a মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ০১:২১
 মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশ-সেনাবাহিনীর গাড়িতে আগুন

ছবি সংগৃহীত:


রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।

আজ ৩১ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই এলাকায় যান চলাচল ২ ঘন্টায় বন্ধ ছিল।

জানা গেছে, বিভিন্ন দাবিতে ডাইনা নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। এ সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ এবং এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনাতে আগুন ধরিয়ে দেয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ ও সেনাবাহিনীর দু’টি পরিবহনে অগ্নিসংযোগ করেছে পোশাক শ্রমিকরা। এ ঘটনার পর পুলিশ ও সেনা সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। ঘটনার পর দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গাড়ির আগুন নেভানোর কাজ করছে।

স্থানীয়দের মতে, এই সঙ্ঘাত প্রায় এক ঘণ্টা ধরে চলে। ফলে দুই ঘণ্টার জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সূত্র: নয়াদিগন্ত

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

রিকসা চালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীসহ দলের অন্যান্য সংগঠনের লোকজনও আন্দোলনে নেমেছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১২:৫০
রিকসা চালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীসহ দলের অন্যান্য সংগঠনের লোকজনও আন্দোলনে নেমেছে

ফাইল ছবি: আশরাফুল, ছাত্রলীগ, খিলক্ষেত

 

নিউজ ডেস্ক: অটোরিকসা চলাচলে হাইকোর্টের আদেশের পর পরই রাজধানীজুড়ে সেই আদেশ প্রত্যাহারে বিভিন্ন স্থানে সড়ক অবরোধসহ নানা কর্মসূচী দিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা এই দাবিকে যৌক্তিক আন্দোলনে রূপ দিতে ১১ দফা দাবি নিয়ে এক প্রকার মাঠ গরম করেছে। এই সুযোগে ছাত্রলীগসহ শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের লোকজন মুখে মাস্ক পরে জঙ্গি মিছিলে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

গতকাল আন্দোলনের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মুখে মাস্ক পরে ছদ্মবেশে তারা জঙ্গি মিছিল করেছে। কোথাও কোথাও তাদের দেখে সন্দেহ হলে তাদের মুখ খুলতে বললে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়ছে।

বিভিন্ন সংগঠনের লোকজন গোপনে রিকসাওয়ালাদের সাথে আন্দোলনে অংশ নেওয়ার মাঝে দু'জন ছাত্রলীগ নেতা সাংবাদিকদের হাতে ধরা পড়ে। মাস্ক খুলতে না চাওয়ায় তাদের একজন ছাত্রলীগের কর্মী, নাম আশরাফুল। সে খিলক্ষেত ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি বলে জানা যায়।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের মতে, রিকসাচালকেদের দেখলেই বুঝা যায়। অপরদিকে, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ তাদের অন্যান্য সংগঠনের লোক লেখলেই বুঝতে পারা যায় এবং আন্দোলনে অধিকাংশ লোকজন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠনের লোকজন  আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার পায়তারা করছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫, ১১:৫৫
 সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ

ছবি সংগৃহীত: খালেদা জিয়া ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশ করেন। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, রাত সাড়ে আটটা থেকে প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন ও বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অবহিত হন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই দোয়া করেছেন সেনাপ্রধান ও তার স্ত্রী। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ