a ঢাকায় আগত দুই মার্কিন কূটনীতিকের ভূমিকা প্রশ্নবিদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

ঢাকায় আগত দুই মার্কিন কূটনীতিকের ভূমিকা প্রশ্নবিদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৩ আগষ্ট, ২০২৩, ০৭:১০
ঢাকায় আগত দুই মার্কিন কূটনীতিকের ভূমিকা প্রশ্নবিদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাইল ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা সফরে আসা সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম মিলাম এবং জন ড্যানিলোভিজদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তারা 'নিরপেক্ষ নন' বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

শনিবার ভিডিওসহ এক টুইটে শাহরিয়ার আলম এ দাবি করেন।

তিনি বলেন, সবাইকে অবশ্যই জানা উচিত যে, এই সাবেক কূটনীতিকরা নিরপেক্ষ নন। তারা কখনই নিরপেক্ষ ছিলেন না, এমনকি যখন তারা ঢাকায় দায়িত্ব পালন করছিলেন। প্রশ্ন হলো তারা কি বিনা পয়সায় এটা (বাংলাদেশে এসে কাজ) করছেন? যদি না হয়, তাহলে কারা তাদের পারিশ্রমিক দিচ্ছে? আমরা সবাই এই 'কেন'র উত্তর জানি।

একজন বাংলাদেশি কূটনীতিক তার এই টুইটটি রিটুইট করে লিখেছেন, 'পশ্চিমা সমাজে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না! মজুরি ঘণ্টাভিত্তিক পরিষেবার ভিত্তিতে!'

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই টুইটের জবাবে জন ড্যানিলোভিজ বলেছেন, এটি দুঃখজনক যে মাননীয় প্রতিমন্ত্রী চরিত্র হননের সঙ্গে জড়িত। আমি বুঝতে পারি এবং দুঃখ প্রকাশ করছি যে তিনি এই ধরণের একটি মৌলিক বিষয় বেছে নিয়েছেন, যার জন্য তাকে কতটা চাপের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ এবং এর নাগরিকদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা আছে। আমি এখানে এবং সর্বত্র গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়নে আমার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যেতে চাই।'

শাহরিয়ার আলমের টুইট করা ভিডিও স্টোরিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহকারী প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারির সঙ্গে সাবেক দুই কূটনীতিকদের সম্পর্কের গভীরতা দেখানো হয়েছে।

প্রসঙ্গত, সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম মিলাম ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে এবং দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জন ড্যানিলোভিজ ২০০৭ সাল এবং ২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ২ বার ঢাকায় রাষ্ট্রদূত ও ম্যাগাজিনটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে: প্রধানমন্ত্রী


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ০৩:৫৩
করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্ত গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। তাই দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে। এ অবস্থায় জনস্বাস্থ্য বিবেচনা করে করোনার প্রথমবারের মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা দেখা গেছে। টিকা নেয়া পরবর্তী সময়ে বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা বেশি আক্রান্ত হয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, মাস্ক পরাসহ, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই।

এ সময় জনগণের সহায়তা দরকার বলেও উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আগামী রবিবার পবিত্র আশুরা তথা ১০ মুহররম, ১৪৪৭ হিজরি


মুফতি রবিউল ইসলাম, সিনিয়র রিপোর্টার, মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১২:০৫
আগামী রবিবার পবিত্র আশুরা তথা ১০ মুহররম, ১৪৪৭ হিজরি

ছবি সংগৃহীত

 

নিউজ ডেস্ক: আগামী ০৬/০৭/২০২৫ ইং, রোজ রবিবার, পবিত্র আশুরা তথা ১০ মুহররম, ১৪৪৭ হিজরি। 

রাসূল স. বলেন-
রমযানের রোযার পর মুহাররম মাসের রোযা সর্বোত্তম। মুসলিম- ১১৬৩।
عن هريرة رض. أن النبي ص. قال: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. صحيح مسلم- ١١٦٣.

তিনি আরও বলেন-
আমি আশাবাদী যে, আশুরার দিনের রোযার ওছিলায় আল্লাহ তা‘আলা অতীতের এক বৎসরের গুনাহ মাফ করে দিবেন। তিরমিযী- ৭৫১।
وقال النبي ص. صيام يوم عاشوراء، إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. مسلم- ١٩٧٦.
বিঃদ্রঃ 
মুহাররমের ১০ তারিখের সাথে ৯ তারিখ বা ১১ তারিখ মিলিয়ে রোযা রাখতে হবে। মুসনাদে আহমাদ- ২৪১।

অতএব আগামি ৬ তারিখ রবিবারের সাথে শনিবার অথবা সোমবারকে মিলিয়ে দুটি রোজা রাখা উচিত।
আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। 

 

 

লেখক: মুফতি রবিউল ইসলাম দাঃ বাঃ, জামিয়াতুস সুফফাহ বাংলাদেশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়