a
ফাইল ছবি
অনেক উৎবেগ, উৎকণ্ঠা, আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠেয় এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।
সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। একই পদের দাঁড়িয়ে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন মামনুন ইমন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন, চুন্নু।
এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫ টায়।
ফাইল ছবি
অনেক দিন ধরে সিনেমা প্রদর্শনী বন্ধ থাকার পর এবার ২০টি হল খুলে দিয়ে মুক্তি দেওয়া হলো 'টুঙ্গিপাড়ার মিয়াভাই' ছবিটি। বন্ধ হলগুলো ছাড়াও চালু আরও ৪০-৪৫টি হলে ছবিটি আজ মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রযোজক সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে 'টুঙ্গিপাড়ার মিয়াভাই' ছবিটি সারাদেশে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে। এ নিয়ে হল মালিকদের কাছ থেকেও সাড়া পাওয়া গেছে বলে জানা গেছে।
সেলিম খান আরও বলেন, অনেকেই চাচ্ছেন বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত এই ছবি সব শ্রেণির দর্শককে দেখার সুযোগ করে দিতে। সেজন্য চালু হলগুলো ছাড়াও বন্ধ ২০টি হল নতুন করে খুলছে এই ছবির মুক্তি উপলক্ষে। আশা করছি ছবিটি অনেকের মনে দাগ কাটবে।
'টুঙ্গিপাড়ার মিয়াভাই' ছবির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি। এতে তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে শান্ত খান এবং বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৮৩ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৪৭৩ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৯০৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।