a বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: ফখরুল
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: ফখরুল


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৮:৪২
বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: ফখরুল

ফাইল ছবি । মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ জুন)  চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব এই তথ্য জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডে বেরাইদ এলাকায় বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ চার বছর তার চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম তার হার্টে সমস্যা তৈরি হয়েছে, তার কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে এবং তার একটা পুরনো অসুখ যেটা তাকে অত্যন্ত কষ্ট দেয়- আর্থ্রাইটিসও রয়েছে। এই সবগুলো মিলিয়ে উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ভালনারেবল আছেন।
 
বিএনপি মহাসচিব মির্জা বলেন, উনার পরিবার সরকারের কাছে আবেদন করেছে, তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হোক। এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাকে সেই সুযোগ দেয়নি। সরকারকে আহ্বান জানাব, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে সেই নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, তাকে মুক্তি দেয়া হোক। তাকে অন্যায় ভাবে আটক করে রাখা হয়েছে।

এসময় দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।

মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাছিত আনজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকির পরিচালনায় এতে অংশ নেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,  ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক রওনাকুল ইসলাম টিপু প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দুইদিন বৃষ্টিপাত কমার পর আবারও বাড়বে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৯
দুইদিন বৃষ্টিপাত কমার পর আবারও বাড়বে

ফাইল ছবি

আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দু'দিনে বৃষ্টিপাত কমবে। এরপর আবারও বাড়বে। সোমবার (০৫ সেপ্টেম্বর) এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভবে মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিঃ মিঃ।  

আগামী দু'দিনে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে এবং এরপর পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়ার ঘোষণা (ভিডিও)



মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১২:৫৮
পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়ার ঘোষণা (ভিডিও)

পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়ার ঘোষণা (ভিডিও)

কক্সবাজারের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্যে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।  

চেয়ারম্যানের ওই বক্তব্যের ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে রীতিমতো ভাইরাল।

বর্তমান চেয়ারম্যান শাহ আলম এমন দম্ভোক্তিমূলক বক্তব্য দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের।  তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি।

গত ১৬ মার্চ রাত ১১টায় হলদিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় আগাম নির্বাচনী প্রস্তুতি সভায় এ বক্তব্য দেন তিনি।

ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চেয়ারম্যান শাহ আলমকে বলতে শোনা গেছে— নৌকা প্রতীক তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঘর থেকে ডেকে নিয়ে নৌকা প্রতীক দেবেন। তিনি অন্য কোনো মার্কায় কাউকে ভোট দিতে দেবেন না।  পুলিশ এখন সরকারি গুণ্ডাবাহিনী।  এই পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়া হবে। 

গত ১৬ মার্চ গভীর রাত থেকেই ভিডিওটি ফেববুকে অনেকের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে।

নির্বাচনী প্রস্তুতি সভায় চেয়ারম্যান শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেন, আমার ভাই সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে অনুসারী বসিয়ে গেছেন। আগামী আরও ১০ বছর আমরা ক্ষমতা ভোগ করব। 

চেয়ারম্যানের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যানের বক্তব্য সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেন, নৌকার মনোনয়ন কে পাবে তা দলের নির্বাচনী বোর্ড ঠিক করবেন।  বঙ্গবন্ধুকন্যা দলীয় সভানেত্রী তার ঘরে এসে নৌকা দিয়ে যাবে এ ধরনের বক্তব্য শিষ্ঠাচারবহির্ভূত।  এ ধরনের বক্তব্য দিয়ে তিনি দলীয় সভানেত্রীকে হেয় করেছেন।

হামিদুল হক আরও বলেন, উখিয়াতে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। জনগণ এমনিতেই নৌকায় ভোট দেবে। স্থানীয় সরকার নির্বাচনে অবাধ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী নিয়ে বিরূপ ও অশালীন মন্তব্য না করার জন্য অনুরোধ করছি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়