a
ফাইল ছবি
জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ জুলাই) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।
আগামী ২৪ থেকে ২৬ জুলাই ইতালির রোমে এফএওর আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ ফোরামে যোগ দেবেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সফর শেষে আগামী ২৬ জুলাই শেখ হাসিনা ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসেন।
ঢাকার মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা। দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন।
সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর বাইরেও বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা। সূত্র: ইত্তেফাক
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অফিস ভবনে গুলি করা হয়েছে। এসব গুলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন এবং সন্দেহভাজন ২ জন আহত হয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস
ঘটনাটি বুধবার ঘটলেও আজ বৃহস্পতিবার সকালে এ খবর প্রকাশ হয়েছে।
নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ক্যালিফের অরেঞ্জ কাউন্টিতে এ গুলাগুলির ঘটনা ঘটে।
গুলাগুলির এক পর্যায়ে সন্দেহভাজন দুইজন আহত হয়েছেন। তাদের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।