a
সংগৃহীত ছবি
"সার্টিফিকেট হারানো বিজ্ঞপ্তি"
আমার কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পরীক্ষা '২০১০-এর সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন নং-৫৮৪৩০৪ এবং নর্দান ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আইডি নংECS E090300090-fall-2009,Spring-2014 আমি গত ২১ ফেব্রুয়ারী বাসা থেকে একটি পলিথিন ব্যাগে কাগজপত্রগুলি নিয়ে রিক্সাযোগে মিরপুর হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে অসাবধানতাবসত সেটি হারিয়ে যায়। এ ব্যাপারে মিরপুর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ২০৫,তারিখ - ২১/২/২০২৫। --- মোঃ আব্দুল্লাহ আল আরাফাত,পিতা- নজরুল ইসলাম, মাতা- জাকিয়া সুলতানা,ফরহাদনগর,ফেনীসদর,ফেনী। বতর্মান ঠিকানা - জনতা হাউজিং, মিরপুর- ১, ঢাকা।
ফাইল ছবি
বিশিষ্ট কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে মৃত্যু হয় তার। সৈয়দ আব্দুল করিম অভিনেত্রী অপি করিমের বাবা।
অভিনেতা শামীম শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপি করিমের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বাদ জোহর আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমকে সমাহিত করা হবে।
ফাইল ছবি
রাজধানীতে শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। সঙ্গে শিলা। আজ রোববার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় এ শিলা-বৃষ্টি। এর আগে রাত ৯টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া।
সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর রাত ৯টার দিকে রাজধানীতে শুরু হয় ঝড়ো হাওয়া। সঙ্গে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর সাড়ে ১০টার পর শুরু হয় শিলাবৃষ্টি।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রোববার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়া কাল সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে। সূত্র: ইত্তেফাক