a জাহাজে হজযাত্রীদের সময় লাগবে ১০ দিন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

জাহাজে হজযাত্রীদের সময় লাগবে ১০ দিন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৩ ফেরুয়ারী, ২০২৩, ১২:২৪
জাহাজে হজযাত্রীদের সময় লাগবে ১০ দিন

ফাইল ছবি

বাংলাদেশের হজযাত্রীদের জন্য সমুদ্রপথে জাহাজ নামাতে চায় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, চট্টগ্রাম বন্দর থেকে সৌদি আরবের জেদ্দাবন্দরে যেতে জাহাজে সময় লাগবে ১০ দিন।

যাওয়া-আসা ও হজের আনুষ্ঠানিকতা মিলিয়ে একজন হজযাত্রীর মোট সময় লাগবে ৩৭ দিন। জাহাজে গেলে উড়োজাহাজের চেয়ে এক থেকে দেড় লাখ টাকা খরচ কম হবে।

সমুদ্রপথে জাহাজ চলাচলের অনুমতি দিতে প্রতিষ্ঠানটি নৌপরিবহণ মন্ত্রণালয়ে আবেদন করেছে। গত ২৯ জানুয়ারি প্রস্তাবটি নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় এক সভা অনুষ্ঠিত হয়।

নৌপরিবহণ সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় সমুদ্রপথে হজযাত্রী নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত আসে। কেউ কেউ জাহাজে করে হজ করতে যাওয়াকে ইতিবাচক বলেছেন। নানামুখী চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন কেউ কেউ। সমুদ্রপথে সৌদি আরব সরকার অনুমতি দেবে কিনা, তা-ও নিশ্চিত নয়।

নৌপরিবহণ মন্ত্রণালয় সূত্র জানায়, সভায় সিদ্ধান্ত হয়, প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সৌদি সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে। দেশটি রাজি হলে তখন অন্যান্য প্রক্রিয়া শুরু হবে। সূত্র:যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মঙ্গলবার থেকে সৌদি আরবে রোজা শুরু


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১০:১০
মঙ্গলবার থেকে সৌদি আরবে রোজা শুরু

ফাইল ছবি

সৌদি আরব ঘোষণা করেছে যে দেশটিতে প্রথম রমজান হবে ১৩ এপ্রিল, মঙ্গলবার। আজ চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার থেকেই শুরু হবে রোজা।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, নতুন চাঁদ দেখা না যাওয়ায় সোমবার হবে শাবান মাসের ৩০তম দিবস। সূত্র: গালফ নিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২১ আগষ্ট, ২০২১, ১১:৫৪
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা

ফাইল ছবি

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলো।

শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে দলটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সফিউল আলম চৌধুরী নাদেল, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।

এরপর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎসজীবী লীগ, জাতীয় শ্রমিক লীগ, মোটর চালক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানায়।

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ধর্ম

সর্বোচ্চ পঠিত - ধর্ম

ধর্ম এর সব খবর