a
ফাইল ছবি
নন্দীগ্রামের বয়ালের বুথে গিয়ে দু' ঘণ্টা আটকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। রাজ্যে ভোট প্রচারে এসে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন মোদি। তার দাবি, নন্দীগ্রামের ঘটনাই প্রমাণ করে যে দিদি (মমতা) হার মেনে নিয়েছেন।
হাওড়ার উলুবেড়িয়ার সভায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'কিছুক্ষণ আগে নন্দীগ্রামে যা হলো আমরা সবাই দেখেছি। এতেই প্রমাণিত, দিদি হার মেনে নিযেছেন। এটাই বুঝিয়ে দিচ্ছে যে বাংলায বিজেপির সরকার তৈরি হতে চলেছে।
তৃণমূলনেত্রীকে উদ্দেশ করে মোদি আরও বলেন, দিদি, এখনও শেষ দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া চলছে। কানাঘুষা শুনছি আপনি নাকি শেষ পর্বের ভোটের জন্য অন্য কোনও আসন থেকে মনোনয়ন জমা দিতে পারেন, এটা কি সত্যি? আপনি নন্দীগ্রামে গেলেন, মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে। আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে।
মমতাকে আক্রমণ করে মোদি বলেন, 'বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে দিদিকে বিদায় জানাতে হবে। নন্দীগ্রামের মানুষ এ দিন সেই স্বপ্নটাই পূরণ করলেন।' সূত্র:বিডিপ্রতিদিন
ফাইল ছবি
প্রায় নয় বছর পর পাকিস্তানে সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ। গত সপ্তাহের ওই সফরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এসময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমার প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি, যা পাকিস্তানকে বলতে, আমরা যেকোনও সহযোগিতার জন্য প্রস্তুত। পাকিস্তানের যা যা দরকার তার জন্য প্রস্তুত রাশিয়া।’
বৈঠকে অংশ নেয়া এক জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা বলেন, ‘অন্যভাবে বললে, রুশ প্রেসিডেন্ট আমাদের ব্ল্যাংক চেক সেধেছেন।’
পুতিনের ‘ব্ল্যাংক চেক’ এর বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি আরও বলেন, ‘আপনারা যদি গ্যাস পাইপলাইন, করিডোর, প্রতিরক্ষা বা অন্য যেকোনও সহযোগিতার জন্য আগ্রহী হন, তাহলে রাশিয়া তার জন্য প্রস্তুত।’ সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম যুদ্ধাবস্থায় বিরাজ করার মাঝে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সহিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠক সম্পন্ন এবং পুতিন প্রস্তাব দিয়ে রেখেছেন পাকিস্তানকে ‘ব্ল্যাংক চেক’। সব মিলে সামনের দিনগুলোতে বিশ্বে সামরিক তৎপরতা কোন দিকে যাচ্ছে তা এই মূহুর্তে বলা দূরুহ।
ফাইল ছবি
দেশের আদালতের অবকাশকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভার আহ্বান করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামীকাল বুধবার বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্নলিখিত আলোচ্যসূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য ফুলকোর্ট সভা ডাকা হয়েছে।
সভার আলোচ্যসূচিগুলো হলো— বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ সালের বার্ষিক ছুটি সংবলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি এবং অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটি বিষয়।
প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেসব বিষয় নিয়েও সভায় আলোচনা হয়। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করবেন।