a
মুক্তা দাশ
ইট পাথরের এই শহরে তুমিহীন আমি ...
বড় একা!
আকাশ দেখিনা অনেকদিন। নরম ঘাসে ভেঁজা মাটিতে
হাতে হাত রেখে পাশাপাশি দু'জনে
অনেকদিন একসাথে হাঁটি না।
করোনা র মৃত্যু ভয়ে সবাই যখন ব্যস্ত হাটে-বাজারে
কিংবা শপিংমলের লম্বা লাইনে। তখন
আমি অপেক্ষায়.....
চারদেয়ালে বন্দী হবার আগে তোমার
শেষ ছোঁয়াটুকু পাবার আশায়।
ঠিক এসেছিলে,,, যেমনটি কাছে আসো বরাবর।
মুখোমুখি চায়ের কাপ ,,, উষ্ণতা জড়ানো ছোঁয়া
চোখের আয়নায় নিষ্পলক চোখ
আকাশছোঁয়া চাওয়া - পাওয়া ;
খুঁজে ফিরে না বলা অনুভব .....
সন্ধ্যারাগে শেষ চৈত্রে,,,, উঠেছিলো ঝড়
ঠোঁটের স্পর্শে লন্ডভন্ড ! কালবৈশাখী প্রহর।
করোনা ঝড়ে ছিটকে পরা নীড়ে আজ
দু'জনেই বন্দী! চারদেয়ালের বন্দীশিবিরে।
এমনি করেই ভাবছো কি আমায়?
নির্ঘুম রাতের নির্জন প্রহরে স্বপ্নেরা ভেসে বেড়ায়,
আকাশ কাঁদে। আমার বন্দীদশায়!
নতুন সূর্যোদয়ের আশায় বুক বেঁধে
বেঁচে আছি, তোমার চোখের মায়ায় .....
বড্ড মনে পড়ে তোমায় ...!
বড্ড মনে পড়ে তোমায়....।।
ফাইল ফটো: জেবুন নাহার
কাঁপছে আকাশ, ডাকছে ঝিঁ ঝিঁ
আসছে ঘনিয়ে অন্ধকার
চল না আজ পেয়ে যাই আশকারা
সান্ধ্য বাতাসে হয়ে যাই একাকার
সময় যে আজ শুধুই দুজন দুজনার
ভিজে যাই চল মাথায় নিয়ে বৃষ্টি ভালোবাসার।
ধর ঝরে গেল সব ভালোবাসা
পেয়ে কোন নিরেট আকার
তোর যাওয়ার পথে নেই কোন বাঁধা
ভেঙ্গে সব অহংকার
শীতল আবহে
চারিদিক হাহাকার
তারপরেও দিনটি হয়ে উঠুক আজ শুধুই ভালোবাসার।
বিসর্জনেও সুখ
জোড়া লাগে সব অভিমান আবদার
ভালোবাসার আবরন
মুছে গিয়েও ধরে রাখে
হৃদ মাঝারের খেলোয়াড়
ভালোবাসার জোয়ারে ভাসুক সব চরাচর।
রজনীর পর রজনী জেগে অপেক্ষা
একটিবার হলেও তো ছুঁয়েছিলি প্রাণ
সাড়া দিয়েছিলি হৃদয়ের ডাকে
শুনেছিল সেই প্রতিধ্বনি
আকাশ বাতাস
সতেজ হয়েছিল চারপাশ
শুকিয়ে যাওয়া নদীতে
ফিরেছিল স্রোতের অবগাহন
নিশি রাতের শিশিরে ভিজাস না তোর পা
সাহারার তপ্ত বালুতেও যেতে হবে না তোকে
নিশুতি শহরের অলিতে গলিতেই
নিয়ন লাইটপোস্টের মশামাছির ঝাঁকে
কোলাহলে মেতে উঠুক তোর আমার ভালোবাসার ক্যানভাস
লেখনিতে লেখনিতে ভরে যাক সব জীর্ণ শহরের দেয়াল।
......... ফেসবুক পাতা থেকে সংগৃহীত
ফাইল ছবি
দুর্নীতিবাজরা যাতে শাস্তি পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমনের কমিশন (দুদক)-এর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার সন্ধ্যায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি এ সময় বলেন, উন্নয়নের এ ধারা টেকসই করতে দুর্নীতি প্রতিরোধ খুবই প্রয়োজন।
রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্ম যাতে দুর্নীতিবিরোধী মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও পরিবার থেকে উদ্যোগ নিতে হবে।
আবদুল হামিদ আশা করেন, দুর্নীতি দমন কমিশন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধেও কঠোর পদক্ষেপ নিতে হবে।