a
ফাইল ছবি
বাংলাদেশের মাটিতে মিরপুর ষ্টেডিয়ামে ১৩২ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ই্ংল্যান্ড। গত সাত বছর আগে ২০১৬ সালেও ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে বাংলাদেশ সিরিজ হেরেছিল।
তাসকিন আউট হওয়ার ঠিক পরের বলেই ফিরলেন তাইজুলও। স্যাম কারেনের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। ৪৪.৪ ওভারে ১৯৪ রান তুলতেই অলআউট বাংলাদেশ। ১৩২ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।
আগের দিনের চেয়ে ভালো উইকেটে ইংল্যান্ডের ৩২৬ রানের নাগাল পায়নি বাংলাদেশ। কারেনের প্রথম ওভারেই ২ উইকেট পড়ার পর এক সময় ৯ রানে ৩ উইকেটে পরিণত হয় স্বাগতিকেরা। এরপর থেকে লড়াইটা হয়ে পড়ে অসম।
সাকিব ও তামিমের জুটিতে সাকিবের ফিফটি রান হলেও তা বেশী দূর এগুতে পারেনি। আগামী ৬ মার্চ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেটি শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।
ফাইল ছবি
আসন্ন বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে থাকছেন না টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই বাদ পড়া মেন্ডিসের সাদা পোশাকে ফিরতে প্রমাণ করতে হবে অন্য ফরম্যাটে। ৪৭ টেস্টে ৩ হাজারের বেশি রান করা কুশল মেন্ডিসের আছে ৭ সেঞ্চুরির বিপরীতে ১১ ফিফটি।
তবে সর্বশেষ তিন টেস্টের ৬ ইনিংসে পারফরম্যান্স ছিল সাদামাটা। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা এই ৬ ইনিংসে তার রান ছিল মোট ২৭, যার চারটিতে টানা ডাক মেরেছেন। যদিও এর আগের তিন ইনিংসে আছে এক সেঞ্চুরি ও এক ফিফটি ছিল।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে মেন্ডিসকে ছাড়াই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দল দিচ্ছে শ্রীলঙ্কান নির্বাচকরা। তাদের মতে, আবারও সাদা পোশাকে বিবেচিত হতে হলে ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানকে প্রমাণ দিতে হবে ওয়ানডে, টি-টোয়েন্টিতে।
লঙ্কান গণমাধ্যমে প্রধান নির্বাচক প্রমোদ্য বিক্রমাসিংহে বলেন, ‘সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে তার নাজেহাল পারফরম্যান্সের কারণে আমরা তাকে সরাসরি টেস্ট দলে সুযোগ দিতে পারছি না।
এদিকে মেন্ডিসের জন্য টেস্ট দলে জায়গাটা কিছুটা হলেও কঠিন করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেকে রঙিন পারফরম্যান্স করা তরুন ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা। অভিষেক সিরিজেই হাঁকিয়েছে এক সেঞ্চুরির সাথে এক ফিফটি। প্রথম শ্রেণির ক্রিকেটেও রয়েছে তার অসাধারণ পরিসংখ্যান।
নিসাঙ্কার কারণে মেন্ডিসের দলে জায়গা পাওয়াটা কঠিন বলছেন নির্বাচকই, ‘তারপরেও (সাদা বলে প্রমাণের পর) টেস্ট দলে তার জায়গা পাওয়াটা সহজ হবে না। পাথুম একটি দুর্দান্ত সিরিজ কাটিয়েছে, এমনকি ওসাধা ফার্নান্দোও খুব ভালো খেলেছে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজটি শুরু হচ্ছে ২১ এপ্রিল থেকে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে। ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা,রোশেন সিলভা, দাসুন শানাকা, নিরোশান ডিকওয়েলা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস ও প্রাভিন জয়াবিক্রমা।
ফাইল ছবি
বিপর্যয় সামলিয়ে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ফাইনালের মহারণে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে দাসুন শানাকার দল।
টস হেরে শুরুতে ব্যাট করে নানা উত্থান-পতনের পর পাকিস্তানকে ১৭১ রানের বড় টার্গেট দেয় শ্রীলঙ্কা। তবে সেই বড় রান তাড়া করতে গিয়ে খেই হারায় বাবর আজমের দল। লঙ্কান বোলারদের তোপে রিজওয়ান ও ইফতেখার ছাড়া কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। রিজওয়ান করেছেন ৪৯ বলে ৫৫ আর ৩১ বলে ৩২ রান করেছেন ইফতেখার।
লঙ্কান বোলারদের মধ্যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে প্রমোদ মাদুশান। বাবর আজমের উইকেট নেওয়ার মধ্য দিয়েই তিনি পাকিস্তান শিবিরে ভাঙন ধরান। পরের বলেই ফখর জামানকে সাঁঝ ঘরে পাঠান শূন্য রানে।
এরপর ইফতেখার-রিজওয়ান জুটি পাকিস্তানকে খেলায় ফেরালেও আবারও ভাঙন ধরান মাদুশান। ইফতেখারকে তুলে নিয়ে তিনি আবারও লঙ্কানদের নিয়ে আসেন চালকের আসনে। সবমিলিয়ে এই লঙ্কান বোলার ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গাও পাকিস্তান শিবিরে ধস নামিয়েছেন ৪ ওভারে ২৭ রান দিয়ে স্পিন ভেল্কিতে তিনিও নিয়েছেন ৩ উইকেট। বাকি তিন ইউকেট ভাগ করে নিয়েছেন চামিকা করুণারত্নে ও মহেশ থিকসানা।
পাকিস্তান গুটিয়ে যায় ১৪৭ রানে। এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা ২৩ রানে হারায় পাকিস্তানকে। সূত্র: বিডি প্রতিদিন