a ইমরান খান ইরান সৌদির শান্তি উদ্যোগকে স্বাগত জানালেন
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইমরান খান ইরান সৌদির শান্তি উদ্যোগকে স্বাগত জানালেন


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৮
ইমরান খান ইরান সৌদির শান্তি উদ্যোগকে স্বাগত জানালেন

ফাইল ছবি

ইরানের সঙ্গে সুস্পর্ক গড়ার সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার নিজের অফিসিয়াল পেজে লেখেন, ‘ইরানের সঙ্গে সৌদি আরবের শান্তির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইরান আমাদের প্রতিবেশী এবং সৌদি আরব আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। শান্তির এই উদ্যোগ মুসলিম উম্মাহকে শক্তিশালী করবে।’

সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আল-আরাবিয়া টিভি চ্যানেলে সাক্ষাতে বলেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং তিনি আশা প্রকাশ করেন তেহরান ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক আরো উন্নত হবে।

তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্কের জন্য তার দেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অন্যদের সঙ্গেও কাজ করছে। রিয়াদ এমন সম্পর্ক চায় যা সবার জন্য কল্যাণকর।

সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়। একইসঙ্গে গোটা অঞ্চল ও বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করে রিয়াদ।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইইউর পর্যবেক্ষক দলের ২ সদস্য ঢাকায়, আজ ৪ জন আসছেন 


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৯ জুলাই, ২০২৩, ১১:৩০
ইইউর পর্যবেক্ষক দলের ২ সদস্য ঢাকায়, আজ ৪ জন আসছেন 

ফাইল ছবি


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনি পর্যবেক্ষক দলের দুই সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছান। প্রতিনিধিদলের আরও ৪ সদস্য আজ (রোববার) আসার কথা রয়েছে। 

তবে প্রতিনিধিদলের সদস্যদের নাম-পরিচয় প্রকাশ করেনি ঢাকার ইইউ দূতাবাস। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর ছয় সদস্যের পর্যবেক্ষক দল ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে থাকবে। 

আসন্ন সংসদ নির্বাচনে ইইউ থেকে পর্যবেক্ষক দল পাঠানো হবে কিনা, তারা সেই পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন। 

ইইউ দূতাবাসের একটি সূত্রে জানা গেছে, এ প্রতিনিধিদলের মূল কাজ হবে ইইউর পর্যবেক্ষকদের কর্মপরিধি, পরিকল্পনা, তাদের জন্য বাজেট, প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ইত্যাদি মূল্যায়ন করা। 

এ ছাড়া তারা সরকারের প্রতিনিধি, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীলসমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর পর ব্রাসেলস ফিরে গিয়ে তারা এ বিষয়ে প্রতিবেদন দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ইইউর প্রাকনির্বাচনি পর্যবেক্ষক দলের এ সফর আগামী জাতীয় নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা ব্রাসেলসে যে প্রতিবেদন দেবেন, তার ওপর ভিত্তি করে বাংলাদেশে নির্বাচনি পর্যবেক্ষক পাঠানো বা না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৪ এপ্রিল) মৃত্যু ৫৩, শনাক্ত ৭০৮৭, সুস্থ ২৭০৭


স্বাস্থ্য ডেস্ক:
রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ০৫:১০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৬৬ জন। 

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৭০৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। 

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৭০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক