকার মিসবাহর পদত্যাগের পর পাল্টে যাচ্ছে দৃশ্যপট আবারো পাকিস্তানের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন আমির।
ডেইলি পাকিস্তান জানিয়েছে আমির বলেছেন, ‘আমি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত আছি।’ যদিও বিষয়টি নিয়ে এখন আনুষ্ঠানিক বার্তা আসেনি। এদিকে কোচিং স্টাফের দুই প্রধান ব্যক্তির পদত্যাগের দিনই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। যদিও জিও টিভি বলছে ঘোষণা করা দল পছন্দ হয়নি অধিনায়ক বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে আজম খান ও শোয়েব মাকসুদ রয়েছেন। এতেই নাখোশ বাবর।
অন্যদিকে স্ট্যান্ড-বাই তালিকায় রাখা হয়েছে ফখর জামান, উসমান কাদির ও শাহনাওয়াজ ধাহানির নাম। বাবর আজমের অধিনায়কত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এ স্কোয়াড খেলবে। ২৫ সেপ্টেম্বর লাহোরে শুরু হবে, নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ।
নিউজিল্যান্ড সিরিজে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুস্তাক ও আব্দুর রাজ্জাক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, আজম খান, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহম্মদ হাফিজ, মোহম্মদ হাসনাইন, মোহম্মদ নাওয়াজ, মোহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিনশাহ আফ্রিদি, শোয়েব মাকসুদ। রিজার্ভ - ফকর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।
ফাইল ছবি
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে’র আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্ধ এ দাবি করেন।
গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিক নেতারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিচার বিভাগকে মুক্তসাংবাদিকতার পক্ষে ভূমিকা নেয়া উচিত। তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আদালত আজ মুক্ত সাংবাদিকতার পক্ষে রায় দিচ্ছেন। অথচ বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সংবিধান বিরোধী আইন বন্ধে আদালতের ভূমিকা আমরা দেখতে পাইনি।
সাংবাদিকরা গ্রেফতার হচ্ছেন এবং তারা বছরের পর জেল আছেন অথচ জামিন দেয়া হচ্ছে না। দেশের বিচার বিভাগ স্বাধীন বলা হয়। কিন্তু কতটুকু স্বাধীন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশের বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করতে পারলে রুহুল আমিন গাজী মুক্তি পেতেন।
সমাবেশে বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, এ সরকারের প্রধান প্রতিপক্ষ গণমাধ্যম। আর সত্য হচ্ছে প্রধান শত্রু । সত্য প্রকাশের জন্য অনেক সাংবাদিককে আটক করে রাখা হয়েছে। অনেক সাংবাদিক খুন হয়েছেন। মামলা-নির্যাতনে হয়রানি করা হচ্ছে।
রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবি করে তিনি বলেন, মামলার মেরিট দেখে আর সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করে বিচার বিভাগ রায় দিলে এসব মামলা টিকতে পারে না।
এ প্রসঙ্গে শওকত মাহমুদ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক স্বাধীনতা নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, আমাদের পাশ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রেস ফ্রিডম নেই। অথচ ওই দেশের বিচারপতিরা সাম্প্রতিক সময়ে রাষ্ট্রদ্রোহিতার অনেক মামলার আসামিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাংবাদিক আটককে অবৈধ ঘোষণা করেছেন।
সভাপতির বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেয়ার মূল লক্ষ্য তাদের অপশাসনকে দীর্ঘায়িত করা। তিনি মুক্ত সাংবাদিকতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালা কানুন বাতিলের দাবি জানিয়ে বলেন, কোনো সভ্যদেশে এমন ভয়ংকর আইন কল্পনাও করা যায় না।
আমেরিকার সংবিধানে প্রথম সংশোধনী আনা হয় মিডিয়ার স্বাধীনতা রক্ষায়। এতে বলা হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এমন কোনো আইন কখনো মার্কিন কংগ্রেসে পাস করবে না। এরাই হলো সভ্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের সংবিধানেও সংশোধনী এনে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা হোক।
বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন সরকারকে অতীত থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়ে বলেন, ৭৫ পূর্বে সংবাদপত্র বন্ধ করে এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তৎকালীন সরকার নিজেদের রক্ষা করতে পারেনি। তিনি বলেন, বিচার বিভাগ নিরপেক্ষ অবস্থান নিলেই রুহুল আমিন গাজীসহ কারাবন্দি সকল সাংবাদিকের মুক্তি সম্ভব।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, এ সরকার অবৈধ। এ সরকার কর্তৃত্ববাদী। টিকে থাকার জন্য এ সরকার সব কিছু করতে পারে।
ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং শওকত মাহমুদসহ অন্যদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, রুহুল আমিন গাজী কিডনি সমস্যাসহ অনেক জটিল রোগে আক্রান্ত। অথচ তার চিকিৎসার কোন ব্যবস্থা নেই।
ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। বক্তব্য রাখেন, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী, রফিকুল ইসলাম আজাদ সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, বিএফইউজের সহসভাপতি মোদাব্বের হোসেন, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুল বাশার, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, বিএফইউজের সহকারি মহাসচিব শহীদুল্লাহ মিয়াজী, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য একেএম মহসীন, ডিইউজে নেতা শাহজাহান সাজু, দেওয়ান মাসুদা, সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দপ্তর সম্পাদক তোফায়েল হোসেন, নির্বাহী সদস্য জাকির হোসেন, ডিইউজের সাবেক সহসভাপতি সৈয়দ আলী আসফার, ডিইউজের নির্বাহী সদস্য জেসমিন জুঁই প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার ও কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক।