a দ্বিতীয়বার ব্যালিষ্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

দ্বিতীয়বার ব্যালিষ্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ১০:০২
দ্বিতীয়বার ব্যালিষ্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

শত্রু পক্ষকে হুমকির বার্তা দিয়ে উত্তর কোরিয়া প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পর দ্বিতীয়বার আরও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপানের কাছেই এই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের প্রশাসন বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

বিষয়টি নিয়ে প্রথম দফায় পাত্তা না দিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এমনই ইঙ্গিত দিলেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচী যে তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য যে বিরাট হুমকি তা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে এক মহড়া শুরুর পরপরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং আমেরিকার নয়া প্রশাসনের ঘুম হারাম করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জোরপূর্বকভাবে মার্কিন সেনা বহিষ্কার করা হবে- তালেবান


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ১১:৫২
জোরপূর্বকভাবে মার্কিন সেনা বহিষ্কার করা হবে- তালেবান

মোহাম্মাদ নাঈম ওয়ারদাক

নিউজ ডেস্ক: আফগানিস্তানের তালেবান বলেছেন, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে করা চুক্তি ওয়াশিংটন লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক বৃহস্পতিবার ইরানের প্রেস টিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। 

তিনি বলেন, ওয়াশিংটন তার প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হয়েছে, ২০২০ সালে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তার প্রতি তারা সম্মান দেখায়নি। নাঈম ওয়ারদাক বলেন, এখন তালোবানের সামনে অগ্রাধিকার হচ্ছে আফগানিস্তান থেকে জোরপূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা। 

তিনি বলেন, আফগান জনগণ দখলদারদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত রয়েছে এবং গত ২০ বছর ধরে বিদেশি সামরিক আগ্রাসনের মুখে তারা নিজেদেরকে রক্ষা করে চলেছে।নাঈম ওয়ারদাক আরও বলেন, “আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা লড়াই করছি। জনগণকে রক্ষার জন্য আমরা স্বাধীন একটি সরকার চাই।”

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তবে তিনি কোনও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। মার্কিন কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়েছে, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করা হবে। 

প্রেস টিভিকে দেয়া সাক্ষাতে তালেবান মুখপাত্র নাঈম ওয়ারদাক আরও বলেন, আফগানিস্তানে সম্প্রতি যে সহিংসতা বেড়েছে তার জন্য আমেরিকা দায়ী। তিনি বলেন, “মার্কিন বোমাবর্ষণ আমাদেরকে অভিযানের পরিধি বাড়াতে বাধ্য করেছে।”

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের একমাত্র ধারাভাষ্যকার শামীম আশরাফ


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১১:০৫
বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের একমাত্র ধারাভাষ্যকার শামীম আশরাফ

ফাইল ছবি

চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা-বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজের আন্তর্জাতিক ধারাভষ্যকার, আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আজ (১৮ এপ্রিল) এসএলসি’র দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি মোতাবেক ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ একমাত্র ধারাভাষ্যকার হিসেবে  থাকছেন শামীম আশরাফ চৌধুরী। করোনার কারনে সীমিত করা হয়েছে ধারাভাষ্য প্যানেল সেই হিসেবে বাংলাদেশী দর্শকরা আতাহার আলীর কন্ঠ শুনতে পাবে না এই সিরিজে।

সিরিজে আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সবাই শ্রীলঙ্কান। মূলত করোনা ভাইরাস প্রভাবে গত বছর থেকেই আইসিসি নিরপেক্ষ আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগের ক্ষেত্রে নিয়ম বেধে দিয়েছে।

সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ইতোমধ্যে ১৯৭ টি টেস্ট পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন রঞ্জন মাদুগালে। মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও রুচিরা পল্লিয়াগুরুগে।
 
টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে রবীন্দ্র উইমালাসিরিকে। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন লিন্ডোন হ্যানিবাল (১ম টেস্ট), প্রগিত রাম্বুকওয়েলা (২য় টেস্ট)। রিজার্ভ আম্পায়ার প্রগিত রাম্বুকওয়েলা (১ম টেস্ট), লিন্ডোন হ্যানিবাল (২য় টেস্ট) ও রিজার্ভ ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পাচ্ছেন গ্রেইম লেব্রয়।

সিরিজে টিভি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন সুপরিচিত ধারাভাষ্যকার সাবেক লঙ্কান ক্রিকেটার রাসেল আরনল্ড, পারভেজ মারুফ, লঙ্কান জনপ্রিয় ধারাভাষ্যকার রোশান আবেসিংহে, পাকিস্তানি সাবেক ক্রিকেটার আমির সোহেল ও একমাত্র বাংলাদেশি   ধারাভাষ্যকার শামীম আশরাফ।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২১ এপ্রিল-২৫ এপ্রিল, দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল-৩ মে। ম্যাচ দুইটি করোনার কারনে  একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক