a
ফাইল ছবি
নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডসে। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো মাটির ১০ কিলোমিটার গভীরে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাত ২টায় নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডসে ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিলো ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সুনামি সতর্কতার বিষয়ে স্থানীয় কর্মকর্তারা জানান, প্রথমে ওই এলাকার জন্য সুনামির হুঁশিয়ারি দেওয়া হয়েছিলো। সে সময় বলা হয়েছিলো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ফিলিপাইনের জন্য সুনামির কোনো আশঙ্কা নেই। তবে কিছু সময় পরে ওই সতর্কবার্তা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়।
বিশ্বের দুটি প্রধান টেকটোনিক প্লেটের সীমানাবর্তী এলাকায় অবস্থিত নিউজিল্যান্ড। সেই প্লেট দুটি হল প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট। এছাড়া নিউজিল্যান্ড রিং অফ ফায়ার নামে পরিচিত তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকার সংলগ্ন। তাই প্রতি বছরই হাজার হাজার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড নামে ভুখন্ডটি।
ফাইল ছবি
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি বয়ে যাচ্ছে।
আগামীকাল বুধবারও আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে সকাল থেকে বৃষ্টিতে ঢাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা,ময়মনসিংহ, বরিশাল,চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিসহ বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে ফরিদপুর রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে তাপ প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরির্বতিত থাকতে পারে।
আগামী দুইদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অবশিষ্টাংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রসারিত হতে পারে।
ফাইল ছবি
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজ। ধাপে ধাপে হবে ক্লাস।
তিনি বলেন, সকল ধরনের সুরক্ষা নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় সকলকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের ক্লাস খুলে দেয়া হবে।