a
ফাইল ছবি
জ্বালানি তেলের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জ্বালানি তেলের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুইদিনের কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১১ আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং ১২ আগস্ট সারা দেশে প্রতিটি মহানগর জেলায় প্রতিবাদ সমাবেশ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে আমরা কর্মসূচি নিয়ে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
হেফাজতের নায়েবে আমির আবদুল আউয়াল তার পদত্যাগের সিদ্ধান্ত বাতিল করেছেন উল্লেখ করে আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরের নির্দেশে কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধিদল আবদুল আউয়াল হুজুরের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। কিছু ভুল বোঝাবুঝি ছিল, আমরা তা মীমাংসা করেছি। আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আবদুল আউয়াল হুজুর তার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’
মাওলানা আবদুল আউয়ালের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে বের হয়ে বুধবার (৩১ মার্চ) বিকেলে একথা জানান হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক।
এসময় মামুনুল হক বলেন, ‘হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, মহাসড়কে অবস্থান নিয়েছি। অনেক জায়গায় হেফাজতের দায়িত্বশীলদের রাজপথ থেকে উৎখাত করতে প্রশাসন উদ্যত হয়েছে। সেখান থেকে কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে, তা হেফাজতের পক্ষ থেকে করা হয়নি।’
এসময় সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম সাংবাদিকদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখতে চায় এবং তা অব্যাহত আছে। ব্যক্তি পর্যায়ে কেউ ভুল বুঝে কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে, তবে তার সঙ্গে দায়িত্বশীলদের কোনো সম্পর্ক নেই।
ফাইল ছবি
ইউক্রেনের লিসিচানস্ক শহরের একটি বৃহৎ তেল শোধনাগার দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে। শুক্রবার (১ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানায়।
এর আগে লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই বলেন, রাশিয়ান বাহিনী লিসিচানস্কের একটি শোধনাগারের কিছু অংশ অংশে হামলা চালিয়েছে এবং দখল করে নিয়েছে।
এদিকে রুশ সমর্থিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)-এর সহকারী মন্ত্রী ভিটালি কিসেলেভ ঘোষণা করেন, রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের লিসিচানস্ক শহরের একটি তেল শোধনাগার ‘পুরোপুরি দখলে নিয়েছে’।
তিনি আরও বলেন, আমাদের সেনারা আজ পুরোপুরি এটি নিয়ন্ত্রণে নিয়েছে। সেনারা শোধনাগারের ভেতরে প্রবেশ করেছে। সূত্র: ইত্তেফাক