a আজারবাইজানের সামরিক বাহিনী চলাচলে আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজারবাইজানের সামরিক বাহিনী চলাচলে আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ০৬ অক্টোবর, ২০২১, ০৯:০৭
আজারবাইজানের সামরিক বাহিনী চলাচলে আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান

ফাইল ছবি

আজারবাইজানের সামরিক বাহিনীর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে বাকুকে এ তথ্য জানানো হয়। ইরানের ওপর দিয়ে আজারবাইজানের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানে সামরিক সরঞ্জামাদি বহন করত আজারবাইজান। সে পথটি বন্ধ করে দিয়েছে তেহরান। একটি সামরিক সূত্র তুর্কি ওয়ার্ল্ডকে বিষয়টি জানিয়েছে। 

তেহরানের এমন সিদ্ধান্ত আর্মেনিয়ার প্ররোচণায় করা হয়েছে বলে আজারবাইজান মনে করে। 

বাকুর সামরিক বাহিনী প্রতিনিয়ত সামরিক সরঞ্জাম আজারবাইজানের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নাখচিভানে এ পথে বহন করত।   

এদিকে ইরান বেশিরভাগ সময় আজারবাইজানের আকাশসীমা আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোর ব্যবহার করে।

একটি সামরিক সূত্র জানায়, নাখচিভানে আজারবাইজানের সামরিক সরঞ্জাম পাঠাতে ইরানের এই প্রচেষ্টা সাময়িক বাধার সৃষ্টি করবে। কারণ হিসেবে বলা হচ্ছে, পরিবহণের জন্য এই রুট কম ব্যবহার করা হয়। সাধারণত অন্যপথে পরিবহণ পছন্দ করে দেশটি।

বেশ কয়েকটি ঘটনায় আজারবাইজান ও ইরানের মধ্যে সম্পর্ক বর্তমানে তালানিতে ঠেকেছে। 

নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র আজারবাইজানের একটি স্বশাসিত ছিটমহল। নাখচিভান একটি অর্ধ মরূভূমি অঞ্চল। অঞ্চলটি আজারবাইজানে মূল অংশ থেকে আর্মেনিয়ার দ্বারা বিচ্ছিন। জানগেজুর পর্বত দ্বারা নাখচিভানের সঙ্গে আর্মেনিয়ার সীমান্ত এবং আরাস নদী দ্বারা ইরানের সঙ্গে সীমান্ত হয়েছে। নাখচিভান অঞ্চলটি খুবই শুষ্ক এবং এটি পাহাড়ি এলাকা। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দ্বিতীয়বার ব্যালিষ্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ১০:০২
দ্বিতীয়বার ব্যালিষ্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার পর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

শত্রু পক্ষকে হুমকির বার্তা দিয়ে উত্তর কোরিয়া প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পর দ্বিতীয়বার আরও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপানের কাছেই এই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের প্রশাসন বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

বিষয়টি নিয়ে প্রথম দফায় পাত্তা না দিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এমনই ইঙ্গিত দিলেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচী যে তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য যে বিরাট হুমকি তা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে এক মহড়া শুরুর পরপরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং আমেরিকার নয়া প্রশাসনের ঘুম হারাম করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসছে ‍‍‍‍`নৈবেদ্য‍‍`



বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ১২:৪০
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসছে ‍‍‍‍`নৈবেদ্য‍‍`

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসছে ‍‍‍‍`নৈবেদ্য‍‍`

ওয়েব ফিকশন 'নৈবেদ্য' নির্মিত হয়েছে মা, সন্তান, মানবতা ও মুক্তিযুদ্ধ এ সকল বিষয়কে ঘিরে এই গল্প তৈরি করা হয়েছে। 

২১ বছরের এক তরুণী 'মা' তাঁর নিজের সন্তানের সত্তা রক্ষার লড়াই করতে থাকে।

স্বাধীনতা ও পরবর্তী সময়ে দেশ শত্রুমুক্ত হলেও সামাজিক অন্যায়-অত্যাচার থেকেও মুক্তি পাইনি সেই যোদ্ধা 'মা'।

সমাজের অত্যাচার থেকে নিজেকে ও সন্তানকে রক্ষা করার জন্য এক 'মা' ছুটে বেড়ায় নিরাপদ আশ্রয় কেন্দ্রের খোঁজে। সত্তা ও শান্তি রক্ষার এ লড়াইয়ে সে দেশান্তরিত হয়। পরে সে সত্য গোপন করে হিন্দু গৃহবধূ সাঁজে মিথ্যার আশ্রয় নিতেও বাধ্য হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রামে তরুণ প্রজন্মের ত্যাগ-ধৈর্য যুদ্ধ-পরবর্তী সময়ে একজন মা ও তাঁর সন্তানের জীবন যুদ্ধের লড়াই এবং মানবতা জয়ের কাহিনী ঘিরে এ গল্পে নির্মিত হয়েছে ‘নৈবেদ্য’। 

নৈবেদ্য' যৌথভাবে পরিচালনা করেছেন চলচ্চিত্র পরিচালক শাব্দিক শাহীন ও সিহানুর রহমান আসিফ। শ্যামল চন্দ্রর (ভারত) গল্পে বাংলাদেশ থেকে এর চিত্রনাট্য করেছেন মান্নান হীরা।

'নৈবেদ্য'তে অভিনয় করেছেন তারিক আনাম খান, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, সাইকা আহমেদ, দীপক কর্মকার, শাহজাহান সম্রাট, বিটলু শামিম, তাজ সুরুভি এবং আরও অনেকে।একটি বিশেষ চরিত্রে অভিনয় [অতিথি] করেছেন মোহাম্মদ হাসান ইমাম খান (সোহেল হাজারী), এমপি।

বিশ্বজিৎ দাসের প্রযোজনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসছে ২৬ মার্চ জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক