a ১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে
ঢাকা রবিবার, ১ চৈত্র ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ১০ ফেরুয়ারী, ২০২২, ০৫:৩১
১৩ ফেব্রুয়ারি এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে

ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ২ ডিসেম্বর প্রায় ১৪ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ইতিপূর্বে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এরপর গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ৬টি বিষয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

'ভূতের সেলফি'র পর সাড়া ফেলেছে কুমার অরবিন্দের নতুন বই 'দাদুর ডায়েরি'


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মু্ক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ ফেরুয়ারী, ২০২৪, ০৮:৫৯
ভূতের সেলফির পর সাড়া ফেলেছে কুমার অরবিন্দের নতুন বই দাদুর ডায়েরি

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে চলছে অমর একুশে বইমেলা ২০২৪। দিন দিন বাড়ছে পাঠক সমাগম এবং দর্শনার্থী। বিক্রি যেমনই হোক, পাঠক-দর্শকে মুখরিত বইমেলা প্রাঙ্গণ। প্রতিদিনই মেলার ভেতর লিটল ম্যাগাজিন চত্বরে জমিয়ে আড্ডা দিচ্ছেন তরুণ কবি-লেখকরা। সাথে প্রতিনিয়তই আসছে নতুন নতুন বই। অমর একুশে বইমেলা হল নতুন পুরাতন লেখকদের মহা মিলনমেলা। গত কয়েক বছর ধরে নতুন লেখকদের বেশ কয়েকটি বই নজর কেড়েছে। তারই ধারাবাহিকতায় তরুন লেখক, নাট্যকার এবং সাহিত্যিক কুমার অরবিন্দের নতুন বই 'দাদুর ডায়েরি' সাড়া ফেলেছে এবারের বইমেলায়। গতবার এই লেখকের 'ভূতের সেলফি' ছিল দারুন সমাদৃত। ইস্তামিন প্রকাশক নিয়ে এসেছে লেখক কুমার অরবিন্দের ‘দাদুর ডায়েরি’। এটি মূলত একটি গল্পগ্রন্থ যা পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা, স্টল নং- ১৭২-১৭৩-১৭৪ এ। গল্পকার কুমার অরবিন্দ মানুষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমাজ-মন্থনে তিনি গল্প তুলে আনেন। প্রাঞ্জল ভাষায় যথোচিত শব্দ-সহযোগে চরিত্রের অবয়ব দান করেন। ফলে তার গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। তিনি এ সময়ের প্রতিশ্রুতিশীল লেখকদের একজন।‘দাদুর ডায়েরি’ বইটি সম্পর্কে কুমার অরবিন্দ বলেন, অসম্ভব ভালো লাগার একটি বই। গল্পগ্রন্থটি অনেক তথ্যবহুল এবং অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা মানুষের মনে নাড়া দিবে। আশা করছি আমার লেখনি সবার ভালো লাগবে। এছাড়া লেখকের 'ভূতের সেলফি' উৎসব চলমান রয়েছে এবার বইমেলায়ও। ‘ভূতের সেলফি’ কিশোর উপন্যাসটি সম্পর্কে কুমার অরবিন্দ বলেন, ‘এটি ভূত বিষয়ক উপন্যাস হলেও ভয়ের কিছু নেই। আছে মজা ও বিজ্ঞান। স্কুল পড়ুয়া তিন বন্ধুকে নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে।’ বইটির প্রকাশক বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের জন্য দারুণ একটি বই। মজার ব্যাপার হচ্ছে, ভূতের উপন্যাস হলেও মোটেও এটি গা শিউরে ওঠা ভয়ের গল্প নয় বরং আনন্দের। নিশ্চয়ই বইটি খুদে পাঠকেরা পছন্দ করবে। বই গুলো পাওয়া যাবে ইন্তামিন প্রকাশনের ১৭২-১৭৩-১৭৪ নং- স্টলে। লেখকের প্রকাশিত উপন্যাস: ভাগের জীবন (ইন্তামিন প্রকাশন), বেকারবেলার বিরহ (ইন্তামিন প্রকাশন), গল্পগ্রন্থ: সে রাতে চাঁদ ছিল না (কালি কলম প্রকাশন), অসমাপ্ত বিকেল (ইন্তামিন প্রকাশন), বাবা এবং অন্যান্য গল্প (ইন্তামিন প্রকাশন)। গত কয়েকদিন ব্যাপক লোক সমাগম হলেও পাঠকের সংখ্যা ছিল খুবই কম। বেশির ভাগই ছিলেন দর্শনার্থী। যারা বইয়ের মেলায় এসেও বই না কেনে আড্ডায় মেতেছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এবার বিক্রি ভালো হবে বলেও তারা প্রত্যাশা করছেন। প্রকাশকরা বলছেন, করোন মহামারীর পর আগের মেলাগুলোতে বিক্রি ভালো হয়েছে। তবে এবার মানুষ বেশি হবে প্রত্যাশা করে তারা বলছেন, দর্শনার্থী বেশি হলেও বিক্রি কেমন হবে তা মেলার মধ্য সময়ে বুঝা যাবে। বইমেলা প্রতিদিন শুরু হয় বেলা ৩টায় আর চলে রাত ৯টা পর্যন্ত। ‘পড় বই, গড় দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বাংলা একাডেমির উদ্যোগে -এর চত্বর এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর বৃহত্তম বার্ষিক এই বই মেলার আয়োজন করেছে।
মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভারতে দুই রাজ্যে পুলিশের বন্দুকযুদ্ধ, নিহত ৫ জনই আসামের


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ০৩:৫৪
ভারতে দুই রাজ্যে পুলিশের বন্দুকযুদ্ধ, নিহত ৫ জনই আসামের

ফাইল ছবি

একই দেশের দুই রাজ্যের পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছে। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বের আসাম-মিজোরাম সীমান্তে হঠাৎ করেই এমন ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মিজোরামের সঙ্গে প্রায় ১৬৪ কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করেছে আসাম। এই সীমান্ত নিয়েই দীর্ঘদিন ধরে দুই রাজ্যের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। তবে এই প্রথমবারের মতো দুই রাজ্যের পুলিশ সদস্যরা সরাসরি বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়লো। গোলাগুলির ঘটনায় নিহত পুলিশ অফিসারদের সবাই আসাম রাজ্যের।

এদিকে দুই রাজ্যের পুলিশ সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনার পর রাজ্যদুটির প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। পরস্পরের দাবি, অপরপক্ষই এই উত্তেজনাকে উস্কে দিয়েছে।

১৯৯৪ সাল থেকে ফেডারেল সরকার রাজ্যগুলোর মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত সেই পদক্ষেপের কোনো অগ্রগতি হয়নি।

এ ঘটনার পর সোমবার আসাম ও মিজোরামের প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্ব সারমা এবং জোরামথঙ্গার সঙ্গে কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি দুজনকেই যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান খুঁজে বের করে সীমান্তে শান্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা