a বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১১:৫৪
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ফাইল ছবি

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচ হলেও হেলাফেলার কিছু নেই; বরং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। একটি জয় অনেক আত্মবিশ্বাস জাগিয়ে তোলে ক্রিকেটারদের মধ্যে, হোক সেটা প্রস্তুতি ম্যাচ।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ৪২ ওভারেই লংকানদের করা ২৬৪ রান তাড়া করে জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। রান পেয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। সব মিলিয়ে দলের মধ্যে একটা স্বস্তির সুবাতাস।

যদিও প্রথম প্রস্তুতি ম্যাচের আগে শঙ্কা হিসেবে দেখা দিয়েছিল সাকিবের ইনজুরি। তবে পরে জানা যায়, এই ইনজুরি খুব বড় নয়। তার প্রথম ম্যাচ খেলতে না পারার যে গুঞ্জন, সেটাও সঠিক নয়। সাকিব খেলতে পারবেন বিশ্ব আসরের নিজেদের প্রথম ম্যাচে।

এদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে হালকা চোটে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তা খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে না। তবুও সব মিলিয়ে দলের মধ্যে হালকা ইনজুরির আভাস রয়েছে।

অপরদিকে আজ বৃষ্টির শঙ্কাও রয়েছে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ্যে এই মাঠে ভেস্তে গেছে ইংল্যান্ড ও ভারতের প্রস্তুতি ম্যাচ। আজও কী তেমনটা হবে? বৃষ্টির পূর্বাভাস থাকায় সে শঙ্কাও তৈরি হয়েছে।

গত দুই দিন অবিরাম বর্ষণ হয়েছে গুয়াহাটিতে। ঢাকায় যেমন কয়েকদিন আগে অচল হয়ে গিয়েছিল, তেমনি গুয়াহাটি শহরকেও বৃষ্টিতে ভেসে যেতে দেখেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তেমনটাই জানিয়েছেন মিডিয়াকে। তিনি বলছিলেন, ‘মনে হওয়া স্বাভাবিক ছিল যে আমরা বোধ হয় ঢাকাতেই আছি। বৃষ্টিতে রাস্তা পানির নিচে চলে গিয়েছিল।’

যদিও গতকাল থেকে গুয়াহাটিতে রোদ উঠেছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে গিয়েছিলেন। অনুশীলন করেছেন চার ক্রিকেটার- মাহমুদ উল্লাহ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যথাসাধ্য বিশ্রাম এবং ফিট থাকার চেষ্টা করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

অনুশীলনে ফিরেছেন সাকিব


ক্রীড়া ডেস্ক :
রবিবার, ২৯ আগষ্ট, ২০২১, ১২:০১
অনুশীলনে ফিরেছেন সাকিব

ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ নিউজিল্যান্ড ৫ম্যাচ টি-টুয়ান্টি সিরিজকে সামনে রেখে কোয়ারান্টাইন পর্ব শেষ করে অনুশীলনে ব্যস্ত উভয় দল। গতকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে টাইগাররা।

একদিন পর গতকাল শনিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত ২৪ আগস্ট রাতে তিনি দেশে ফিরেছেন। এরপর সিরিজের নিয়ম অনুযায়ী যেতে হয় তিন দিনের কোয়ারেন্টিনে। ফলে একদিন পর শুরু হয় তার প্রস্তুতিপর্ব।

গত ২৪ আগস্ট দল জৈব সুরক্ষায় প্রবেশ করলেও সাকিবকে অন্য হোটেলে রুম কোয়ারেন্টিনে থাকতে হয়। অবশেষে গতকাল ২৮ আগস্ট শেষ হয় তার কোয়ারেন্টিন। এরপর তিনি মিরপুর শেরে বাংলায় অনুশীলনে নামেন। বেলা ২টায় শুরু হয়ে সাকিব- মাহমুদউল্লাহদের অনুশীলন চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ১ সেপ্টম্বর পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে ৩১ আগন্ট পর্যন্ত চলবে অনুশীলন। শেরে বাংলা স্টেডিয়ামে বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের সময়ের সঙ্গে মিল রেখে ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সফল সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ৩০ আগষ্ট, ২০২৩, ১২:২৮
আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সফল সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল

ফাইল ছবি

নাইজারের পর এবার আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। বুধবার এ ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি দল। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি জানিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনী।

স্থানীয় সময় বুধবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশন গ্যাবন-২৪ এ উপস্থিত হয়ে একদল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানান, তারা নির্বাচন বাতিল করেছে পাশাপাশি সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে এবং দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

সরাসরি সম্প্রচারে সামরিক কর্মকর্তারা বলেন, “গ্যাবোনিজ জনগণের নামে, আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।” উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আরও জানান, তারা গ্যাবনের সমস্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর ওপর প্রতিনিধিত্ব করছে।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি গ্যাবোনের রাজধানী লিব্রেভিলে গোলাগুলির শব্দ পাওয়ার খবর জানিয়েছে। রয়টার্সের একজন প্রতিবেদক জানান, টেলিভিশনে সামরিক কর্মকর্তারা উপস্থিত হওয়ার পর রাজধানী লিব্রেভিলে বন্দুকযুদ্ধের বিকট শব্দ শোনা যায়। যদিও ওপেক-সদস্য দেশটির সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত শনিবার দেশটিতে নির্বাচনের পর থেকেই অস্থিরতা ও উত্তেজনা চলছিল। নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অভাব, ভোট গ্রহণের পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা এবং সারাদেশে রাত্রিকালীন কারফিউ জারি করার কারণে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে তখন।

গ্যাবনে বর্তমানে ক্ষমতায় রয়েছে প্রেসিডেন্ট আলি বঙ্গ অন্দিম্বা। তার বাবার তৈরি বঙ্গো গ্যাবোনিজ ডেমোক্রেটিক পার্টির (পিডিজি) মাধ্যমে ১৯৬৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত শাসন করেছেন ওমর বোঙ্গো। তার মৃত্যুর পর ২০০৯ সাল থেকেই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন আলি বঙ্গ অন্দিম্বা।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনা ঘটে। দেশটিতে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টকে মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যূত করে সেনা শাসন প্রতিষ্ঠা করা হয়। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, ফ্রান্স২৪, বিবিসি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর