a
ফাইল ছবি
দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকা কার্যক্রম ১১ আগস্ট থেকে শুরু হবে। এরপর আবার ২৬ তারিখ দ্বিতীয়বার টিকা দেওয়া হবে। রবিবার (৭ আগস্ট) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের হাতে এই মুহূর্তে শিশুদের জন্য প্রায় ৩০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে। এগুলো দিয়ে আমরা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে ১৫ লাখ শিশুকে টিকা দিতে পারব। পরবর্তীতে শিশুদের জন্য আরও টিকা আনা হবে।’
তিনি আরো বলেন, ‘করোনা কিছুটা কমেছে। তবে, এখনো করোনায় দু-চারজন মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই করোনার টিকা নেননি। এখন টিকা না নিলে, হাতে মজুদ টিকার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে তারা পরবর্তীতে আর বুস্টার ডোজ নিতে পারবে না।’
অনুষ্ঠানে শিশুদের জন্মের পর থেকেই মায়ের দুধ পান করানোর ওপর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে এখন ৭০ ভাগ দুগ্ধজাত শিশু মায়ের দুধ পান করলেও প্রায় ৩০ ভাগ শিশু মায়ের দুধ পান করে না। কেন করছে না সে বিষয়টিতে আরো গুরুত্ব দিতে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এক্ষেত্রে বিভিন্ন কল-কারখানায় মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার চালুর ব্যাপারে জোর দেন। সূত্র: ইত্তেফাক
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৩৪১ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৭৮২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
ছবি: ইকবাল দরগায়ী, কলকাতা
ইকবাল দরগায়ী, কলকাতা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন কবি, সাহিত্যিক ও শিল্পী সংগঠনের সম্প্রতি আত্মপ্রকাশ হল কলকাতা প্রেসক্লাবে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্তমাহাতো।
অনুষ্ঠানে কলমে কালি ভরে উদ্বোধন করেন অধ্যাপক ড. মহিতোষ গায়েন। শহীদ ভগৎসিং-এর আত্ম বলিদান দিবস উপলক্ষে মাল্যদান করেন ডা: সিরাজুল ইসলাম ঢালী, ডা: অনির্বাণ কুন্ডু, বিশিষ্ট চিত্র শিল্পী সুজাতা দে, ড. নির্মল বর্মন, ড. অপুর্ব কুমার বিশ্বাস, ড. মুকুল চক্রবর্তী, ড. তৃপ্তিকুন্ডু রায়, ড. সমীরশীল, সুমিতা পয়রা, সুস্মিতা চট্টোপাধ্যায়, পিশাশ্বতী, অভিষিক্তা দে প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, আগামী দিনের এই নতুন সংগঠন ভালো কাজ করবে বলে আশা রাখি। তিনি এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন। সংগঠনের আহ্বায়ক চন্দ্রনাথ বসু বলেন, দেশের সুষ্ঠু সংস্কৃতি ও সস্প্রীতি রক্ষা করতে এই নতুন সংগঠন বদ্ধ পরিকর। প্রেসক্লাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সন্ন্যাসী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।