a ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় পৌঁছেছে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় পৌঁছেছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ৩১ আগষ্ট, ২০২১, ১২:০১
২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় পৌঁছেছে

ফাইল ছবি

চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার চালান ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ এ নিয়ে সিনোফার্মের মোট এক কোটি ৪৫ লাখ ডোজ টিকা পেল। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ আজ মঙ্গলবার সকালে বলেন, ‘রাতে এসব টিকা পৌঁছেছে। টিকাগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে সংরক্ষণ করা হয়েছে।’

সিনোফার্মের তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়াও কোভ্যাক্স কর্মসূচির আওতায়ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

উল্লেখ্য, চীন সরকারের উপহার হিসেবে ১২ মে পাঁচ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। সিনোফার্মের টিকার ওটাই ছিল প্রথম চালান। পরে ১৩ জুন উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা আসে। এরপর ৩ জুলাই রাতে সিনোফার্মের ১০ লাখ এবং ৪ জুলাই সকালে ১০ লাখ ডোজ টিকা আসে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আগামীকাল ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হবেন প্রধানমন্ত্রী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২০ আগষ্ট, ২০২৩, ১০:২৪
আগামীকাল ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি: নমন্ত্রী শেখ হাসিনা

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২১ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা দেবেন। রোববার প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘ব্রিকস আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্যা ব্রিকস প্লাস ডায়ালগ’ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ওই ডায়ালগে যোগদানের জন্য ২২ আগস্ট জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন।

ব্রিকসের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা সভায় অংশ নেবেন। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিকাশে চাকরির সুযোগ দিচ্ছে



বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ১২:৪৭
বিকাশে চাকরির সুযোগ দিচ্ছে

বিকাশে চাকরির সুযোগ দিচ্ছে

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের পিআর এবং মিডিয়া রিলেশনস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বিকাশ লিমিটেড

পদের নাম- সিনিয়র অফিসার

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

আবেদন যোগ্যতা

১। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।

২। সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। বহুজাতিক সংস্থা, টেলিযোগাযোগ, বিজ্ঞাপন এজেন্সি, পাবলিক রিলেশন সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৪। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

৫। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৬। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন আলোচনা সাপেক্ষে

২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ

১৭ মার্চ, ২০২১ পর্যন্ত

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়