a আজ ভারত-পাকিস্তান মুখোমুখি
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ ভারত-পাকিস্তান মুখোমুখি


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবা প্রতিদিন
রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ১০:৫৯
আজ ভারত-পাকিস্তান মুখোমুখি

ফাইল ছবি

মরুর বুকে ক্রিকেট। উপ-মহাদেশের ক্রিকেটের চার শক্তিশালী দেশের লড়াই আজ একই দিনে। বিকালে বাংলাদেশ-শ্রীলঙ্কা আর সন্ধ্যায় ভারত-পাকিস্তান লড়াই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে যেন আজ অলিখিত ফাইনালে মুখোমুখি হবে উপমহাদেশের শক্তিধর ক্রিকেট দেশ ভারত-পাকিস্তান।

পরিসংখ্যান বলছে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনো আসরেই ভারতকে আজও হারাতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হুঙ্কার দিয়ে বলেছেন, ‘সেই দিন ভুলে যান। এবার আমরা জিতব।’

আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘অতীতে কি হয়েছে সেখানে নজর নেই। আমার কাছে এই ম্যাচ অন্যান্য ম্যাচের মতই। এখানে কোনো ভিন্নতা দেখছি না। স্টেডিয়ামের পরিবেশ কিছুটা ভিন্ন। কিন্তু আমাদের মানসিকতা, প্রস্তুতি, খেলার ধরনে কোনো ভিন্নতা নেই।’ তার দলকে শানিত মুরুর বুকের ক্রিকেট স্রোতে উত্তেজনায় কাঁপছে দেশ। টিভির পর্দায় হুমড়ি খেয়ে পড়ার অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা। যেন ক্রিকেট যুদ্ধের দামামা বাজছে।

ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই যেন দুই দেশের সীমান্তের লড়াই। এরই মধ্যে কথার যুদ্ধ সীমানা ছাড়িয়ে গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ক্রিকেট তারকা ইমরান খান চোখ রাখছেন দুবাইয়ে ২২ গজের পিচে। তিনি বাবর আজমকে জানিয়ে দিয়েছেন ৯২ বিশ্বকাপে মাঠে নামার আগে কীভাবে নিজেরা মানসিকভাবে শক্তিশালী থাকতেন।

কথা বলেছেন ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব, দিলীপ ভেঙ্গ সরকার, পাকিস্তানের রমিজ রাজা, ওয়াসিম আকরামদের মতো মহারথীরা কথা ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। আর তাতেই রবিবাসরীয় মহারণের জন্য তেঁতে উঠছে মঞ্চ।

যত সময় গড়াচ্ছে ততই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ ততই ছড়াচ্ছে। রোমাঞ্চিত হচ্ছেন উপমহাদেশের ক্রিকেট অনুরাগীরা। বাংলাদেশের দর্শক বিকালে লঙ্কানদের বিপক্ষে সাকিবদের লড়াই দেখবেন। এর পরই উপভোগ করবেন ভারত ও পাকিস্তান ক্রিকেট যুদ্ধে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আম্পায়ার নাদির শাহ মারা গেছেন


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৭
আম্পায়ার নাদির শাহ মারা গেছেন

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় দিকে মারা গেছেন বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

বছরদুয়েক আগে ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকেই অনেকটা গৃহবন্দি মাঠের এই মানুষ। খেলোয়াড়ী জীবনে নাদির শাহ ছিলেন লেগ স্পিনার। সঙ্গে ব্যাটিংও খারাপ করতেন না। ঢাকা লিগে দুই দশকের বেশি সময় খেলেছে আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়ন, সূর্যতরুণ, আজাদ বয়েজ, ধানমন্ডি ও কলাবাগান ক্লাবের হয়ে। পরে আম্পায়ারিং শুরু করে একসময় হয়ে ওঠেন দেশের এক নম্বর আম্পায়ার।

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে ২০০৬ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক হয় তার। সব মিলিয়ে ৪০টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ তিনি পরিচালনা করেন মাঠে দাঁড়িয়ে। টিভি আম্পায়ার হিসেবে কাজ করেন ৬ টেস্ট ও ২৩ ওয়ানডেতে। এছাড়াও ৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১২৭টি লিস্ট ‘এ’ ম্যাচে আম্পায়ারিং করেন তিনি।

তার মৃত্যুর খবর জানিয়ে বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নাদির শাহ (১৯৬৪-২০২১)। আমাদের ভালোবাসার মানুষ, অতুলনীয় নাদির শাহ আর নেই। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।’

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

ইসরায়েল গাজায় শাস্তিযোগ্য যুদ্ধাপরাধ করেছে: এইচআরডব্লিউ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ আগষ্ট, ২০২১, ০৬:৩৩
ইসরায়েল গাজায় শাস্তিযোগ্য যুদ্ধাপরাধ করেছে: এইচআরডব্লিউ

সংগৃহীত ছবি

চলতি বছরের মে মাসে ১১ দিন ধরে ফিলিস্তিনের গাজায় লড়াই হয়েছিল হামাসের ও ইসরায়েলি সেনাদের। সেই লড়াইয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ বা ‘ওয়ার ক্রাইমে’র অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

ঘটনার ২ মাস পর এক রিপোর্টে এমনটাই জানিয়েছে এই মানবাধিকার সংস্থাটি। হামাসের বিরুদ্ধেও অবশ্য একই ধরনের অভিযোগ রয়েছে। চলতি আগস্টে হামাসের বিষয়েও একটি আলাদা রিপোর্ট প্রকাশ করবে হিউম্যান রাইটস ওয়াচ।

জেরুজালেমে ফিলিস্তিনি বসবাসকারীদের উচ্ছেদ নিয়ে প্রথম গোলমাল শুরু হয় হামাস এবং ইসরায়েলের মধ্যে। সে সময় গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সেই বিমান হামলা নিয়ে এর আগেও অনেক বিতর্ক হয়েছে। এতে বহু নিরীহ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।

সংস্থাটি বলছে, ওই ১১ দিনে ইসরায়েলের জনবসতি লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুড়েছিল হামাস। যার ফলে ইসরায়েলের সাধারণ মানুষও আক্রান্ত হয়েছেন। অবশ্য আয়রন ডোম থাকায় বহু মানুষের প্রাণ বেঁচেছে। সূত্র: ডয়চে ভেলে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর