a আজিজুল্লাহ আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজিজুল্লাহ আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন 
মঙ্গলবার, ১৭ আগষ্ট, ২০২১, ১২:৫৮
আজিজুল্লাহ আফগান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর সেখানে ইসলামিক স্টেট করার ঘোষণা দেওয়া হয়েছে সকলের মনে উদ্বেগ ছিল ক্রিকেট বিশ্বের আশাজাগানিয়া দল হিসেবে আত্নপ্রকাশ করা আফগানিস্তান কি তাহলে ক্রিকেট থেকে হারিয়ে যাবে? কিন্তু না বরং সে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফরম্যাটে বেশ কিছু রদবদল করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডে ফারহান ইউসেফ জাইকে সরিয়ে দেয়া হয়েছে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজিজুল্লাহ ফাযলিকে।

এর আগেও এক দফা আফগান বোর্ডের চেয়ারম্যান পদে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন আজিজুল্লাহ। দেশটির সংবিধান অনুযায়ী, ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান হলেন বোর্ডের প্রধান। সমস্ত ব্যবহারিক কাজের ক্ষমতা থাকে সিইও এর হাতে। তিনি ক্রিকেটের সমস্ত কার্যক্রম দেখাশোনা করেন। এই পদে বর্তমানে আছেন ডক্টর হামিদ শিনওয়ারি। যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট উন্নয়নে দারুণ আশাবাদী এসিবির নতুন বোর্ড প্রধান।

১ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ মুখোমুখি হবে আফগানিস্তান। প্রথমে আরব আমিরাতে হবার কথা থাকলেও এখন শ্রীলঙ্কার হাম্বানটোটায় এই সিরিজ আয়োজন করতে চায় আফগান বোর্ড।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল ইংল্যান্ড


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩, ০৭:৫০
১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল ইংল্যান্ড

ফাইল ছবি

বাংলাদেশের মাটিতে মিরপুর ষ্টেডিয়ামে ১৩২ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ই্ংল্যান্ড। গত সাত বছর আগে ২০১৬ সালেও ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে বাংলাদেশ সিরিজ হেরেছিল।

তাসকিন আউট হওয়ার ঠিক পরের বলেই ফিরলেন তাইজুলও। স্যাম কারেনের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। ৪৪.৪ ওভারে ১৯৪ রান তুলতেই অলআউট বাংলাদেশ। ১৩২ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। 

আগের দিনের চেয়ে ভালো উইকেটে ইংল্যান্ডের ৩২৬ রানের নাগাল পায়নি বাংলাদেশ। কারেনের প্রথম ওভারেই ২ উইকেট পড়ার পর এক সময় ৯ রানে ৩ উইকেটে পরিণত হয় স্বাগতিকেরা। এরপর থেকে লড়াইটা হয়ে পড়ে অসম। 

সাকিব ও তামিমের জুটিতে সাকিবের ফিফটি রান হলেও তা বেশী দূর এগুতে পারেনি। আগামী ৬ মার্চ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেটি শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আজ রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক :
রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮
আজ রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা

ফাইল ছবি

ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ মনে করা হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। উভয় প্রতিপক্ষের একে অপরের সাথে লড়াই বলতেই ফুটবল অন্যরকম এক রোমাঞ্চ দেখা যায়  ভক্তদের মাঝে। কোপা আমেরিকার প্রায় দুই মাস পর আজ রবিবার দিবাগত রাত ১টায় ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

মহারণের আগে দুই দলেই বিরাজ করছে শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পৌছায় আর্জেন্টিনা। সেই তুলনায় চিলির বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে সেলেসাওদের। কেননা ভ্রমণ জটিলতার কারণে শীর্ষ ৯ খেলোয়াড়কে পায়নি তারা। তবুও এভেরটন রিভেইরোর একমাত্র গোলে বিশ্বকাপ বাছাইপর্বে টানা সপ্তম জয় তুলে নেয় তিতে শিষ্যরা।

আর্জেন্টিনার বিপক্ষে জিতে সংখ্যাটা আটে পরিণত করতে চান এভারটন, চিলির বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘টানা সাত জয় ঐতিহাসিক। এটা একটা ডার্বি এবং সত্যিই কঠিন একটা ম্যাচ এবং আমাদের আরও একটা ম্যাচ জেতার আশা থাকবে।’ অপরদিকে আর্জেন্টিনাও ছেড়ে কথা বলতে রাজি নয়। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে থাকা মেসিরা পুনরাবৃত্তি করতে চায় কোপা আমেরিকার সেই ফাইনালের। যেখানে আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপার দেখা পায় আলবিসেলেস্তারা। তবে কোচ লিওনেল স্কালোনির জন্য চিন্তার কারণ হতে পারে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির চোট। ভেনেজুয়েলার বিপক্ষে বাজে ভাবে ফাউলের শিকার হন তিনি। এদিক থেক ওদিক হলেই ঘটতে পারতো বিপদ। তবে জানা গেছে চোট গুরুতর নয়।

সম্ভাব্য একাদশ:

ব্রাজিল: ওয়েভেরটন, দানিলো, মারকিনিওস, মিলিতাও, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, গিমারেজ, বারবোজা, নেইমার, ভিনিসিয়াস।

আর্জেন্টিনা: এমিলিয়ানো, মলিনা, পেজ্জেলা, ওতামেন্দি, তালিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, লো সেলসো, রদ্রিগেজ, মেসি, লাওতারো।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর