a যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নাগরিকদের দ্রুত আফগান ছাড়ার নির্দেশ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নাগরিকদের দ্রুত আফগান ছাড়ার নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৮ আগষ্ট, ২০২১, ০১:৪৬
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নাগরিকদের দ্রুত আফগান ছাড়ার নির্দেশ

সংগৃহীত ছবি

তালেবান যোদ্ধারা একের পর এক শহর দখল করায় আফগানিস্তানের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। এ অবস্থায় শনিবার দ্রুত মার্কিন নাগরিকদের আফগান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজের।

এর আগে গত শুক্রবার আফগানিস্তানে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিকদের দ্রুত দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। ন্যাটো ও মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা দেশটি থেকে বিদায় নেয়ার পর একের পর এক শহর দখল করছে তালেবানরা।

এ পরিস্থিতিতে তালেবান হামলা থেকে বাঁচতে দ্রুত সব নাগরিককে আফগান ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী প্রত্যাহারের সময় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে তালেবানযোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্কবার্তা দেয়া হলো।

আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে মার্কিন নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দ্রুত যোগাযোগের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

যুদ্ধ থেমে গেলেও আতঙ্কে আছে ইসরায়েল


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২৪ মে, ২০২১, ১১:০২
যুদ্ধ থেমে গেলেও আতঙ্কে আছে ইসরায়েল

ফাইল ছবি

 

গোলাগুলি নেই, বোমবর্ষণও নেই। তারপরও আতঙ্ক কাটছে না। ইসরায়েলের বিভিন্ন শহরে এখনো আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষত মিশ্র অঞ্চলগুলিতে ব্যাপক ভয় কাজ করছে ইসরায়েলের মধ্যে। বর্তমানে ফিলিস্তিনিদের দোকান থেকে রুটি পর্যন্ত কিনছেন না ইসরায়েলি নাগরিক। ইসরায়েলির দোকানে যাচ্ছেন না ফিলিস্তিনিরা। একের অপরের প্রতি নতুন করে বিশ্বাস গড়তে অনেক সময় লাগবে।

ইসরায়েলের মিশ্র অঞ্চলের বহু মানুষ বলেছেন, যুদ্ধবিরতি স্থায়ী সমাধান নয়। মূল সমস্যার সমাধান না হলে ফের লড়াইয়ের সম্ভাবনা আছে। সহিংসতার সম্ভাবনা এখনো উড়িয়ে দেয়া যায়না।

রাজধানী তেল আবিবের প্রান্তে বহু ফিলিস্তিনি থাকেন। সাংবাদিকদের তারা জানিয়েছেন, রাস্তায় নামলে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। স্বাধীনভাবে চলাফেরা পর্যন্ত করা যাচ্ছে না। জেরুজালেমের পূর্ব অংশের ছবিও একই রকম। সেখানেও বহু ফিলিস্তিনি বাস করেন। কিছুদিন আগে সেখান থেকে হাইফা শহরে গেছেন সামাহ।
 
সাংবাদিকদের তারা জানিয়েছেন, জেরুজালেমে নিজের কৌমের মধ্যে থাকার সুযোগ থাকলেও, হাইফাতে সেই সুযোগ নেই। হাইফার জনগণকে জাতিবিদ্বেষের শিকার হতে হয়।

অভিযোগ, পুলিশও বিদ্বেষপূর্ণ মনোবভাব দেখায়। রাস্তায় বের হলেই নানা প্রশ্নের উত্তর দিতে হয়। বস্তুত, লড়াইয়ের সময় এই অঞ্চলগুলিতে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। দুই গোষ্ঠীই একে অপরের উপর আক্রমণ করেছিল।

এদিকে, দুই দিন যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে মন্দির মাউন্ট। ওই মন্দিরের পাশেই আল আকসা মসজিদ। পুলিশ দর্শনার্থীদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে মন্দিরে। এই অঞ্চলটিতে গত সপ্তাহে ব্যাপক গন্ডগোল হয়েছিল এবং মসজিদ ঘিরে রেখেছিল পুলিশ।

মুসলমানদের কাছে এই অঞ্চলটি অনেক পবিত্র। তাই নতুন করে মসজিদ খুলে দেওয়ার ফলে সেখানে সামান্য উত্তেজনা হয়েছিল। তবে ইসরায়েল এবং ফিলিস্তিনি দুই অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর এখন পর্যন্ত বড় ধরণের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সূত্র: ডয়েচে ভেলে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত করলে দেশ আরও এগিয়ে যেতে পারবে


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১:৩৩
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত করলে দেশ আরও এগিয়ে যেতে পারবে

ফাইল ছবি

আন্তার্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘মাই ড্রিম, মাই আইডেন্টিটি’ নামক অনলাইন আলোচনা সভার আয়োজন করার মাধ্যমে নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। একই সাথে জাপানে উই-এর পদযাত্রা শুরু উপলক্ষ্যে জাপান চ্যাপ্টারেরও শুভ উদ্বোধন করা হয়।

জাপান চ্যাপ্টার উদ্বোধনী আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের পেশাগত কাজের কিছু ঘাটতি রয়েছে। কাজ বা অভিজ্ঞতার ঘাটতিগুলো থাকলে নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা পেতে অনেক অসুবিধা হবে। সেজন্য নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে পারলে তারা আরও এগিয়ে যেতে পারবে। নারীরা যত এগিয়ে যাবে, দেশ তত এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা পাঠ্যক্রমকে এমনভাবে সাজাতে চাই যাতে উদ্যোক্তারা প্রশিক্ষিত হতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শর্ট কোর্স চালুর মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষিত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি বলেন যে, আমরা নারী, আমরা পারি দেশের উন্নণে সাহায্য করতে। সুযোগ পেলেই নারীরা দেখিয়ে দেয়। কিন্তু এই সুযোগের জায়গায়টি কিছুটা প্রতিবন্ধকতার তৈরি হয়। তবে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেঞ্চার এবং এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ডিসনি (স্টারস্পোর্টস) এর অ্যাকাউন্ট ডিরেক্টর অনিন্দিতা ঘোষ এবং উই-এর নির্বাহী কমিটির পরিচালক শেখ লিমাসহ আরও অনেকে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক