a সাকিব আইপিএলএ উইকেট নিয়ে জেতালেন দলকে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সাকিব আইপিএলএ উইকেট নিয়ে জেতালেন দলকে


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ১১:৫৪
সাকিব আইপিএলএ উইকেট নিয়ে জেতালেন দলকে

সংগৃহীত ছবি

আইপিএলে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও  ৪ ওভারে পুরো বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাকিব। পাশাপাশি জিতেছে তার দল কলকাতা নাইট রাইডার্সও।

সানরাইজার্সকে ১০ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা। ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রানে থেমে যায় ডেভিড ওয়ার্নারের দল।

জনি বেয়ারস্টোর ঝড়ো ৫৫ রান এবং মানিশ পান্ডের অপরাজিত ৬১ রান করেও জয় পেল না সানরাইজার্সের।

ব্যাটসম্যানদের পর বল হাতে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল কলকাতা।

শেষ ৬ বলে হায়দরাবাদের জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল। কিন্তু আন্দ্রে রাসেলের বুদ্ধিমত্তার কাছে হার মানে ডেভিড ওয়ার্নারের দল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দুর্দান্ত ফিল্ডিং করা হলেও ব্যাটিং করতে পারলেন না তামিম ইকবাল


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৬
দুর্দান্ত ফিল্ডিং করা হলেও ব্যাটিং করতে পারলেন না তামিম ইকবাল

ফাইল ছবি

দীর্ঘদিন পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন টাইগারদের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন বাঁহাতি এই ওপেনার। গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) পোখারা রাহিনোসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে তামিমের দল। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণ পরই বৃষ্টির কারণে ম্যাচ থেমে যায়। পরে বৃষ্টি না কমায় শেষমেশ পরিত্যক্ত হয়ে যায় খেলা। আর তাই অভিষেক ম্যাচে ব্যাটিংও করা হয়নি তামিম ইকবালের।

বৃষ্টির বাগড়ায় ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ও পোখারা রাইনোস। ব্যাটিং না পেলেও, এই ম্যাচে আসেলা গুনারত্নকে নজরকাড়া ফিল্ডিংয়ে রান-আউট করেছেন তামিম। আপাতত তাই এতেই স্বস্তি খুঁজে নিতে পারেন তিনি। এর আগে নেপালের কীর্তিপুরে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে পোখারা। শুরুতেই ডাক মেরে ফেরেন ওপেনার রিচার্ড লেভি। ক্রিজে এসে বিপিন রাওয়াল ৬ রান তুলতে পেরেছেন। এরপরেই অধিনায়ক বিনোদ ভাণ্ডারি ফেরেন ডাক মেরে। ৮ বলে মাত্র ১ রান করেই করেই দুর্গেশ গুপ্তার শিকার হন আরেক ওপেনার সুনীল ডামালা। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন লোকেশ বাম। আসেলা গুনারত্নে ক্রিজে এসে হাল ধরছিলেন। কিন্তু লঙ্কান তারকাকে রান আউট করে সাজঘরে ফেরান তামিম ইকবাল। প্যাভিলিয়নে ফেরার আগে ১৬ বলে ২৩ রান সংগ্রহ করেন এই ডানহাতি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না তামিম। বিশ্বকাপ দল ঘোষণার আগেই নিজেকে সরিয়ে নেন তিনি। এই অবসর সময়টাতে বসে থাকতে চান না এই ড্যাশিং ওপেনার। তাই ইপিএল খেলছেন। হিমালয়ের দেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে বেশ রোমাঞ্চিত তামিম। যদিও নেপালে যেতে বেশ বিপত্তিতে পড়তে হয়েছে তাকে।

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দেশ ছাড়েন তামিম। ফ্লাইট জটিলতায় প্রায় ৮ গুণ বেশি সময় ব্যয় করে তাকে যেতে হয়েছে নেপালে। তামিম জানান, ‌‘ইনজুরি কাটিয়ে অনেকটাই ফিট হয়েছি। আমি খুবই রোমাঞ্চিত। এই প্রথম নেপালে আসলাম। ২০১৪ বিশ্বকাপে নেপালের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলাম। এটা ভালো একটা টুর্নামেন্ট। আমি ইপিএলে খেলতে মুখিয়ে আছি। দলের জন্য ভালো কিছু করতে চাই। দলের সঙ্গে আমার যোগাযোগ ছিল। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। গত ২-৩ মাস ধরেই আমি ইনজুরিতে ছিলাম। তবে দেশে গত ২ সপ্তাহ অনুশীলন করেছি। এখন ভালো বোধ করছি। আশা করছি, ভালো শুরু করব। আসরে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।‌’

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ০৯ মে, ২০২৩, ১০:২৩
সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন

ফাইল ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইন বোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের সিটসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টায় এধরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ধরে গিয়ে মুহূর্তে অনাবিল ঢাকা মেট্রো ব ১৫-১৭৪২ নম্বর বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানান, আগুনটি রহস্যজনক। আগুনে বাসের অধিকাংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউই বলতে পারেনি, তবে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, নাশকতা না অন্য কিছু তা তদন্তের আগে বলা যাবে না। ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। তবে বাসটি যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ড পার্কিং করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর