a কুচবিহার জেলার দিনহাটায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

কুচবিহার জেলার দিনহাটায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত


অমৃতরায়, বিশেষ প্রতিনিধি, ভারত, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪, ০১:২১
কুচবিহার জেলার দিনহাটায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

              সংবাদ সম্মেলন

 

সংবাদ বিজ্ঞপ্তি কুচবিহার জেলার দিনহাটায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত দিনহাটা বনেজ রিক্রেয়শন ক্লাবের উদ্যোগে ও সার্ক কালচারাল সোসাইটির সহযোগিতায় সম্প্রতি ২ দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কুচবিহার জেলার বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. নিখিল চন্দ্র রায়, সার্ক কালচারাল সোসাইটির ভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের সাবেক যুগ্নসচিব ড. অমল কান্ত রায়, নেপালের সভাপতি রাজেন্দ্রগুড়াগাই, ভুটানের সভাপতি পুরকা বিশ্ব ও শ্রীলংকার প্রতিনিধি ড. চন্দ্রানী কস্তুরী আচার্য।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট লেখক সাদাত হোসাইন। বক্তব্য রাখেন প্রকাশক মাজহারুল ইসলাম, কবি আজিজুল হক, ..সম্পাদক আমিনুর রহমান, শান্তি নিকেতনের অধ্যাপক সুভাষ মুখার্জি। অনুষ্ঠানে শতাধিক কবি-সাহিত্যিক কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, দেশভাগ হলেও সংস্কৃতিতে ভাগ করা যায় না। সার্কভুক্ত দেশের জনগনের সঙ্গে জনগনের বন্ধুত্ব স্থাপন করাই হলো এ সম্মেলনের মূল উদ্দেশ্য। সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের নেতা বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. মমতাজুল করিম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধি সরকার যেভাবে সাহায্য করেছেন তা বাংলার জনগন আজীবন স্মরণ করবে। সম্মেলনে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর এডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম স্বপন, মোঃ আবদুল কুদ্দুস ও মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

 

FROM SAARC CULTURAL SOCIETY

65/4, GRAHAM ROAD

P.O & P.S.- REGENT PART

TOLLYGUNGE, KOLKATA-700040

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

৪ বার বিয়ে একই নারীকে মাত্র ৩৭ দিনের মধ্যে


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১০:২৩
৪ বার বিয়ে একই নারীকে মাত্র ৩৭ দিনের মধ্যে

ফাইল ছবি

এক ব্যক্তি একই নারীকে পর পর তিনবার ডিভোর্স দেন এবং চারবার বিয়ে করেন। পুরো ব্যাপারটি ঘটে ৩৭ দিনের মধ্যে।  জানা যায়, ওই ব্যাংকার ব্যক্তি একটু দীর্ঘ ছুটি চেয়েছিলেন। অফিস ছুটি দিতে অস্বীকার করে। তখনই তিনি বিয়ের সংখ্যা বাড়ানোর কৌশল আটেন। কারণ বিয়ে করলে ছুটি দিতে বাধ্য প্রতিষ্ঠানটি।

পেশায় ব্যাংককর্মী এই ব্যক্তি বিয়ের জন্য সবেতন ছুটির আবেদন করেন। ছুটি মঞ্জুর হয় ৮ দিন, এরপর বিয়ে করেন তিনি। কিন্তু ৮ দিনের মাথায় তিনি বউকে ডিভোর্স দিয়ে বসেন আবারও বিয়ের দিন ধার্য করে ব্যাংকে আবার ছুটির আবেদন করেন। আবার ছুটি মঞ্জুর হয় এবং তিনি ৭ দিনের সাবেক বউকেই বিয়ে করেন এবং পরের ছুটির শেষ হওয়ার আগেই তিনি একই কাজ করেন। এরকম তিনবার একই ঘটনা ঘটার পরে পরের বার ওই কর্মী আবার বিয়ের ছুটির আবেদন করলে ব্যাংক তাকে সেই ছুটি দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, ওই কর্মীকে তারা সবেতন ছুটি শুধু তার প্রথম বিয়ের জন্য দেবে বলে জানায়।

এরপর ওই ব্যক্তি অফিসের এই সিদ্ধান্তে ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেন। সব শুনে বিয়ের ছুটি না দেওয়ার অপরাধে সেই ব্যাংকেই জরিমানা করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ করেন, ওই ব্যক্তি অন্যায্য কাজ করেছেন। কিন্তু সেটা জেনেও আদালত জানিয়ে দেন, লোকটির আচরণ অযৌক্তিক, কিন্তু শ্রম আইনে এমন কোনও অনুচ্ছেদ নেই যাতে বলা রয়েছে, ছুটির জন্য কোনও ব্যক্তি একই নারীকে একাধিকবার বিয়ে করতে পারবে না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পুতিনের পরাজয় নিশ্চিত করতে বিশ্ব সংকল্পবদ্ধ: ট্রুডো


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৯ মে, ২০২২, ০৮:২২
পুতিনের পরাজয় নিশ্চিত করতে বিশ্ব সংকল্পবদ্ধ: ট্রুডো

ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যেন পরাজয় ঘটে, তা নিশ্চিত করতে বিশ্ব যথাসাধ্য চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে মস্কোকে বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে রাখা হবে বলে জানান।

গতকাল রবিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘পুতিনকে যা বোঝা দরকার তা হলো, পশ্চিমারা সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি যা করছেন তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সংকল্পবদ্ধ। তার অবৈধ যুদ্ধ, ক্রমবর্ধমানতা এবং ইউক্রেনে আরও আক্রমণ করার জন্য তার লাল রেখা অতিক্রম করার অর্থ হলো, আমেো একটি বিশ্ব হিসেবে তার পরাজয় নিশ্চিত করতে যা করার দরকার সবই করবো।’

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে গেছেন তিনি। রবিবার (৮ মে) দেশটির ইরপিন শহর পরিদর্শন করেছেন তিনি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলোচনা করবেন এই নেতা। এর মাঝেই রয়টার্সকে ট্রুডো বলেন, ‘পুতিন ভয়ানক ভুল করছেন।’ সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়