a
ফাইল ছবি
হঠাৎ করেই ঠান্ডা বাতাস বইছে। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের বাতাস বয়ে যাওয়ার কারণে আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি, আর শনিবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলতি সপ্তাহের শেষের দিতে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া বাতাসের কারণে ঠান্ডাটা আরেকটু বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ও আজ সেখানে একই তাপমাত্রা ছিল।
আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এখনও উত্তরাঞ্চল কিংবা দেশের অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি।
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত রাবাব ফাতিমা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েক বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিঙ্কি-ভ্যানটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়।
জাতিসংঘ অধিবেশন এবং নিউইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রীর ২৫-৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে। সফর শেষে শেখ হাসিনা ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রাবিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
ষ্টাফ রিপোর্টার: জাতীয় মুক্তি দল , বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ মুক্তি পার্টি, বিকল্প গনতান্ত্রিক দল, বাংলাদেশ একুশে পার্টি, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন আন্দোলন, জাস্টিস ফর হিউম্যানিটি পার্টি, খেলাফতে দাওয়াতে ইসলাম সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আজ দুপুরে রাজধানীতে এক বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়। জোটের প্রবীণ নেতা খাজা মহিবুল্লাহ শান্তিপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে জাতীয় জোট বিলুপ্ত ঘোষণা করা হয় এবং জোটের তথাকথিত চেয়ারম্যান আব্দুস সাত্তারকে রাজনৈতিক অঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সভায় সাত্তার মিয়ার তথাকথিত বিপ্লবী সরকার বিষয়ক ঘোষণার তীব্র নিন্দা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি দলের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম, মহাসচিব অধ্যাপক খোরশেদ আলম, বাংলাদেশ একুশে পার্টির চেয়ারম্যান রবিউল আলম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টির চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম আকাশ প্রমুখ।
সভায় গন অধিকার পার্টির স্বঘোষিত সভাপতি সরদার আব্দুস সাত্তারের অসদাচরণ, মিথ্যা- বানোয়াট ও ভাওতাবাজির জন্য তাকে এসময়ের শ্রেষ্ঠ মীরজাফর হিসেবে চিহ্নিত করা হয়।