a
ফাইল ছবি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা অফিসিয়ালি সিক্রেট আইন মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি চলছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি এ শুনানি চলছে। আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নিয়েছেন তাঁর আইনজীবীরা। আদালতের সামনে অপেক্ষা আছেন গণমাধ্যমকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে আছেন।
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) ন্যস্ত করা হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তাঁরা পেয়েছেন। এখন তাঁরা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন।
এর আগে পুলিশ রোজিনা ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে হাজির করে। একই সঙ্গে রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা। ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন। সেদিন আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।
দেশ বিদেশ থেকে সকলে অপেক্ষায় আছে আদালতে আদেশের উপর। দেশ বিদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন সর্বস্তরের মানুষ রোজিনার জামিনের জন্য মানব বন্ধন সভা সমাবেশ মিছিল মিটিং করে যাচ্ছে এখন আদালত কি হুকুম দেয় সেদিকে তাকিয়ে আছে সকলে।
বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে আন্দোলন করেছিলেন মোদি
মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের জনগণের মতো ভারতের জনগণের মধ্যেও স্বাধীনতার আকুলতা ছিল মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের যারা শত্রু তারাও বাংলাদেশের শত্রু। বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে আমি ও আমার বন্ধুরা সত্যাগ্রহ (আন্দোলন) করেছিলাম। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেকেই আমার সঙ্গে এখানে আছেন। আমার জীবনের প্রথম আন্দোলন মুক্তিযুদ্ধ। তখন আমার বয়স ছিল ২০-২২ বছর।
আজ শুক্রবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দিতে পারা ভারতের জন্য গর্বের ব্যাপার। ভারত-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উপস্থিত থাকা এবং এমন একটি পুরস্কার তুলে দিতে পারা আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ জোরালো কণ্ঠস্বরে উচ্চারণ করেন তিনি।
অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ছাড়াও বক্তব্য রাখেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী। এর পর শুভেচ্ছা বার্তা দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
অনুষ্ঠানে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদির হাত থেকে গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন শেখ রেহানা।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদি পৌঁছার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
ফাইল ফটো: জেবুন নাহার
সময় যত গড়িয়ে যাচ্ছে
ততবেশি নিজেকে দূরে সরিয়ে রাখছো,
তোমার কাছে একটু সময় চেয়ে
যে মানুষটা বসে থাকে,
তাকে কেন তোমার ব্যস্ততা দেখিয়ে যাচ্ছ?
যার সাথে নানা কথার অজুহাতে
কারনে অকারনে ফোনটা ওপাশ থেকে রেখে দাও,
কথা না বলে চুপ করে থাকো,
সে যে তোমাকে কতটা ভালোবাসে
তা কি কখনও বুঝতে পারো?
অবুঝ মন যখন অবুঝ আচরণে
অবুঝ কোন সিদ্ধান্ত নেয়,
তখন চারিদিকে শুধু হা-হা কার
ধ্বনি প্রকম্পিত হতে থাকে!
অভিমান করে ভুলে থাকার যে
অলিক চেষ্টা চালিয়ে যাচ্ছ,
তা আমাকে যত না বেশী দূরে রাখছে,
তার চেয়ে কাছে টানার আকর্ষণ আরো বাড়িয়ে দিচ্ছে ঢের বেশী।
পলাশ, শিমুলের মোহনীয়তায় এবারের ফাগুনে বসন্তের আগমনী বার্তা পেয়েছে তার ভিন্ন রূপ।
বসন্তের রঙিন আলোয় উর্বশী আমি,
তুমি আলতো করে ছুঁয়ে দিয়েছ বলে।
তোমার মায়াবী চোখের মায়াজালে আমার আঁখিপল্লব হারিয়ে ফেলে তার চোখের ভাষা,
উর্বশী আমি মেতে উঠি উন্মত্ত ভালবাসায়।
কথা ছিল আজ সকালে একসাথে সূর্যোদয় দেখব।
তুমি বলেছিলে গাছের আড়ালে সূর্যকে যত সুন্দর দেখায় ততো সৌন্দর্য যেন আর কিছুতে নেই,
রাতভর জেগে থেকে তোমার লোমশ বুকে মাথা রেখে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম,
তুমি ডেকেছিলে মাঝে কিন্তু পরে আর কোন শব্দ করো নি।
সূর্য দেখব বলে ঘুম ভেঙে চোখ খুলে দেখি - আমার কোলে তোমার মাথা, তুমি গভীর ঘুমে আচ্ছন্ন।
তোমাকে আর জাগালাম না।
সূর্যোদয় আজ আর দেখা হল না,
হয়ত কাল বা অন্য আর একদিন বেরিয়ে পড়বো সূর্যকে দেখার জন্য ।
সূর্যের মডেলিং এ অভিভূত হয়ে নিশ্চয়ই তুমি ব্যস্ত হয়ে পড়বে সূর্যকে নিয়ে,
তুমি কি তাহলে আমাকে আর ভালবাসবে না?
এক হৃদয় ভালবাসা নিয়ে কাছে আসবে না?
স্মৃতির পাতায় হারিয়ে যাই আমি,
হাজারো স্মৃতির ভীড়ে খুঁজে পাওয়া হীরক খন্ডগুলো ।
হ্যাঁ হীরক খন্ডগুলোর কথাই বলছি;
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে এক একটি হীরকখচিত পান্ডুলিপি।
সেখানে ছিল রাতজাগা ভোর,
মায়াবী পাখির মিষ্টি ডাকাডাকি,
রয়েছে সেখানে লাজুক সূর্যের ঝিলিক দিয়ে উঁকি দেওয়া,
আরও রয়েছে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটা,
সেখানে রয়েছে তপ্ত রোদে ক্লান্ত দুজনের গাছের ছায়াতলে বিশ্রাম নেয়া,
আরও কতকিছু।
আমার স্মৃতিতে কড়া নাড়ে জ্যোস্না বিলাসীর মহিমান্বিত ফল্গুধারা,
জ্যোস্নার মধুর আবেগ,
এ এক নেশা জাগানো ভালোবাসা।
হৃদয়কে কামনাতুর করার যে প্রলোভন
তা লক্ষ কাজের দামামায় তোমার কথাই মনে করিয়ে দেয় বারবার।
.......ফেসবুক হতে সংগৃহীত