a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী ভিন্ন মতাবলম্বীদের প্রতি চরম অবজ্ঞা এবং অসম্মান দেখিয়ে তৃপ্তি লাভই জেনো টেলিটক বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরীর ধ্যান জ্ঞান। ফ্যাসিষ্ট সরকারের আমলে সুপারিশের ভিত্তিতে তিনি টেলিটকে ডেপুটেশনে আসেন।জুলাই আন্দোলনের ঘোর বিরোধীতা করেও তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ সচিব মুশফিকুর রহমান এর প্রিয়ভাজন হন এবং এম ডি সিহেবে পূর্ন দায়িত্ব গ্রহণ করেন।এরপরে তিনি সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার স্নেহধন্য ও সুপারিশে জিএম পদে নিয়োগ প্রাপ্ত জনাব ডি এম নুরুল হুদা কে ঢাকায় বদলী করে নিজের কাছে নিয়ে আসেন । জনাব ডি এম নুরুল হুদা বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক শাখার উপদেষ্টা হিসেবে দাপটের সাথে ফ্যাসিষ্ট আমলে চাকরী করে আসছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক শাখার সভাপতি জনাব মোঃ রনক আহসান এবং সাধারন সম্পাদক জনাব আতিকুল আলম(মতিয়া চৌধুরীর দেবর) বছরের পর বছর অফিস না করলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা গ্রহণ না করে (জুলাই আন্দোলন সমর্থকদের চাপে) বদলী করে কার্যত তাদের সকল অপরাধ মাফ করে দেন এবং ফৌজদারী অপরাধে অপরাধী জনাব মোঃ রনক আহসান ও অর্থযোগানদাতাদের ভারতে গিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করতে ভারত ভ্রমনের অনুমতি দেন যা সত্যিই বিস্ময়কর।পরে অদৃশ্য ক্ষমতাবলে তিনি বেছে বেছে জুলাই আন্দোলনের প্রকাশ্য বিরোধীতাকারী এবং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অংশগ্রহনকারী সহ সাবেক মন্ত্রী এমপি দের আত্মীয় স্বজনদের বৈদেশীক ভ্রমনের ব্যবস্থা করেন ।সাবেক আলোচিত ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর খালাত ভাই জনাব মোঃ মকলেসুর রহমান (বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ কমিটির পদধারী),সিংড়া উপজেলা মহিলা লীগের সভাপতি কন্যা এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর বন্ধু জনাবা শাকিলা বিশ্বাস (বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ কমিটির পদধারী), জনাব মাসুদুর রহমান (বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ কমিটির পদধারী) এবং হাতেগোনা কয়েকজন ছাড়া অধিকাংশ কট্টর আওয়ামীপন্থীদের বৈদেশিক ভ্রমন এর আদেশ করেন।শুধু তাই নয় আউট সোর্স এমপ্লয়ী ( আওয়ামী মন্ত্রী এমপি এবং সচিবগনের আত্মীয় স্বজন ) যাদের সংখ্যা প্রায় ৫০০+ তাদের কে তিনি আগলে রেখেছেন পরম মমতায় পক্ষান্তরে যে দুইএকজন আওয়ামী মনভাবের বাহিরে তাদেরকে শাস্তি দিচ্ছেন বদলী করে।
প্রজেক্ট সহ গুরুত্বপূর্ন পদ গুলোতে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নির্বাহী কমিটির পদধারীদের তিনি পদায়ন করে ফ্যাসিষ্টদের নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করেছেন। শুধুমাত্র জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন হাতেগোনা কয়েকজনকে বৈদেশিক ভ্রমনে নাম প্রস্তাব করায় জনাব আশরাফুজ্জামান, সভাপতি,টেলিটক এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন কে ৫জি প্রকল্প থেকে অব্যাহতি দেন অথচ তার মেধাবী নেতৃত্বে স্থবির টেলিটক ৫জি প্রজেক্ট গতি পায় এবং দুর্নিতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহন এর ফলে সর্ব মহলে প্রশংসিত হয়েছিলেন।
সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে টেলিটক বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী সাবেক সচিব আবু হেনা মোর্শেদ জামান ও তৈয়বুর গং কে “স্মার্ট বাংলাদেশের অদম্য অভিযাত্রা ও অন্যান্য প্রসঙ্গ” বই লিখতে উৎসাহ দিয়ে পাশে ছিলেন আবার জুনায়েদ আহমেদ পলকের আস্থা ভাজন ছিলেন আবার সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম কে তিনি কব্জা করেন এলাকার ছেলে হিসেবে। তাকে দিয়েই শেষ মূহুর্তে এমডি পোষ্ট বাগিয়ে নেন। এই বিরল চরিত্রের অধিকারী্র নিকট বাংলাদেশ রাজনৈতিক পটভূমি পরিবর্তন কোন মানেই রাখেনা।তার অতিরিক্ত আওয়ামী প্রীতি জুলাই আন্দোলনের প্রতি অবজ্ঞার তীব্র প্রদর্শন।
টেলিটক বাংলাদেশ লিমিটেড এর কর্মী সংগঠন টেলিটক এমপ্লয়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন গতকাল ৫/১১/২০২৫ একটি স্মারক লিপি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় কে প্রদান করে। প্রতিবাদ লিপিতে চুক্তিভিত্তিক সকল নিয়োগ ঘোষণা বাতিল এবং পদোন্নতি নীতিমালা চুড়ান্ত না করে নিয়োগ ও পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার আহবান জানানো হয় এবং গত ৬/১১/২০২৫খ্রিঃ তারিখ বিকাল ৪:৩০ মিনিটে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি তে উল্লেখিত বিষয়ে গৃহীত সিদ্ধান্ত সম্বন্ধে জানতে চাওয়া হয়।তিনি বলেন,চুক্তি ভিত্তিক নিয়োগ স্থগিত করা হবে না।
ফ্যাসিস্ট দোসর রেডিসন গ্রুপ কর্তৃক নিয়োগকৃত এমপ্লয়িদের কেনো পুন:বহাল করার তোরজোড় চলছে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক বলেন,এই সরকারের সময়ে নিরপেক্ষতা থাকবে আর ভোটের পরে তদবিরের কারনে সুষ্ঠ নিয়োগ সম্ভব হবে না। পদোন্নতি সম্পর্কে তার বক্তব্য অত্যন্ত স্পর্শকাতর। এখন পদোন্নতি না দিলে ভোটের পরে এই মেধাবীদের(বিপিপি বংগবন্ধু প্রকৌশল পরিষদ) মুল্যায়ন হবে না কারন আগামী সরকারের সময়ে লবিং হবে বেশী।
উল্লেখ, চুক্তিভিত্তিক নিয়োগের নামে অনিদিষ্ট সংখ্যক পদে লোক নিয়োগের একটা মচ্ছব চালানোর জন্যই পরিকল্পিত ভাবে নিয়োগ দিতে চাইছে এবং আজ্ঞাবহ বিপিপির একনিষ্ঠ কর্মীদের পদোন্নতি যাতে আগামী সরকার বানচাল করতে না পারে তার পাকা ব্যবস্থা করাই ব্যবস্থাপনা পরিচালকের প্রথম ও প্রধান দায়িত্ব বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।
১৯ বছর থেকে ছলে বলে কৌশলে টিকে থাকা ফ্যাসিষ্ট বিরোধী মুষ্টিমেয় কর্মীদের বঞ্চিত করার সুযোগ তিনি কিছুতেই হারাতে চান না এবং পদোন্নতি দিয়ে আওয়ামী ফ্যাসিষ্টদের তিনি এমন অবস্থানে রেখে যেতে চান যাতে তারাই টেলিটকের মূল দায়িত্ব পালন করে ভিন্ন মতের এমপ্লয়ীদের নিয়ন্ত্রণ করতে পারেন।
চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং পদোন্নতি নীতিমালা চুড়ান্ত না করে পদোন্নতি নেওয়ার ধান্দাবাজি বন্ধ করার জন্য সাধারন এমপ্লয়িরা আহবান জানাচ্ছে।
ফ্যাসিষ্ট প্রেতাত্মাদের পরম আত্মীয় হয়ে উঠা এই মেধাবী বর্ণচোরা কে আওয়ামী অধ্যুষিত টেলিটক থেকে অবিলম্বে অব্যহিত দিয়ে নিরপেক্ষ ব্যক্তি এমডি হিসেবে নিয়োগ দেওয়া উচিৎ সময়ের প্রয়োজনে।
জুলাই আন্দোলনে শহীদের রক্তের সাথে প্রতারণা করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে না-টেলিটক ফ্যাসিষ্টদের দৌরাত্ম থেকে মুক্তি চায়।
ফাইল ছবি
চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্র আদালতে আত্মসমর্পণ করলে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।
সদর থানায় দায়ের করা মামলা মঙ্গলবার দুপুরে জামিন পেতে চুয়াডাঙ্গার শিশু আদালতে আত্মসমর্পণ করে ওই ছাত্র। এ সময় আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
চুয়াডাঙ্গার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস জানান, ভুক্তভোগী শিক্ষকের করা মামলায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী শিশু আদালতে আত্মসমর্পণ করে।
আদালতের বিচারক মুসরাত জেরিন উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে রবিবার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা চলাকালে দশম শ্রেণির এক ছাত্রের খাতা কেড়ে নেওয়ায় তার হাতে লাঞ্ছিত হন দায়িত্বরত শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, শিক্ষককে মারধর করা গর্হিত অপরাধ। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনাকে ছোট করে দেখার উপায় নেই এবং কোনো ছাড় দেওয়া হবে না। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
২০১৯ সালের ওয়ানডে এবং গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক জস বাটলার।
১৫৭ রানের টার্গেট তাড়ায় নাজমুল হোসেন শান্তর ৩০ বলের ৫১ আর সাকিব আল হাসানের ২৪ বলের ৩৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। ফিল সল্টকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক বাটলার।
এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। নাসুম আহমেদের বলে ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজে দেখা যায় বল ব্যাটের নিচের দিকে লেগেছে বল। নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট।
এরপর মাত্র ৮ রানের ব্যবধানে সাকিব আল হাসানের বলে লং অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয় দলীয় ৮৮ রানে ফেরেন ডেভিড মালান।
১৫.৬ ওভারে দলীয় ১৩৫ রানে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।
১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু ফিল্ডার সাাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।
নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিবের কল্যাণে নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন তিনি।তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।
হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন তিনি।
১৮.৫ ওভারে হাসান মাহমুদের বলে লং অনে ক্যাচ তুলে দেন স্যাম কারেন। ১৪৬ রানে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট। ১৪৭ রানে ক্রিস ওকসকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। শেষ দিকে একের পর এক উইকেট হারানোয় ইনিংসের শুরুতে বড় স্কোর গড়ার পথে থাকা ইংল্যান্ড শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে থামে।ে
১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ৩.৩ ওভারে ৩৩ রানের জুটি গড়েন রনি তালুকদার।
২০১৫ সালের পর জাতীয় দলে ফেরা রনি ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি।
ইংলিশ তারকা লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৪ বলে চার বাউন্ডারিতে রনি করেন ২১ রান। তার বিদায়ে ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
রনি আউট হওয়ার পর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন দাসও। তিনি জোফরা আর্চারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দেন। ৪.৫ ওভারে দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরার আগে লিটন করেন ১০ বলে ১২ রান।
তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৬৫ রানরে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ১১.২ ওভারে দলীয় ১০৮ রানে মঈন আলীর বলে স্যাম কারেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তৌহিদ হৃদয়। অভিষেক ম্যাচে তিনি করেন ১৭ বলে দুই চার আর এক ছক্কায় ২৪ রান। তার বিদায়ে ভাঙ্গে জুটি।
হৃদয় আউট হওয়ার পরের ওভারেই আউট হন দুর্দান্ত খেলে যাওয়া নাজমুল হোসেন শান্ত। ফিফটি তুলে নেওয়ার পর বোল্ড হয়ে ফেরেন তিনি।
৩০ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে মার্ক উডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শান্ত। তার বিদায়ে ১২.২ ওভারে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৩ বলে ১৫ রান করেন আফিফ হোসেন। সূত্র: যুগান্তর