a ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনও পার্থক্য নেই- ইরান
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনও পার্থক্য নেই- ইরান


মুক্তসংবাদ প্রতিদিন:
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ০৯:২৬
ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনও পার্থক্য নেই- ইরান

ফাইল ফটো: ট্রাম্প ও বাইডেন

ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও তাদের সর্বগ্রাসী নীতির কোনও পরিবর্তন হয়নি। 

তিনি আরও বলেন, মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

ইরানের সশস্ত্র বাহিনীর সংস্কৃতি ও প্রচারণা বিভাগের উপ প্রধান জেনারেল শেকারচি বুধবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির প্রতি ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে নীতিগত কোনও পার্থক্য নেই। মার্কিন সরকার একটি সাম্রাজ্যবাদী, আধিপত্যকামী, জালিম ও লুটেরা সরকার।

তিনি বলেন, ট্রাম্প আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করেছিল আর বাইডেন একই নীতি বাস্তবায়ন করছে ধূর্ত কৌশল অবলম্বন করে। কাজেই আমাদেরকে আমেরিকার প্রতিটি আচরণ সম্পর্কে সজাগ থাকতে হবে।

জেনারেল শেকারচি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপকামী নীতির মোকাবিলায় আমাদের অবস্থান হচ্ছে, তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে। আর আমরা এই নীতি-অবস্থান থেকে কখনওই পিছু পা হবো না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েলের ড্রোন বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক প্রধান নিহত


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৩ ফেরুয়ারী, ২০২৩, ০৯:৪৯
ইসরায়েলের ড্রোন বিশেষজ্ঞ ও তত্ত্বাবধায়ক প্রধান নিহত

প্রতিকী ছবি: ড্রোন

ইসরায়েল সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমানঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।

ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই কর্মকর্তার নাম ও পদবী প্রকাশ করেনি এবং তার মৃত্যুর খবরও ধোঁয়াশে।

তিনি বলেছেন, রাহুফুত শহরের কাছে ৪৩ বছর বয়সী একজন সেনা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরায়েলের ওই সেনা কর্মকর্তার নাম মিশেল বারশেত। তিনি তেল নায়োফ বিমানঘাঁটির ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগে পরিকল্পনা, তত্ত্বাবধান ও নির্মাণ বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনুমান করা হয় যে, তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনও সাধারণ সড়ক দুর্ঘটনায় মারা যাননি। সূত্র:ফার্স নিউজ, বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হেফাজতের ডাকা সমাবেশ স্থগিত, ১৪৪ ধারা জারি


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ১২:৫৩
হেফাজতের ডাকা সমাবেশ স্থগিত, ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলামের ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় সমাবেশ স্থগিতের ঘোষণা করা হয়।

এর আগে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোনেম এক সংবাদ সম্মেলনে জানান, ১৪৪ ধারা অমান্য করে হেফাজতে ইসলাম সভা-সমাবেশ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

হেফাজতে ইসলামের সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল জানান, সমাবেশ স্থগিত করা হয়েছে এবং মুন্সীগঞ্জের ওই এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা জড়ো না হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আমরা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, প্রশাসনের পক্ষ থেকেও আমাদের স্থানীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানানো হয়েছিল।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক