a হাসপাতালে ভর্তি মুরালিধরন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হাসপাতালে ভর্তি মুরালিধরন


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১১:২০
হাসপাতালে ভর্তি মুরালিধরন

ফাইল ছবি

হৃদরোগজনিত কারণে রবিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সর্বশেষ খবরে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শ্রীলঙ্কার ক্রিকেট লিজেন্ডের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সানরাইজার্স হায়দরাবাদের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন মুরালিধরন। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট রেকর্ড ৮০০ উইকেট শিকার করা সাবেক এই স্পিনার বর্তমানে হায়দরাবাদের মেন্টর।

শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন প্রাক্তন এই অফস্পিনার। হায়দরাবাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আইপিএলে আসার আগেই তাঁর হৃদযন্ত্রের সমস্যা আছে বলে জানান মুরালি। তবে স্টেন্ট বসানোর প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন ডাক্তাররা। চেন্নাইয়ের হাসপাতালে যাওয়ার পর আঞ্জিয়োপ্লাস্টি হয় তাঁর। তবে এখন ভালো আছেন।’’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাহুল দ্রাবিড় হেড কোচ হচ্ছেন ভারত দলের


ক্রীড়া ডেস্ক:
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ০৭:৩২
রাহুল দ্রাবিড় হেড কোচ হচ্ছেন ভারত দলের

ফাইল ছবি। রাহুল দ্রাবিড়

 

আইপিএলের দল ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন দেশটির 'দ্য ওয়াল'খ্যাত সাবেক ক্রিকেটের রাহুল দ্রাবিড়। তবে অনেক সময় গড়ালেও অপেক্ষার অবসান হতে যাচ্ছে, অর্থাৎ আবারও ভারতের জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। 

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে প্রকাশ– আসন্ন শ্রীলংকা সফরে ভারত দলের হেড কোচের দায়িত্ব পেতে চলেছেন দ্রাবিড়। ভারত আগামী জুলাইয়ের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত শ্রীলংকার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।

জানা গেছে, জুলাইয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে ব্যস্ত থাকবে বিরাট কোহলির দল। দলের সঙ্গে সেখানে থাকবেন হেড কোচ রবি শাস্ত্রী। একই সময়ে শ্রীলংকায় পাঠানো ওয়ানডে ও টি-টোয়েন্টি দলকে পরিচালনায় দ্রাবিড়কে কোচ হিসেবে পাঠানো হচ্ছে সেখানে।  

আগামী ১৩, ১৬ ও ১৯ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২২, ২৪ ও ২৭ জুলাই। আগামী ৫ জুলাই এ দুই সিরিজে খেলার জন্য  শ্রীলংকার উদ্দেশে দল নিয়ে রওনা দেবেন রাহুল দ্রাবিড়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আজ থেকে ট্রেনের টিকটে কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০১ মার্চ, ২০২৩, ০৯:০৮
আজ থেকে ট্রেনের টিকটে কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র

ফাইল ছবি

আজ থেকে যাত্রীদের ট্রেনের টিকেট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন।কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়। এ ব্যবস্থায় বিদেশি নাগরিকদের ট্রেনে ভ্রমণে পাসপোর্ট দেখিয়ে টিকিট নিতে হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট কাটতে হবে এবং  এই ব্যবস্থাকে ‘টিকিট যার ভ্রমণ তার’ বলছে রেলওয়ে। টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি। আজ সকাল সাড়ে আটটায় কমলাপুর রেলস্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।

তবে এর মাধ্যমে অনেক যাত্রীই ট্রেনে চড়তে পারবেন না বলে আশঙ্কা করছেন অনেকেই। কিছু রেলের কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থায় যাত্রীদের হয়রানি ও কষ্ট বাড়বে। কারণ, এই ব্যবস্থায় টিকিট কাটতে হলে ১২ বছরের বেশি বয়সী দেশের জনসংখ্যার সবাইকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ওয়েবসাইট থেকে টিকিট কাটতে হলে অন্তত একটি ই-মেইল আইডি লাগবে। কারণ, ই-মেইল আইডি দিয়ে সাইন আপ ছাড়া নিবন্ধন কিংবা টিকিট কাটা যাবে না। আর যাঁরা কাউন্টার থেকে টিকিট কাটবেন, তাঁদেরও আগে থেকে নিবন্ধন থাকতে হবে। এই বিবেচনায় দেশের একটা বড় জনগোষ্ঠী টিকিট কাটার সুযোগই পাবে না।

এই পদ্ধতি চালু হলে অনেক যাত্রীই ট্রেনে চড়তে পারবেন না বলে আশঙ্কা করছেন।

এদিকে নতুন পদ্ধতি চালু হওয়ার খবরে অনলাইন ও কাউন্টারে রেলের অগ্রিম টিকিট নেওয়ার হিড়িক পড়েছে। গতকাল মঙ্গলবার আগামী কয়েক দিনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যায়নি। এ ছাড়া আগামী শনিবার পর্যন্ত অগ্রিম টিকিট গতকাল বিক্রি হয়েছে। গতকাল পর্যন্ত যেসব যাত্রী টিকিট নিয়েছেন, তাঁদের ওপর আগামী চার দিনের ক্ষেত্রে নতুন পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়। নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতি কার্যকর করা কঠিন হবে। কারণ, আন্তজেলা পর্যায়ে অনেক যাত্রী টিকিটই কাটেন না। আর ট্রেনে পরীক্ষা করার মতো লোকবল নেই। আগের মতো টিটিইদের বাড়তি আয়ের পথ তৈরি হবে।

যাত্রীরা এনআইডি বা জন্মনিবন্ধন বা পাসপোর্টের মাধ্যমে নতুন ব্যবস্থায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। দেশের বিভাগীয় শহরের রেলস্টেশন ও আন্তনগর ট্রেনের প্রারম্ভিক স্টেশনগুলোতে সর্বসাধারণের নিবন্ধনপ্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য একটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর