a করোনায় (১২জুলাই) মৃত্যু ২২০, শনাক্ত ১৩৬৭৮ এবং সুস্থ ৭০২০
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (১২জুলাই) মৃত্যু ২২০, শনাক্ত ১৩৬৭৮ এবং সুস্থ ৭০২০


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১২ জুলাই, ২০২১, ০৬:৫০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৩৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৩,৬৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।
 
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭০২০ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বেশি সংক্রমিত জায়গায় আংশিক লকডাউনের পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ডেস্ক:
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ০৫:৪৭
বেশি সংক্রমিত জায়গায় আংশিক লকডাউনের পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব জায়গায় সংক্রমণ বেশি সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’ 

আজ সোমবার রাজধানীতে হৃদরোগ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে জুমে কানেক্ট হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সংক্রমণ রোধে সরকারকে আমরা পরামর্শের একটি বড় লিস্ট দিয়েছি। আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দুই একদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।’

জাহিদ মালেক বলেন, ‘সংক্রমণ আরও বাড়লে মৃত্যু বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের যত বেড আছে, দেওয়া হয়েছে। আমরা চাইলেই রাতারাতি আইসিইউয়ের ম্যানপাওয়ার বাড়াতে পারব না।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে পরামর্শ দিয়েছি কক্সবাজার, বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা বা লোক সমাগম সীমিত করার। পিকনিক, বিয়ে, ওয়াজ বন্ধ বা সীমিত করা, রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সীমিত করা ও যানবাহনে যাত্রী অর্ধেক নামিয়ে আনা বা সীমিত করা, অফিসে জনবল সীমিত করার পরামর্শ দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এ মাসের টিকা আমরা পাইনি। প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে কেনা টিকার বিষয়ে বলেছেন। কোভ্যাক্সের টিকা পেতে মে, জুন মাস সময় লাগবে। টিকা পেতে দেরি হলে, আমাদের অন্য প্ল্যান করতে হবে।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পবিত্র রমজানে মহান আল্লাহ যেন সবার কষ্ট কমিয়ে দেন: মুশফিক


ক্রীড়া ডেস্ক:
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১:৪৫
পবিত্র রমজানে মহান আল্লাহ যেন সবার কষ্ট কমিয়ে দেন: মুশফিক

ফাইল ছবি

বছর ঘুরে অফুরন্ত রহমত নিয়ে ফিরে এলো মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজান আসে আমাদের অন্তরজগৎ প্রস্তুত করতে। যেন সেখানে খোদাভীতি জায়গা করে নিতে পারে। 

বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পৃথিবীজুড়ে থাকা মুসলিমদের রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম , সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

‘পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ যেন সবার কষ্ট কমিয়ে দেন, রহমত নাজিল করেন এবং জীবনকে সমৃদ্ধ করেন। সবাইকে রমজান মোবারক,’ নিজের ফেসবুক পেইজে লেখেন মুশফিক।

তামিম লেখেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন।’

নিজের ফেইসবুক পেইজে সাকিব লেখেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।’

তিন জনের কেউই অবশ্য এই মুহূর্তে দেশে নেই। বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় কোয়ারেন্টিনে আছেন তামিম ও মুশফিক। অন্যদিকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে আছেন সাকিব আল হাসান। 

এছাড়া রমজানের শুভেচ্ছা জানালেন, রুবেল হোসেন-তাসকিন আহমেদও। পেসার রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা গিয়েছে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য