a
ফাইল ছবি
আল্পনা শাহীন
হিন্দু-জানিনা, ইসলাম-চিনিনা, বুঝিনা-ক্রিশ্চান;
মানুষ চিনি, মানুষ ভজি
মানুষই বিশ্বে মহিয়ান!
সভ্যতার ঐ পিচ্ছিল পথে
রথে চড়ায়নি কোন ধর্ম,
যা কিছু নিত্য মহৎ সত্য সবই এই মানুষের কর্ম।
ধর্মের নামে অধর্ম আজ
বিশ্বকে করছে মহাগ্রাস,
বিভেদ বঞ্চনা কষ্ট শোকে
মানুষ ফেলছে দীর্ঘশ্বাস!
বোধের জগতে দেওলিয়া
হয়ে উন্মাদনায় মেতে রই,
এসো এবার মানুষ পূজি
মানুষের মত মানুষ হই।
ফাইল ছবি: মুক্তা দাশ
বয়সী বয়স
~মুক্তা দাশ ~
বয়সটা..!
কেমন যেনো আটকে আছে , একটা কথায়
সবার মুখে একই কথা --- পঞ্চাশে এসে ভীমরতিতে ?
এই বয়সে ...!!!!
কিন্তু আমার মন যে বেড়ায় ঐ বয়সে !
ঐ যে যেদিন কুমারিত্ব হারিয়েছিলাম
ভয়ে ভয়ে মুখ লুকাতাম সবার থেকে....লুকিয়ে চুরিয়ে দেখতাম ঐ একজোড়া চোখ !
কি জানি কি ছিলো ওতে
আজও আমি পাইনি খুঁজে।
তবে, কেমন যেনো টানতো কেবল সারাবেলা !
মধ্যাকর্ষণ টানে যেমন, নরম মাটির পৃথিবীকে !!
ঠিক তেমনি,,, টানতো কেবল ঐ দু'চোখে !!!
কিন্তু এখন সন্ধ্যাবেলা
বাড়ছে বয়স! থোকা থোকা
চোখের কোলে কালির ছোপ, গালে -মুখে
বুড়ো বটের শেকড়ের ঝোপ!
নরম হাতের কোমলতা ?
ভুলেই গেছি , কবে ছিলো তা !!
ফাইল ছবি
আসন্ন বাংলাদেশ নিউজিল্যান্ড ৫ম্যাচ টি-টুয়ান্টি সিরিজকে সামনে রেখে কোয়ারান্টাইন পর্ব শেষ করে অনুশীলনে ব্যস্ত উভয় দল। গতকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে টাইগাররা।
একদিন পর গতকাল শনিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত ২৪ আগস্ট রাতে তিনি দেশে ফিরেছেন। এরপর সিরিজের নিয়ম অনুযায়ী যেতে হয় তিন দিনের কোয়ারেন্টিনে। ফলে একদিন পর শুরু হয় তার প্রস্তুতিপর্ব।
গত ২৪ আগস্ট দল জৈব সুরক্ষায় প্রবেশ করলেও সাকিবকে অন্য হোটেলে রুম কোয়ারেন্টিনে থাকতে হয়। অবশেষে গতকাল ২৮ আগস্ট শেষ হয় তার কোয়ারেন্টিন। এরপর তিনি মিরপুর শেরে বাংলায় অনুশীলনে নামেন। বেলা ২টায় শুরু হয়ে সাকিব- মাহমুদউল্লাহদের অনুশীলন চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ১ সেপ্টম্বর পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে ৩১ আগন্ট পর্যন্ত চলবে অনুশীলন। শেরে বাংলা স্টেডিয়ামে বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের সময়ের সঙ্গে মিল রেখে ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়।