a
নুরুল হক নূর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে বিনা ভোটের এই সরকার ভিন্নমতের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা দখল করে আছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনে মানুষ হত্যা করেছে, পবিত্র রমজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করছে, আলেম-ওলামা ও ইসলামকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগকে পরিত্যাগ করা।
গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব মন্তব্য করেন ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর।
ফেসবুক লাইভে নূর আরও বলেন, আওয়ামীলীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সুনামগঞ্জের শাল্লার মতো অসংখ্য সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করে যাচ্ছে।
কাজেই কোন বিবেক সম্পন্ন মানুষ এই বিনা ভোটের সরকারকে সমর্থন করতে পারে না।
ফাইল ছবি
ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে নিজের জীবনের ঋণ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো: ‘ঋণ করলে আত্মার অপমৃত্যু ঘটে, আম্মু এই কথাটা প্রায়ই বলতেন।
কথাটা আমিও মনেপ্রাণে বিশ্বাস করি ও মানি। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সঃ) বলেন, ‘শহীদ ব্যক্তির সব গুনাহ ক্ষমা করা হবে। কিন্তু ঋণ ছাড়া।’ (মুসলিম, হাদিস : ১৮৮৬) ‘মুমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত থাকে, যতক্ষণ না তা পরিশোধ করা হয়।’ (তিরমিজি, হাদিস: ১০৭৮) গতরাতে ভালো বোধ করছিলাম নাহ। অসুস্থ অবস্থায় ভাবছিলাম, কৃতজ্ঞতার ঋণ তো অনেকের কাছেই ঢের রয়েছে, তবে কারো নিকট কোন আর্থিক ঋণ রয়েছে কিনা।
বিশ্ববিদ্যালয় জীবনে হল ও ক্যাম্পাসের কোন দোকান, ক্যান্টিন বা কোথাও আমি স্বেচ্ছায়-স্বজ্ঞানে একটি টাকাও ফাও বা বাকি খাইনি। অনেক সময় অনুজরা আমার জ্ঞাতসারে বঙ্গবন্ধু হলের মনির ভাই, রশিদ ভাই ও ক্যান্টিনে ডালিমের কাছে কিছু বাকি খেতো, যা ১/২ দিনে চাওয়ার আগেই শোধ করে দিয়েছি। অনেকের একান্ত প্রয়োজনে ধার দিয়েছি, কিন্তু কোনদিন নিজের প্রয়োজনে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি বলে স্মরণে নেই।
তবুও, কারো নলেজে যদি আমার কাছে পাওনার কোন হিসেব থাকে, অনুগ্রহপূর্বক জানাবেন। আল্লাহ সবাইকে সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে কবরে যাওয়ার তাওফিক দিন।
ফাইল ছবি
হঠাৎ করেই ঠান্ডা বাতাস বইছে। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের বাতাস বয়ে যাওয়ার কারণে আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি, আর শনিবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিতে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া বাতাসের কারণে ঠান্ডাটা আরেকটু বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ও আজ সেখানে একই তাপমাত্রা ছিল।
আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এখনও উত্তরাঞ্চল কিংবা দেশের অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি।