a ফরিদুল কবীর তালুকদারের নির্দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র সংগ্রহের এক অভাবনীয় উন্মুক্ত পরিবেশ!
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফরিদুল কবীর তালুকদারের নির্দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র সংগ্রহের এক অভাবনীয় উন্মুক্ত পরিবেশ!


মনিরুজ্জামান মনির, সরিষাবাড়ি: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৬
ফরিদুল কবীর তালুকদারের নির্দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র সংগ্রহের এক অভাবনীয় উন্মুক্ত পরিবে

ছবি: সুমন, মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধি, সরিষাবাড়ি: বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সময় দলের চিহ্নিত পছন্দনীয় ব্যক্তিরাই মনোনয়ন সংগ্রহ করে তারাই নির্বাচিত হতেন। আজ জামালপুর, সরিষাবাড়ি, তারাকান্দি সার কারখানায় এক ব্যতিক্রম দৃশ্য লক্ষ্য করা যায়। জামালপুর, সরিষাবাড়ি যমুনা সারকারখানা সিবিএর নির্বাচন উপলক্ষে জামালপুর জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব ফরিদুল কবীর তালুকদার শামিমের নির্দেশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র সংগ্রহের এক অভাবনীয় উম্মুক্ত পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহের ব্যবস্থা রাখা হয়। প্রত্যেক প্রার্থী নিজে বা তার প্রতিনিধির দ্বারা তাদের কাংখিত মনোনয়নপত্র অতি সহজেই সংগ্রহ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সরিষাবাড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মনিরুজ্জামান আদম, সিবিএ-র সাবেক সফল সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোরশেদ আলম তালুকদার।

আরও উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন, সাধারণ সম্পাদক জেএফসিএল শাখা উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সফল সদস্য রাশেদুজ্জামান (লিটন), আওনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান (মাছুম), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম( হাই),  পোগলদিঘা ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম (স্বপন), জাহাঙ্গীর, রোকন, যুব নেতা উজ্জ্বল, অংকন, ভালো, রমজান আলী (বিপ্লব) ও  ছাত্র নেতা সুমন প্রমুখ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মাল্টা ও কমলা চাষে ঝুঁকছেন পীরগঞ্জের কৃষক


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০০
মাল্টা ও কমলা চাষে ঝুঁকছেন পীরগঞ্জের কৃষক

ফাইল ছবি

পীরগঞ্জ উপজেলার মাটি ধান, গম, আলু, বেগুনের পাশাপাশি লেবুজাতীয় ফসল চাষের উপযোগী হওয়ায় মাল্টা ও কমলা চাষে ক্রমেই ঝুঁকছেন কৃষক। এসব ফসল চাষে কৃষকরা গতানুগতিক ফসলের চেয়ে বেশি দাম পেয়ে লাভবান হচ্ছেন। এখন পর্যন্ত উপজেলায় প্রায় ৫০ একর জমিতে কমলা ও মাল্টা চাষ হচ্ছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রযুক্তিগত সহায়তায় ভেলাতৈড় মহল্লার কৃষক রিপু রানী রায় দুই একর জমিতে ১ হাজার ৫০টি বারি-১ মাল্টা ও চায়না কমলা গাছ লাগিয়েছেন। প্রতিটি গাছ ১৪০ টাকা দরে বগুড়া থেকে চারা সংগ্রহ, পরিবহন, বেড়া, জমি প্রস্তুত ও পরিচর্যায় এযাবৎ তার খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা। এরই মধ্যে গাছে প্রথম ফলন এসেছে। তার প্রত্যাশা প্রথম ফলনেই তিনি দেড় শত মণ মাল্টা বিক্রি করতে পারবেন।

প্রতি মণ মাল্টা ৩ হাজার টাকা দরে দেড় শত মণ মাল্টা বিক্রি করে এবারই সাড়ে ৪ লাখ টাকা এবং কমলা বিক্রি করে আরও ১০ হাজার টাকা আয় করবেন বলে এবং আসল টাকা উঠে লাভ করতে পারবেন বলে তিনি দৃঢ়ভাবে আশা করেন।

বৃদ্ধিগাঁও গ্রামের মাল্টাচাষি ওয়াজেদ ইসলাম জানান, দুই বছর আগে ৯ বিঘা জমিতে তিনি ১ হাজার ৮২৫টি গাছের মাল্টা বাগান করেছেন। এ বছর তিনি আশা করছেন, বাগান থেকে ১ হাজার মণ মাল্টা পাবেন। দর কম হলেও ৩ হাজার টাকা মণ দরে ১ হাজার মণ মাল্টার দাম ৩০ লাখ টাকা হবে। এ বাগান তৈরিতে তার খরচ হয়েছে ১৫ লাখ টাকা। গত বছরও তিনি ১০ লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন।

এছাড়া, উপজেলার করনাই গ্রামের তৈমুর রহমান এক একর জমিতে কমলা, ভেলাতৈড় গ্রামের মাসুদ রানা মেনন এক একরে মাল্টা, চন্দরিয়া গ্রামের জবাইদুর রহমান সাড়ে চার একরে মাল্টা, পটুয়াপাড়া গ্রামের নবাব দেড় একরে মাল্টা, রনশিয়া গ্রামের আজাহারুল পৌনে এক একরে মাল্টা, বীরহলী গ্রামের আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল দুই একরে মাল্টা ও কমলাসহ উপজেলায় প্রায় ৫০ একর জমিতে বর্তমানে কমলা ও মাল্টা চাষ হচ্ছে।

পীরগঞ্জের কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় বলেন, অনুকূল আবহাওয়া ও এলাকার মাটি মাল্টা ও কমলা চাষে উপযোগী। উপজেলায় ১৮ একর জমিতে প্রদর্শনী প্লট করা হয়েছে। কৃষকরা নিজ উদ্যোগে আরও ৫০ একর জমিতে এসব ফলের চাষ করছেন। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ ঢাবি'র ঘ ইউনিটের পরীক্ষা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১১ জুন, ২০২২, ১২:১৭
আজ ঢাবি'র ঘ ইউনিটের পরীক্ষা

ফাইল ছবি

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৮ হাজার ৩১ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৫৮ জন। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এই পরীক্ষা চলবে।

২০ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা নেওয়া শুরু হয়। পাঁচটি ইউনিটেই এবার আবেদনের যোগ্যতার শর্ত কিছুটা শিথিল ছিল।

শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের, ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ও ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। আবেদন ফি ছিল এক হাজার টাকা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনসংখ্যা ৬ হাজার ৩৫। অর্থাৎ প্রতি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।

এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। আজ ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা)।

ঢাবির ক, খ, গ ও ঘ ইউনিটে এবার মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় থাকবে। চ ইউনিটে সাধারণ জ্ঞান অংশে ৪০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা হবে। এর উত্তর দেওয়ার জন্য সময় থাকবে ৩০ মিনিট। সূত্র: সমকাল

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ