a ভারতজুড়ে চলছে রেল অবরোধ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ভারতজুড়ে চলছে রেল অবরোধ


আরাফাত: আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ০১:৩৪
ভারতজুড়ে চলছে রেল অবরোধ

ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবিতে দেশটি জুড়ে রেল অবরোধ চলছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে এ অবরোধ এবং চলবে বিকেল চারটা পর্যন্ত। 

এর আগে, অজয়ের ছেলেকে উত্তর প্রদেশে গাড়িচাপা দিয়ে কয়েকজন কৃষককে হত্যার অভিযোগে আটক করা হয়েছে। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত কিষাণ মোর্চা এই অবরোধের ডাক দিয়েছে। পাঞ্জাব এবং অন্যান্য অঞ্চলে কৃষকদের রেললাইনে বসে থাকতে দেখা গেছে।

'রেল রোকো' আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লখনউ পুলিশ। তারা বলেছে, যারা জনগন চলাচলের স্বাভাবিকতা ব্যাহত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চার্জে রাখা মোবাইল বিস্ফোরণে ৪ ভাই-বোনের মৃত্যু!


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ০২:৩১
চার্জে রাখা মোবাইল বিস্ফোরণে ৪ ভাই-বোনের মৃত্যু!

ছবি: সংগৃহীত

মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় বিস্ফোরণের ঘটনায় চার ভাই-বোনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর দগ্ধ হয়েছে তাদের মা-বাবাও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ভারতের উত্তর প্রদেশের মিরুত জেলায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কাজের সূত্রে মিরুতের পল্লবপুরম থানা এলাকায় পরিবার নিয়ে বাস করেন জনি। স্ত্রী ও চার সন্তান নিয়ে সুখেই চলছিল তার সংসার। হোলির ছুটি থাকায় শনিবার জনি বাড়িতেই ছিলেন ও ঘটনার সময় জনির স্ত্রী খাবার বানাচ্ছিলেন। তাদের চার সন্তান সারিকা (১০) নীহারিকা (৪), সংস্কর (৬) ও কালু (৪) ঘরের ভিতরে খেলা করছিল।

জানা গেছে, মোবাইল চার্জে বসিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন জনি। ফলে তারা খেয়ালই করেননি সুইচ বোর্ডে স্ফুলিঙ্গ হচ্ছে। আচমকাই মোবাইল বিস্ফোরিত হয় ও সেটি বিছানায় পড়তেই আগুন ধরে যায়। আর সেই আগুনে ঝলসে মৃত্যু হয় চার শিশুর। গুরুতর দগ্ধ হন জনি ও তার স্ত্রীও।

স্থানীয় বাসিন্দারা জনি ও তার স্ত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও, শিশুগুলোকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও চার শিশুর মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিটের জেরেই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণে ঘরে আগুন ধরে যায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোহা. খোরশেদ আলম, সম্পাদক, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৮ মে, ২০২৪, ১০:৫৫
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

গতকাল ২৭ এপ্রিল বিকাল ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ-এর ভিআইপি হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বাসকপ) কর্তৃক আয়োজিত ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসকপের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মমতাজুল করিমের সভাপতিত্বে ৩২ বছরের ঐতিহ্যবাহী সংগঠনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(অব.) মো. কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকপ-এর উপদেষ্টা এডভোকেট শাহিদা রহমান রিংকু।

প্রধান অতিথি জনাব কফিল উদ্দিন সাংবাদিকদের সাহসিক কাজের ভূয়সি প্রশংসা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের যে কোন দূর্যোগ সময়গুলোতে জনগনের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি এডভোকেট শাহিদা রহমান রিংকু অন্য এক অনুষ্ঠানে উপস্থিত থাকার তাগিদে তাঁর স্বল্প ভাষণে বলেন, সাংবাদিক সমাজ একটি দেশের বিবেক! তাই তাদের যে কোন সংবাদ পরিবেশনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় বা বিশৃংখলা সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।

বক্তব্যের অন্যতম আকর্ষণ ছিল প্রধান বক্তা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুলের দিক নির্দেশনামূলক বক্তব্য। তিনি বলেন, আজ আমরা চায়ের টেবিলে অতি অল্প সময়ে দেশ-বিদেশের সকল খবর এক মূহুর্তেই জানতে পারছি। এটা সম্ভব হচ্ছে দেশ-বিদেশে প্রান্তিক পর্যায়ে সাংবাদিক ভায়েরা তাদের নিরলস কাজের মাধ্যমে। মোটকথা, তারা প্রতিটা সময়ে যুদ্ধের মাঝে তাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে। কারণ দেশ-বিদেশে প্রতিটি জায়গায় বড় বড় রাঘব-বোয়ালদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে সাংবাদিকদের পেশা দারিত্বের কাজ করে যেতে হয়। তাদের এসব সাহসী কাজ করতে গিয়ে অনেক সাংবাদিক ভাই আক্রান্ত হয়ে আহত-নিহত হন। আমাদের বিশেষ করে বাসকপের সাংবাদিক ভাই-বোনদের পেশাদারিত্বের কাজ করতে গিয়ে কোথাও কোন বাঁধার সম্মুখীন হলে আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, কিছু সাংবাদিকদের তাদের বিতর্কিত কাজের কারণে তাদের সাংবাদিক না বলে সাংঘাতিক বলা হয়। এটা যেন বাসকপ-এর কোন সদস্যদের মাঝে দেখা না যায়, সেই বিষয়ে কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি ও বাসকপের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বাসকপের সকল সাংবাদিকদের পেশাদারিত্বের সহিত ও আরও সতর্কতার সহিত কাজ করার আহ্বান জানান। সাংবাদিক সমাজের যে কিছু কিছু দূর্নাম রটেছে তা বাসকপের সদস্যদের কাজের মাধ্যমে অত্র সংগঠনের সুনাম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাসকপ-এর সদস্যদের সতর্ক বার্তাও জানান, কোন সদস্য অত্র সংগঠনবিরোধী বা দেশদ্রোহী কোন সংবাদ বা কাজে লিপ্ত হলে সংগঠন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

বাসকপের মহাসচিব জনাব সালেহ আহম্মদ তার সূচনা বক্তব্যের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক ভাই-বোনেরা তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক