a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
মুন্না শেখ, জবি প্রতিনিধি: তিন দফা দাবিতে আগামীকাল ১৪ ই মে, ২০২৫ (বুধবার) সকাল ১১ টায় প্রধান উপদেষ্টার বাসভবন (যমুনার) উদ্দেশ্যে লং মার্চের কর্মসূচির ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
আজ ১৩ই মে, ২০২৫ (মঙ্গলবার) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হওয়া ‘জবি ঐক্য’ প্লাটফর্মের পক্ষ থেকে ।
উল্লেখ্য যে, আজ ১৩ ই মে (মঙ্গলবার) "আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করা এবং জবি সংশ্লিষ্ঠ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া" ইত্যাদি দাবি নিয়ে ইউজিসি চেয়ারম্যান বরাবর গিয়েছিল জবি শিক্ষার্থী প্রতিনিধিরা। কিন্তু ইউজিসি এতে অপারগতা প্রকাশ করায় লং মার্চের ঘোষণা করা হয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা রয়েছে ।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
ফাইল ছবি
শিক্ষার্থীদের ইউনিক আইডির ফরম পূরণ ও ডাটা সংগ্রহ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যানবেইস। স্কুল,কলেজ না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে বলে নিশ্চিত করেছে ব্যানবেইস। আজ বুধবার (২৬ মে) প্রকল্প পরিচালক শামছুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে তাছাড়া নির্ধারিত সময়ে জন্মসনদ জমা দেয়া সংক্রান্ত নোটিশ জারি করায় শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তিতে পড়ছেন। তাদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। সার্বিক বিবেচনায় ফরম পূরণ ও ডাটা সংগ্রহ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরু হওয়ার পর ইউনিক আইডি কার্ড প্রদানের তথ্যছক পূরণের কার্যক্রম আবার শুরু করা হবে। তথ্যছক পূরণের সময়সীম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের ধর্মীয় সাধক দেওয়ান শাগের শাহে্র (রহ.) মাজারের বার্ষিক ওরশ উপলক্ষে প্রতিবছর অনুষ্ঠিত হয় মেলা। বাংলা সনের ১২ চৈত্র শাগের শাহে্র মৃত্যু বার্ষিকী ওরসের পাঁশাপাশি বসে এই মেলা। মেলায় মাজারের ভক্ত নারী পুরুষ ছাড়াও আশপাঁশের এলাকা থেকে কয়েক হাজার লোকের আনাগোনা হয়।
প্রতিবছরের ন্যায় এবারও তার ব্যতীক্রম ঘটেনি। হাজার হাজার লোকের আনাগোনায় মেলা তার পরিপূর্ণতা লাভ করে।
জানা যায়, প্রায় চারশ বছরের ঐতিহ্যবাহী কাটাগড়ের দেওয়ান শাগির শাহ্ মেলা ১২ই চৈত্র শুক্রবার (২৬ মার্চ) থেকে শুরু হয়েছে। শুরু হওয়া তিনদিনের এই আয়োজন ১৪ চৈত্র শেষ হলেও এর রেশ থাকবে ১৫ দিনব্যাপি।
সাত দিনব্যাপী ব্যতিক্রমী এ মেলায় রকমারি পণ্য, নানা প্রজাতি আর হাতের কারুকাজ বিভিন্ন ধরনের পালঙ্গ দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। মেলা ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।তবে সবকিছু ছাপিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে মেলায় বসা মিষ্টির দোকান ।
জানা গেছে, প্রায় ৫০০ বছর আগে ইসলাম ধর্ম প্রচারের জন্য ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাটাগড় নামক এলাকায় আসেন দেওয়ান শাগের শাহ। তিনি ছিলেন একজন সাধক। আধ্যাত্মিক সাধক শাগের দেওয়ান এর শাহ মাজারে ওরসকে ঘিরে প্রতি বছর বাংলা ১২ চৈত্র থেকে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়। খেলনা, বাতাসা, মুড়ি-মুড়কি, প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হাড়ি-পাতিল থেকে শুরু করে সব কিছুই মিলবে এ মেলায়।
মেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউল আজম বাবু মিয়া গণমাধ্যমকে বলেন, কাটাগড় মেলা এই এলাকায় নাম করা একটি মেলা। মেলায় এক সময় ঘোড়া দৌঁড় হতো এখন আর তা হয় না। ১২ চৈত্র মেলা অনুষ্ঠিত হয় কিন্তু ১২ চৈত্রর ৫-৬ দিন আগে থেকে মেলা শুরু হয়ে যায়। গত বছর করোনাভাইরাস দেখা দেওয়ার কারণে মেলাটি বন্ধ করে দেওয়া হয়। এ বছর প্রশাসন থেকে এখনও কোন নির্দেশ দেয়া হয়নি বলে তিনি জানান।