a আদালত অবমাননার আইনি নোটিশ রাজউক চেয়ারম্যানসহ দুই মেয়রকে
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আদালত অবমাননার আইনি নোটিশ রাজউক চেয়ারম্যানসহ দুই মেয়রকে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ০৯:৩৬
আদালত অবমাননার আইনি নোটিশ রাজউক চেয়ারম্যানসহ দুই মেয়রকে

ফাইল ছবি

রাজধানী ঢাকার রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গাড়ি পার্কিং বন্ধে হাইকোর্টের রায় না মানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ(এইচআরপিবি)-এর পক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।  

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রায়ের নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে এইচআরপিবির পক্ষে ২০১৫ সালে এই বিষয়ে জনস্বার্থে রিট আবেদন করা হয়। তখন আদালত রুল জারির পাশাপাশি অন্তবর্তীকালীন আদেশ দেন। অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠান, অবৈধ স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

একইসঙ্গে যেসব ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গায় নকশাবহির্ভূত স্থাপনা তৈরি করা হয়েছে, রাজউক চেয়ারম্যানকে (মো. আনিছুর রহমান মিঞা) ৬০ দিনের মধ্যে সে তালিকা দিতে নির্দেশ প্রদান করা হয়। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আইনমন্ত্রীর সম্মতি


মুক্তসংবাদ প্রতিদিন:
সোমবার, ০৮ মার্চ, ২০২১, ১০:৩৮
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আইনমন্ত্রীর সম্মতি

ফাইল ফটো:খালেদা জিয়া

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ফের ছয় মাস বাড়ছে।  খালেদার পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে, আইনমন্ত্রী আনিসুল হক সোমবার সাজা স্থগিত করার মেয়াদ বৃদ্ধির এই মতামত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২ মার্চ পরিবারের পক্ষ থেকে কয়েকটি দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিত করে গত বছর ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের মুক্তি দেওয়া হয়।

শর্তগুলো:
 ১। খালেদা জিয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

২। পরিবারের সদস্য ছাড়া কারও সঙ্গে দেখা করতে পারবেন না।

৩। নিজ বাসায় থেকে তিনি চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ও সাজা মওকুফ এবং শর্ত শিথিলের আবেদন গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

আরও পড়ুন

ইসরাইলের বর্বর হামলার বিপক্ষে প্রতিবাদ করায় ফ্রান্সে ফুটবলার আটক


ক্রীড়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১০:৩২
ইসরাইলের বর্বর হামলার বিপক্ষে প্রতিবাদ করায় ফ্রান্সে ফুটবলার আটক

ছবি: আলজেরিয়ান ফুটবলার ইউসুফ এটল

ফরাসি ওজিসি নেইস ফুটবল ক্লাবের আলজেরিয়ান ফুটবলার ইউসুফ এটলকে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলের বর্বর হামলার বিপক্ষে প্রতিবাদ করায় ফ্রান্সে এই ফুটবলারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ফরাসি পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফরাসি পুলিশ তার দেওয়া ওই পোস্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানা যায়। খবর আলজাজিরার।

এরপর শুক্রবার ৮০ হাজার ইউরো জরিমানার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়। পুলিশ আরও জানায়, আন্তর্জাতিক খেলা ছাড়া ফ্রান্স ছাড়তে পারবেন না ইউসুফ।

প্রসঙ্গত, গত মাসে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার অভিযোগে ফরাসি ফুটবল লিগে সাতটি খেলার জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল। অভিযোগ করা হচ্ছে, তার ভিডিওতে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দেওয়া হয়েছিল।  

এদিকে ইউসুফের ক্লাব নেইস ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর কমিটি বলেছে, ১৮ ডিসেম্বরের মধ্যে তার বিচারকাজ শুরু হবে, সে পর্যন্ত ক্লাবের সব খেলা থেকে নিষিদ্ধ থাকবেন ইউসুফ।

ফুটবলার ইউসুফ এটেল বলেন, তিনি কখনই সহিংসতা বা কারও বিপক্ষে ঘৃণা ছড়ানো পছন্দ করেন না। বিশ্বের যেখানেই সহিংসতা হোক তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন।  সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন