a
ফাইল ছবি
দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই লটারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
মাউশি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
মাউশি সূত্রে জানা গেছে, রোববার (২৬ নভেম্বর) লটারির জন্য নির্ধারিত ছিল। কিন্তু ওই দিন এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে। এ জন্য লটারির তারিখ পেছানো হয়েছে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে পরিস্থিতি প্রতিকূল থাকলে মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে না।
এক ভার্চুয়াল সম্মেলনে শনিবার (২৯ মে) এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো আন্দোলনের মুখেই জনগণের জীবন নিয়ে অবহেলা করবে না সরকার।
এসময় ডা. দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকারের সব প্রস্তুতি নেওয়া আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছিল, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ফাইল ছবি
ক্রিকেটের অভিজাত ফরম্যাটের ধুমধাড়াক্কা লড়াই হলো টি-টুয়ান্টি। সেখানে অনেকেই বাংলাদেশকে ছোট দল হিসেবেই গননা করে থাকে কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশ যেন রীতিমতো উড়ছে। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সংক্ষিপ্ত এই সংস্করণে টাইগারদের জয়রথ চলছেই।
এদিকে, ধারাবাহিক সাফল্যে র্যাংকিংয়েও অবিস্মরণীয় সাফল্য মাহমুদউল্লাহ বাহিনীর। গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানের জয় পায় বাংলাদেশ।
টানা দ্বিতীয় জয়ে এবার র্যাংকিংয়ে আরেকধাপ এগোল মাহমুদউল্লাহ বাহিনী। টি-২০ তে এখন অস্ট্রেলিয়ার চেয়েও ভালো দল বাংলাদেশ! কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আইসিসির সবশেষ র্যাংকিং যে বলছে অজিদের চেয়ে এই মুহূর্তে টাইগাররাই এগিয়ে। ক’দিন আগে ওদের বিপক্ষে ৪-১ এ সিরিজ জয়।
এরপর নিউজিল্যান্ডের সঙ্গে টানা দুই ম্যাচ জয়ের পুরস্কার এটি। আইসিসি র্যাংকিং হালনাগাদ করা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংস্থাটির ওয়েবসাইটে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ২৪১ রেটিং নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহরা পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া (২৪০), শ্রীলংকা (২৩৫), আফগানিস্তান (২৩৬) ও ওয়েস্টে ইন্ডিজকে (২৩৪)। সুখবর আরও অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। কিউইদের বিপক্ষে তৃতীয় টি-২০ জিতলে আরও তিন রেটিং পয়েন্ট যুক্ত হবে তাদের। জয়ের ধারাবাহিকতা পরের ম্যাচে থাকলে আরও দুই পয়েন্ট পাবে টাইগররা। সেক্ষেত্রে সমান ২৪৬ রেটিং পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
তবে ম্যাচ কম খেলার কারণে সমান পয়েন্টেও প্রোটিয়াদের টপকে পাঁচ নম্বরে উঠে যাবে রিয়াদ বাহিনী। এর আগে ওয়ানডে র্যাংকিংয়ের সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। রেটিং পয়েন্টের হিসেবে ওটাই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের সবচেয়ে বড় অর্জন ছিল এতদিন। কিন্তু সেটা ছাপিয়ে এবার টি-২০ তে সফলতা পেল সাকিব-মুস্তাফিজরা। ওয়ানডে তাদের পছন্দের ফরম্যাট বলা হলেও শতকরা জয়ের হিসেবে টি-২০’তেই সফলতার হার এখন সবচেয়ে বেশি।