a বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন শালবন গ্রীণ রিসোর্টে
ঢাকা বুধবার, ১১ চৈত্র ১৪৩২, ২৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন শালবন গ্রীণ রিসোর্টে


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩০
বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন শালবন গ্রীণ রিসোর্টে

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত কাকরাইল অস্থায়ী কার্যালয়ে বার্ষিক বনভোজন-২০২৬, সাফল্যমন্ডিত করতে অদ্য ৭ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় বৃহত্তর ময়মনসিংহ কর আইনজীবী সমিতির মাননীয় সভাপতি এডভোকেট মোঃ কামরুল আহসান মিলটনের সভাপতিত্বে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সিনিয়র কর আইনজীবী ও অত্র আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ মোঃ রেদওয়ান হামজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ ইউসুফ গোলাম মাবুদ, মোঃ জসীম উদ্দিন খান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এনামুল, হারুন-অর-রশীদ, মোঃ নকীব আলী কামরুল, এ.এম শোয়েব, হেলাল উদ্দিন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোঃ নকিব আলী কামরুল, মোহাঃ খোরশেদ আলম প্রমুখ।

বার্ষিক বনভোজনে স্পট নির্ধারিত হয় সর্বসম্মতিক্রমে ঐতিহ্যবাহী শালবন গ্রীণ রিসোর্ট, রাজেন্দ্রপুর, গাজীপুর এবং তারিখ ৩ জানুয়ারি ২০২৬ । উক্ত বনভোজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রেফেল ড্র-এর ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো পরিবার নিয়ে ভ্রমণের উৎসাহদানে বিভিন্ন প্রনোদনার ব্যবস্থাও রাখা হয়েছে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সালমান খানের দুবাইতে স্ত্রী ও ১৭ বছরের সন্তান আছে!


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১০:৫৭
সালমান খানের দুবাইতে স্ত্রী ও ১৭ বছরের সন্তান আছে!

ফাইল ছবি । অভিনেতা সালমান খান

বলিউড অভিনেতা সালমান খান। তাকে বলিউডের ব্যাচেলর অভিনেতাও বলা যায়। বয়স ৫৫ পেরিয়েছে কিন্তু এখনও বিয়ে করেননি। তবে তাকে ঘিরে একের পর এক প্রেমের গুঞ্জন বিভিন্ন সময় সামনে এসেছে। কিন্তু সংসার পেতে থিতু হয়েছেন এমনটি আর হচ্ছে না।   এখনও কেন বিয়ে করেননি, চিরকুমারই থেকে যাবেন? ভক্তদের মুখে এ সব প্রশ্ন শুনতে শুনতে কান পেকে গেছে সালমানের। অবশ্য তিনি কখনও রাগেন না। মজার ছলে জবাব দিয়ে বিষয়টি এড়িয়ে যান সবসময়। কিন্তু এবার ঘটল উল্টোটা। গুঞ্জন উঠল, সালমান নাকি বিয়ে করেছেন। স্ত্রীকে লুকিয়ে রেখেছেন দুবাইয়ের কোনো এপার্টমেন্টে। তার নাকি ১৭ বছরের সন্তানও আছে! এমন সব কথা শুনে রীতিমতো ক্ষেপে গেলেন সালমান। বললেন, সব বাজে কথা।

গত ২১ জুলাই এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বলি সুলতান। তার ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর একটি পর্বে অংশ নেন সালমান। শোয়ের একটি পর্বে সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান সালমান। এতে একজন নেটিজেনের মন্তব্য পড়ে শোনান আরবাজ খান। প্রশ্নসহ মন্তব্যটি ছিল- ‘কোথায় লুকিয়ে আছো ভীতু? ভারতের সবাই জানে যে, তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং ১৭ বছরের সন্তানের সঙ্গে আছো। ভারতের মানুষকে কত দিন মুর্খ বানিয়ে রাখবে?’

এটা প্রশ্নটা শুনে সালমান প্রথমে জানতে চান, ‘কাকে উদ্দেশ্যে এটা বলা হয়েছে?’ আরবাজ জানান, অবশ্যই তোমাকে নিয়ে। তখন জবাবে সেই নেটিজেনকে ধুয়ে দেন সালমান খান। বলেন, ‘এসব মানুষ খুবই জ্ঞানী! একদম বাজে কথা এটা। আমি জানি না, এগুলো কে বলেছে বা কোথায় লেখা হয়েছে, তারা কী মনে করে এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব? ভাই, আমার কোনও বউ নেই। আমি ভারতেই থাকি, আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি সেই ৯ বছর বয়স থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না।’ তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ভারতে মন্ত্রীসভা রদবদলের আগে স্বাস্থ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ জুলাই, ২০২১, ০৫:২১
ভারতে মন্ত্রীসভা রদবদলের আগে স্বাস্থ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ

ফাইল ছবি

ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ ও প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেসহ অন্তত ৯ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের মাত্র কয়েক ঘণ্টা আগে এ পদত্যাগের ঘোষণা আসে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ বিষয়ে জানায়, বুধবার মন্ত্রিসভায় রদবদলের আগে হেভিওয়েট ওই মন্ত্রীরা পদত্যাগ করেছেন। 

প্রসঙ্গত, গত মার্চের মাঝামাঝি থেকেই ভারতে দৈনিক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। একে পর এক গড়তে থাকে রেকর্ড। এরপর এপ্রিল-মে মাসে তা ভয়াবহ আকার ধারণ করে। পুরো এপ্রিল-মে থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখ থেকে ৪ লক্ষাধিক মানুষ। 

দৈনিক মৃত্যুর সংখ্যাও ছিল ৪ হাজারেরও বেশি। দেশের স্বাস্থ্যখাতের এমন বেহাল দশায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। চলমান এই সমালোচনার মধ্যেই আজ বুধবার পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবে।

সেই সাথে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ারও পদত্যাগ করেছেন। আরও রয়েছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌদা, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, ভোক্তা কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল এবং জলশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া।

এ বিষয়ে এনডিটিভি বলছে, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে তা প্রতিরোধে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যের ভূমিকা কেমন ছিল সে বিষয়ে সম্প্রতি একটি মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করেছেন দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রতিবেদনটি এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতরে জমাও দিয়েছেন তারা।

এদিকে প্রতিবেদন জমা দেয়ার পরই সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঘোষণা অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে। তার কয়েক ঘণ্টা আগেই বর্তমান মন্ত্রিসভার ৯ সদস্যের পদত্যাগের খবর এলো।

এনডিটিভি আরো জানায়, বুধবার নতুন ৪৩ জন সদস্য ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন