a
ফাইল ছবি
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট জনসমুদ্রে পরিণত হয়েছে। আগের মতো ফেরি চলাচলের ঘোষণার পর মঙ্গলবার থেকে ঘাটে মানুষের চাপ বেড়ে যায়। গতকাল রাত পর্যন্ত ঘাটে ঘরমুখো মানুষের চাপ অনেক বেশি ছিলো। কোন ফেরি আসার সাথে সাথে ফেরিতে লোকজন উঠার জন্য হুমড়ি খেয়ে পড়ে।
আজ বুধবার সকাল হতে শিমুলিয়া ঘাটে লোকজন আরও বেড়ে যায়।
আইন-শৃংখলা বাহিনী বিগত কয়েকদিনের ন্যায় আজও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। তারপরও প্রায় ১ কিলোমিটার পায়ে হেটে যাত্রীরা ঘাটে প্রবেশ করছে। অনেকে পরিবার পরিজন ও মালপত্র নিয়ে পায়ে হেটে ঘাটে পৌঁছাতে হাফিয়ে উঠছে। আবার ঘাটে এসে যাত্রীদের ফেরিতে উঠতে আরেক যুদ্ধ করতে হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারি উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। বাংলাবাজার ঘাট হতে যখন কোন ফেরি ভিড়ছে, তখনি যাত্রীরা সবাই একসঙ্গে উঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। যাত্রীদের চাপে ফেরির যানবাহনগুলো ঠিকমতো নামাতে পারছে না। আর এরফলে ধীরগতিতে যানবাহন নামিয়ে ফেরি ছাড়তে দেরি হচ্ছে।
আগের ন্যায় ঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ১৩-১৪ টি ফেরি চলছে। কিন্তু যাত্রীদের অতিরিক্ত চাপে হিমশিম খেতে হচ্ছে ঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের। একটি ফেরি ঘাটে বেড়ানোর সাথে সাথেই সকল যাত্রী সেখানেই উঠার চেষ্টা করছেন। কোনোভাবেই তাদের ফেরি থেকে নামানো যাচ্ছে না বা স্বাস্থ্যবিধি মানার যে দূরত্ব তা কোনভাবেই রক্ষা করা সম্ভব হচ্ছেনা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামীকাল বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে হবে তিনি জানান। তবে দূরপাল্লা যান বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বিকেলে সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। সেতুমন্ত্রী আরও বলেন, বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। এক্ষেত্রে গাড়ির আসন সংখ্যার অর্ধেক যাত্রী উঠাতে হবে বলে জানানো হয়।
তিনি আরও জানান, শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং নিজ শহরের পরিবহন অন্য শহরে যেতে পারবে না।
ছবি: সুমন, মুক্তসংবাদ প্রতিদিন
বিশেষ প্রতিনিধি, সরিষাবাড়ি: জামালপুর, সরিষাবাড়ি, তারাকান্দী যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কর্তৃক আয়োজিত এক বিশেষ সাধারণ সভা ২৯ নভেম্বর, শুক্রবার, সিবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা সারকারখানার জিএম জনাব আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিবিএ-র সাবেক সাধারণ সম্পাদক জনাব মোরশেদ আলম তালুকদার। প্রধান বক্তা তার বক্তব্যে যমুনা সারকারখানাতে দ্রুত গ্যাস সরবরাহ করে সারকারখানাটি পূনরায় চালু করার আহবান জানান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জনাব মনিরুজ্জামান আদম, শ্রমিক নেতা ও সিবিএর সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হোসেন, জনাব আমজাদ হোসেন, অফিসার ইনর্চাজ, তারাকান্দি তদন্ত কেন্দ্র।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জনাব মনিরুজ্জামান মাছুম, শফিকুল ইসলাম হাই, রাশেদুল ইসলাম লিটন ও জাহাঙ্গীর, স্বপন, রুকোন প্রমুখ। উল্লেখ্য, শীঘ্র শ্রমিক কর্মচারীদের নির্বাচনের লক্ষ্যে একটি নির্বাচন কমিটি গঠন করা হয়।